home top banner

খবর

গর্ভনিরোধে কম্পিউটার চিপ
১৯ জুলাই, ১৪
Tagged In:  pregnancy step  pregnancy care   Posted By:   Healthprior21
  Viewed#:   42

computer-chipকম্পিউটার চিপম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী এমন একটি গর্ভনিরোধক কম্পিউটার চিপ আবিষ্কার করেছেন, যা দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে চালনা করা যায়।


নতুন আবিষ্কৃত এই চিপটি পরীক্ষামূলকভাবে একজন নারীর ত্বকের নিচে স্থাপন করা হয়েছে। এখন তার শরীর থেকে অল্প পরিমাণে লেভোনরজেস্ট্রেল হরমোন নিঃসরণ হচ্ছে। এভাবে ১৬ বছর ধরে প্রতিদিন তার শরীর থেকে হরমোন নিঃসরণ ঘটবে। তবে দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহয্যে এই নিঃসরণ আবার যেকোনো সময় বন্ধও করা যাবে।

বিজ্ঞানীরা জানান, চিপটির ভেতরে ১ দশমিক ৫ সেন্টিমিটার আয়তনের ক্ষুদ্র আরেকটি যন্ত্র রয়েছে, যেখানে লেভোনরজেস্ট্রেল হরমোন সংরক্ষিত থাকে। এরপর স্বল্পমাত্রায় বৈদ্যুতিক প্রবাহে ওই হরমোনের অতি পাতলা আবরণ গলে যাবে। পরে শরীরে ছড়িয়ে পড়বে ৩০ মাইক্রোগ্রাম হরমোন।

ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রবার্ট ফারা বলেন, ‘চিপটি চালু ও বন্ধ রাখার সামর্থ্য থাকায় পরিবার পরিকল্পনা নিয়ে আগ্রহী ব্যক্তিদের জন্য তা বেশ উপকারে আসবে।’

২০ মি.মি. বাই ২০ মি.মি. বাই ৭ মি.মি. আয়তনের চিপটি প্রতিযোগিতামূলক দামে বাজারে পাওয়া যাবে। বিজ্ঞানীদের পরবর্তী চ্যালেঞ্জ হচ্ছে, সংশ্লিষ্ট নারীর অনুমতি ছাড়া চিপটি যেন অন্য কেউ চালু বা বন্ধ করতে না পারে, তা নিশ্চিত করা।

ড. ফারা বলেন, দূরনিয়ন্ত্রণ যন্ত্রটি অবশ্য খুব দূর থেকে কাজ করবে না। দেহের যে অংশে চিপ স্থাপন করা হবে, তার ঠিক বাইরে দূর নিয়ন্ত্রণ যন্ত্র কাজ করবে।

বিশ্বের অন্যতম ধনী বিল গেটসের সহায়তায় প্রকল্পটির কাজ চলেছে। যুক্তরাষ্ট্রের হাসপাতালে প্রাথমিক পরীক্ষার জন্য আগামী বছর প্রকল্পটি জমা দেয়া হবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৮ সালের মধ্যে চিপটি বাণিজ্যিকভাবে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এর দামও গ্রাহকদের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা চলছে। 

সূত্র: বিবিসি

Please Login to comment and favorite this News
Next Health News: প্রেমের সঙ্গে মাংসপেশীও মজবুত রাখে ‘লাভ হরমোন’
Previous Health News: শরীরের ওজন কমালে মিটতে পারে অনিদ্রা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')