home top banner

স্বাস্থ্য টিপ

মুখ ফর্সা করার টিপস
২৬ জুন, ১৩
View in English
Tagged In:  skin care  

যে রং নিয়ে আপনি জন্মেছেন, সেটা হয়তো আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি না আপনি মাইকেল জ্যাকসনের মত পুরো ত্বক ট্রান্সপ্লান্ট না করে থাকেন। তবে ইচ্ছে করলে আপনি আপনার ত্বককে আরো উজ্জ্বল আর তরুন রাখতে পারেন। আর এরজন্য ঘরে বসে অনুসরন করুন কিছু প্রাকৃতিক হোম রেমেডি সম্মৃদ্ধ বিউটি টিপস। 

 

১। ত্বক উজ্জ্বল আর ফর্সা করার জন্য দরকার পর্যাপ্ত ভিটামিন সি গ্রহন করা। যেমন অরেঞ্জ জ্যুস বা মুসাম্বি জ্যুস অথবা সকালবেলা ১ চামচ লেবুর রস ও আধা চামচ মধুসহ এক কাপ পানি খালি পেটে পান করুন। দেখবেন কেমন তরতাজা থাকবেন।
 

২। ত্বকের উজ্জ্বলতা আর সজীব থাকার জন্য গুরুত্বপূর্ন আরেকটি উপাদান হল ভিটামিন এ। ত্বকের বাঁধন আর উজ্ব্বল কমপ্লেক্সনের জন্য আপনার খাবারে থাকা চাই নন-ফ্যাট মিল্ক, ডিমের কুসুম আর শেল ফিশ। এছাড়াও আপনার খাদ্য তালিকায় আরো যেসব খাবার থাকা প্রয়োজন তা হল গাঁজর, তরমুজ, পাকা পেঁপে – যেগুলো রঙ্গিন। এসব রঙ্গিন খাবার আর সবজী বিটা ক্যারোটিন সম্মৃদ্ধ যা ত্বকের স্বাস্থ্যে অপরিহার্য।
 
    

৩। যথাসম্ভব রোদ থেকে দূরে থাকতে হবে। প্রখর রোদে বাইরে বেরুনোর সময় অবশ্যই ক্যাপ অথবা হ্যাট পড়ুন, সম্ভব হলে ছাতা ব্যবহার করুন। রোদে বেরোনোর অন্ততঃ বিশ মিনিট আগে UVA and UVB Sunscreen  মেখে নিন।
 

৪। 
মধু আর চিনির মিক্সার মেখে প্রাকৃতিক মাজুনি দিয়ে সারা শরীর আস্তে আস্তে ঘষে পরিস্কার করুন। গুঁড়া বা চূর্ন করা চিনি দিয়ে আস্তে আস্তে ত্বকে ম্যাসাজ করুন যতক্ষন না গলে যায়। প্রতিদিন দীর্ঘসময় ধরে এক্সফোলিয়েশন করার প্রয়োজন নেই, ৩-৫ মিনিটই যথেষ্ট।

৫। যারা তেমন শারীরিক পরিশ্রমযুক্ত কাজের সাথে জড়িত নন যেমন গৃহবধু, তাদের জন্য নিয়মিত শারীরিক ব্যায়াম খুবই জরুরী। আর যারা শারীরিকভাবে সক্রিয় থাকতে চান, তারা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আঙ্গিনায়, পার্কে বা কোন ফাঁকা জায়গায় জগিং বা হাঁটাহাঁটি করতে পারেন।

৬। 
ত্বক ভাল রাখার আরেকটি অন্যতম উপায় হচ্ছে পর্যাপ্ত পানি পান করা। দৈনিক ৮-১০ গ্লাস পানি পানে ত্বক আর্দ্র আর টক্সিন ফ্রী থাকে।
 

৭। মাঝে মাঝে (মাসে অন্ততঃ একবার) কারো সাহায্য নিয়ে সারা শরীরে ক্যাস্টর অয়েল কিংবা অলিভ অয়েল সাথে ফ্যাট সুগার গ্রানিউলস মাখাতে পারেন।
 

৮। আপনি যদি ত্বকের নিবিড় পরিচর্চা চান, তাহলে মাসে অন্ততঃ একবার কোন নামকরা ক্লিনিকে গিয়ে মাইক্রোডার্মাব্রাসন পীল করিয়ে নিতে পারেন। এভাবে ৪-৬ বার করানোর পর বাসায় বসে আপনি নিজেই অন্যান্য নিয়মিত পরিচর্চার পাশাপাশি এই পদ্ধতি অনুসরন করতে পারেন। তবে খেয়াল রাখবেন, বিশেষজ্ঞ্ররা মাইক্রোডার্মাব্রাসন পীল করাকালীন ব্লীচিংটা বাদ দিতে বলেন। অতএব ব্লীচিংটা এড়িয়ে চলুন।
 

