home top banner

খবর

দীঘিনালায় ম্যালেরিয়ায় মৃত্যু শূন্যের কোটায়
০৪ মে, ১৪
Tagged In:  public health  malaria   Posted By:   Healthprior21
  Viewed#:   23

একসময় ম্যালেরিয়া অধ্যুষিত অঞ্চল হিসেবে খ্যাতি পাওয়া খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় এখন এই রোগের প্রকোপ এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সর্বশেষ ২০০৮ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যুর পর গত পাঁচ বছরে এ রোগে আক্রান্ত হয়ে কোনো মানুষের মৃত্যু হয়নি। ২০১৩ সালে আগের বছরের তুলনায় ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে শতাধিক। বর্তমানে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর হার শূন্যের কোটায় নেমে এসেছে।

সরকারি-বেসরকারি সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে স্বাস্থ্য অধিপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কাজ করছে। এতে ম্যালেরিয়া অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত উপজেলায় মাত্র তিনজন ব্যক্তি ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে।

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, ২০১২ সালে উপজেলার পাঁচটি ইউনিয়নে ছয় হাজার ৯৩৬ জন মানুষের রক্ত পরীক্ষা করে মাত্র ৮২০ জন মানুষের মধ্যে ম্যালেরিয়া রোগ পাওয়া গেছে। ২০১৩ সালে সাত হাজার ৩২৩ জন মানুষের রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া রোগ পাওয়া গেছে সাত শ জনের মধ্যে। তাঁরা ওষুধ খেয়ে সুস্থ হয়েছেন। ২০১২ সালের চেয়ে ২০১৩ সালে ম্যালেরিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে এক শ জন। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির দীঘিনালা শাখা ব্যবস্থাপক বিল্টু চাকমা বলেন, ‘আমরা প্রত্যন্ত অঞ্চলে ম্যালেরিয়া রোগ সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করেছি। ম্যালেরিয়া রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে দীঘিনালার পাঁচটি ইউনিয়নে ২০০৮ সালে ৩৭ হাজার ৩৮৫ ও ২০১১ সালে ৫৫ হাজার ৩৮১ জনকে বিনা মূল্যে মশারি বিতরণ করা হয়।’

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, প্রতিবছর এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ম্যালেরিয়ার প্রকোপ থাকে। কিন্তু গত কয়েক বছর থেকে ক্রমাগত ম্যালেরিয়া রোগীর সংখ্যা কমেছে। মৃত্যুর হারও শূন্যের কোটায় নেমে এসেছে।

অনুসন্ধানে জানা যায়, ১৯৯৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সাধারণ ম্যালেরিয়া রোগীর সংখ্যা ছিল দুই লাখ ৩৯ হাজার জন। ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ১৯৯৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত মারা গেছে ১৮৬ জন। ২০০৯ সাল থেকে ম্যালেরিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দ্রুত কমতে থাকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা নিশান চাকমা বলেন, ‘আমরা ছোটকালে দেখেছি দীঘিনালায় প্রতিবছর ম্যালেরিয়ায় মানুষ মারা যেত। এখানে ম্যালেরিয়ার সেই প্রকোপ আর নেই। সাধারণ মানুষ ম্যালেরিয়া রোগ সম্পর্কে সচেতন হয়েছে। আর সে কারণে রোগীর সংখ্যা কমেছে এবং মৃত্যুর হারও শূন্যের কোটায় এসেছে। ম্যালেরিয়া নির্মূলে মাঠপর্যায়ে ব্র্যাকের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি।’

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: পোলিও মুক্ত দেশ হিসেবে 'হু'র সার্টিফিকেট পেল বাংলাদেশ
Previous Health News: চট্টগ্রামে স্নাতকোত্তর না করেই ‘বিশেষজ্ঞ’

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')