home top banner

খবর

‘ওষুধে মৃত্যুপথযাত্রীর যন্ত্রণা কমানো জরুরি’
১০ জুন, ১৪
Tagged In:  emergency medication  health and medicine   Posted By:   Healthprior21
  Viewed#:   56

 reduce-the-pain-of-dying

মৃত্যুপথযাত্রী রোগীদের যন্ত্রণা লাঘব করা “জনস্বাস্থ্যের জন্য জরুরি” হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।


পরিসংখ্যান জানাচ্ছে, ২০১২ সালে বিশ্বের ১ কোটি ৮০ লাখ মানুষ অপ্রয়োজনীয় যন্ত্রণা ভোগ করে মৃত্যুবরণ করেছেন। এসব মানুষের অধিকাংশই উন্নয়নশীল দেশগুলোর বাসিন্দা।

কয়েকটি প্রতিবেদনে জানানো হয়েছে, ইথিওপিয়ার ক্যান্সার রোগীরা যন্ত্রণার হাত থেকে বাঁচতে চলন্ত ট্রাকের নিচে ঝাঁপিয়ে পড়েছেন।

দ্য ওয়াল্ডওয়াইড প্যালিয়্যাটিভ কেয়ার অ্যালায়েন্স জানিয়েছে, এই সঙ্কটের আংশিক কারণ হল রোগীদের যন্ত্রণা লাঘবে ব্যাথানাশক (যেমন, মরফিন) ব্যবহার করতে দিতে সরকারগুলোর অস্বীকৃতি।

এসব ওষুধে রোগীদের আসক্ত হয়ে পড়ার অতিরিক্ত আশঙ্কা থেকেই এমনটি করা হচ্ছে বলে সংস্থাটির বরাতে জানিয়েছে বিবিসি।

মে মাসে বিশ্বের ২০০ দেশ থেকে আসা স্বাস্থ্য কর্মকর্তারা জাতিসংঘে মিলিত হয়ে যন্ত্রণা লাঘবে চিকিৎসা দেয়াকে অধিক গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন।

ওই বৈঠকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রথমবারের মতো এই বিষয়ের গুরুত্ব উপলব্ধি করে বিষয়টিকে সমর্থন করে।

উগান্ডার বেটি নাইগা (৪৮) স্তন ক্যান্সারে ভুগছিলেন। দুই বছর আগে তার ক্যান্সার ধরা পড়লেও অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেননি।

স্তনে টিউমার বড় হয়ে ফুটবলের মতো হয়ে যাওয়ার পর উগান্ডার এক প্রত্যন্ত অঞ্চলের কলাবাগানের ভেতরে কুঁড়েঘরে মাটিতে শুয়ে মারাত্মক যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন তিনি।

প্রায় পরিত্যক্ত অবস্থায় এক সামাজিক স্বাস্থ্যকর্মী তার খোঁজ পেয়ে তাকে হাসপাতালে এনে ভর্তি করান। হাসপাতালে ভর্তির পর নাইগাকে বিনা খরচে কেমোথেরাপি দেয়া হয় ও যন্ত্রণা কমাতে শক্তিশালী ব্যাথানাশক মরফিন দেয়া হয়।

মরফিন পাউডার ও পানি মিশিয়ে তাকে খাওয়ানো হলে ভয়াবহ যন্ত্রণা থেকে মুক্তি পান তিনি।

এ বিষয়ে নাইগা বলেন, “আমি ঘুমাতে পারতাম না। আমি কিছুই করতে পারতাম না। প্রচণ্ড যন্ত্রণা হতো। আমি জীবন দিয়ে দিতে চেয়েছিলাম। আমি মরে যেতে চেয়েছিলাম।”

“কিন্তু চিকিৎসার পর আমার জীবন পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে। ওষুধগুলো আমার কষ্ট কমিয়ে দিয়েছে।”

সূত্র - বিডিনিউজ টোয়েন্টিফোর

Please Login to comment and favorite this News
Next Health News: ‘আসুন বাংলাদেশকে বিষমুক্ত রাখি’
Previous Health News: ডায়াবেটিস নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রণযোগ্য

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')