home top banner

খবর

ভুল চিকিৎসার অভিযোগে ল্যাবএইড ঘেরাও
০২ অক্টোবর, ১৩
Tagged In:  medical news  lab aid   Posted By:   Healthprior21
  Viewed#:   82

 ভুল চিকিৎসার অভিযোগে আজ বুধবার বেলা সোয়া একটা থেকে রাজধানীর ল্যাবএইড হাসপাতাল ঘেরাও করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।পরে হাসপাতাল কর্তৃপক্ষ আগামী শুক্রবার এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারের সঙ্গে বৈঠক করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করেন।


শিক্ষার্থীদের দাবি, চিকিৎসকের ভুলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোস্তাফিজুর রহমান এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। তাঁরা অভিযুক্ত চিকিৎসকের সনদ বাতিল ও এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছেন।

ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক আমজাদ হোসেন। তাঁর দাবি, রোগী ঠিকমতো যোগাযোগ না করায় একটা সমস্যা হয়েছে।

মোস্তাফিজুরের সহপাঠীরা জানান, পায়ে টিউমার ধরা পড়লে তাঁকে ২০১০ সালে চিকিৎসার জন্য ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক আমজাদ হোসেনের কাছে নিয়ে যাওয়া হয়। পরে তাঁরই তত্ত্বাবধানে মোস্তাফিজের পায়ে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর আর কোনো সমস্যা নেই বলে জানান আমজাদ। কিন্তু ধীরে ধীরে মোস্তাফিজুরের পায়ের অবস্থা খারাপ হতে থাকে। এরপর আবার তাঁকে আমজাদ হোসেনের কাছে নিয়ে যাওয়া হলে সমস্যা নেই বলে তিনি কিছু ওষুধ লিখে দেন। তাঁর অবস্থা আরও খারাপ হতে থাকলে অন্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। অন্য চিকিৎসকেরা জানান, মোস্তাফিজুরের সারকোমা ক্যানসার হয়েছে। পরে সহপাঠীদের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, মোস্তাফিজুরের সারা শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে। প্রথমেই শনাক্ত করা সম্ভব হলে তাঁর চিকিৎসা করা সম্ভব হতো।

সহপাঠীদের দাবি, ল্যাবএইডের চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই মোস্তাফিজুর এখন মরণাপন্ন। তাই ল্যাবএইড কর্তৃপক্ষকে অভিযুক্ত চিকিৎসকের সনদ বাতিল ও এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

বিকেলে ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. এ এম শামীম আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও মোস্তাফিজুরের পরিবারের সঙ্গে আলোচনায় বসার লিখিত আশ্বাস দেন।এরপর বিকেল চারটার দিকে শিক্ষার্থীরা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে নেন।

দাবি আদায়ে গতকাল মঙ্গলবার সকাল থেকেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে অনশন করেন শিক্ষার্থীরা। বিকেল পর্যন্ত চলে কর্মসূচি। এরপর বিভাগীয় চেয়ারম্যান নুরুল আমিন ব্যাপারী এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিলে তাঁরা অনশন তুলে নেন।

এ বিষয়ে ল্যাবএইডের মিডিয়া শাখার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কিছু বলেনি। তবে ল্যাবএইডের পরিচালক মাহবুবুল ইসলাম বলেছেন, রোগী চাইলে তাঁরা তাঁর সার্বিক চিকিৎসা এখনো চালাতে চান।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: ৫ অক্টোবর শিশুদের ভিটামিন‘এ’ খাওয়ানো হবে
Previous Health News: হীন চরিত্র আকর্ষণীয়?

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')