৯। আপনি যদি রাসায়নিক পীল লাগাতে না চান, তবে ঘরে বসে ন্যাচারাল মাস্ক লাগাতে পারেন। যদি আপনার শরীরে মানিয়ে যায় তবে চাইলে আপনি ব্লীচও করতে পারেন। বাজারে বিভিন্নধরনের ব্লীচ প্রোডাক্ট পাওয়া যায়। বেছে নিন আপনার পছন্দেরটি।

উপরোক্ত মুখ ফর্সা করার টিপসগুলো নিশ্চিতভাবেই আপনার ত্বকের কমপ্লেক্সন আরো উজ্জ্বল করবে, আপনাকে করে তুলবে মোহনীয়।
      

(এরপর পড়ুন কমন ফেইস প্রবলেমস)
 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Beauty tips for Common Face Problems
Previous Health Tips: কবজি ব্যথার সহজ সমাধান

আরও স্বাস্থ্য টিপ

Sex-Drive Killers

Stress Some people do many things well when they're stressed. Feeling sexy usually isn't one of them. Stress at work, home, or in your relationships can happen to anyone. Learning how to handle it really helps. You can do a lot of it yourself, and a counselor or doctor can also... আরও দেখুন

থাইরয়েড সমাচার

“আমি পানি খেলেও মনে হয় শরীরে লেগে যায়!”, “গত এক বছর ধরে আমার ওজন কেবল বেড়েই চলেছে!”, “এত চেষ্টা করছি তবুও ওজন কমছে না কিছুতেই!”—বাক্য গুলো কি পরিচিত? প্রায়শই কি এমন আলোচনা কানে আসে, নাকি আপনি নিজেই এ ধরনের সমস্যায় ভুক্ত ভোগী? হাইপোথাইরয়েডিজম একবার হয়ে... আরও দেখুন

Manage menopause

The onset of menopause brings many physical and emotional changes, and common symptoms from hot flashes to weight gain. Following are some recommendations to help minimise menopausal symptoms: • Eat a balanced, nutritious diet, making an effort to limit caffeine and alcohol. •... আরও দেখুন

এই বর্ষায় পায়ের যত্ন

বর্ষাকালে স্যাঁতসেঁতে আবহাওয়ায় অনেকেরই পায়ের আঙুলের ফাঁকে বা পুরো পায়েছত্রাক সংক্রমিত হয়। একে চিকিৎসাবিজ্ঞানে অ্যাথলেট ফুট বা টিনিয়া পেডিস বলাহয়। এতে পায়ে চুলকানি, জ্বালাপোড়া, ছোট ছোট ফোসকা হয় এবং পরে পায়ের তলাশুষ্ক হয়ে খোসা খোসা ত্বক উঠে আসতে পারে। ক্যানডিডা ছত্রাকের আক্রমণেআঙুলের... আরও দেখুন

মাথাব্যাথা দূর করতে ৬টি প্রাকৃতিক খাবার

মাথাব্যাথার জন্য চট করে ওষুধ খাই আমরা। অনেকে ওষুধের ঝামেলায় না গিয়ে বাম জাতীয় মলম লাগান বা অন্যান্য কতো কিছু করেন। গবেষকরা বলছেন, প্রাকৃতিক খাবারই মাথাব্যাথার ওষুধ হিসেবে কাজ করতে পারে। ছয়টি খাবারের তালিকা দিয়েছেন খাদ্য বিশারদরা। এসব খাবারের কার্যকারিতা প্রমাণে সন্তোষজনক নথিপত্র দেখানো না গেলেও... আরও দেখুন

ক্যান্সার প্রতিরোধের উপায়

বেশি বেশি কীটনাশকমুক্ত ও কৃত্রিম রঙ বিবর্জিত ফলমূল ও শাকসবজি খেতে হবে। কারণ এগুলোয় প্রচুর পরিমাণ ক্যান্সার প্রতিরোধক এনজাই থাকে। ১. ধূমপান, মদ্যপান, সাদাপাতা, জর্দ্দা গুলসহ যাবতীয় ক্ষতিকর খাদ্য বর্জন করতে হবে।  ২. ক্ষতিকর কৃত্রিম রঙ যেমন- চুলের কলপ, লিপস্টিক ও বিভিন্ন ক্ষতিকর মেকআপ,... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')