home top banner

স্বাস্থ্য টিপ

রিলেশনে মেসেজ আদান-প্রদান: উপকারী নাকি অপকারী?
২৪ নভেম্বর, ১৩
Tagged In:  relationship  in a relationship  
  Viewed#:   250

texting-relationship

আধুনিক মানুষের জীবন, জগৎ, সম্পর্ক সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে মেসেজ, মেইল, ফোন কল ইত্যাদি। দেখা যাচ্ছে রিলেশনের ক্ষেত্রেও মেসেজ আদান প্রদান ভালো এবং মন্দ উভয় প্রভাবই রাখছে।

সম্প্রতি কাপল এবং রিলেশনশিপ থেরাপির জানার্লের রিপোর্টে জানা গেছে, মেসেজ আদান প্রদানের মাধ্যমে যেকোন সম্পর্ক গাঢ় করা সম্ভব কারণ এতে জীবন সঙ্গী বা ভালোবাসার সহযোগীকে পাশে পাওয়া হয় সহজেই।একথা শুনে যতটা মেসেজ বিষয়টি সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আসলে ব্যাপারটা ততটাও নয়। সত্যিকার অর্থে মেসেজ আদান প্রদানে মুখোমুখি দেখা হওয়ার বিষয় অনুপস্থিত। শুধু মেসেজ আদান প্রদান যোগাযোগে ভুল বুঝাবুঝি বাড়ায় এবং প্রকৃত রিলেশন ধ্বংসও করতে পারে। সুতরাং উষ্ণ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তেমন কোন আহামরি ভূমিকাও নেই মেসেজের। এমন সতর্কবাণীও জানিয়েছে রিপোর্টটি।

সম্পর্কের ক্ষেত্রে মেসেজ ব্যবহারের আরো কিছু মজার ব্যাপারও আছে। কোন পুরুষ যদি তার সঙ্গীকে বেশি মেসেজ পাঠান সেটি ভালো সম্পর্কের ক্ষেত্রে নেগেটিভ ব্যাপার হিসাবে দেখা হয় কিন্তু উল্টোটা অর্থাৎ নারী যদি তার সঙ্গীকে বেশি মেসেজ পাঠান তাহলে সেটি উষ্ণ সম্পর্কের জন্য ইতিবাচক দিকই বলা হয়।শিকাগো অধ্যুষিত 'ম্যাচমেকিং সার্ভিস সিলেক্টিভ সার্চ' এর নির্বাহী বার্বি অ্যাডলারের মতে যারা রিলেশনের ক্ষেত্রে যোগাযোগের জন্য শুধু মেসেজ প্রদানের ওপর নির্ভরশীল তারা আদতে রিলেশনের ব্যাপারে পুরোপুরি সিরিয়াস নন।

লিঙ্গ ভেদ না করেই এটা পরিষ্কার বলা যায়, মেসেজ আদান প্রদান কে কিভাবে ব্যবহার করছে এইটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দিনের যেকোন সময় কি ভাবছেন সেরকম সাধারণ একটা মেসেজ সঙ্গীকে পাঠানো বেশ মিষ্টি এবং রোমান্টিক ব্যাপার হতে পারে। তবে বেশি সিরিয়াস সম্পর্কে শুধু মেসেজ আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকা একটা বাজে ধারণাই বলা যায়।প্রত্যেকেরই এই ব্যাপারে খেয়াল রাখা উচিত সরাসরি দেখা না হোক অনন্ত ফোনেও যোগাযোগ রক্ষাকরা গুরুত্বপূর্ণ। আরেকটি ব্যাপার যুগলদের জন্য বেশ গুরুত্বপূর্ণ আর তা হলোমেইল হোক বা মেসেজ পাঠানো হোক যাকে পাঠানো হচ্ছে তিনি সেই মুহূর্তে কম্পিউটার বা মোবাইলের পাশে আছে কিনা সেটা ভাবা উচিত। কারণ মেইল বা মেসেজ পেয়ে দ্রুত রেসপন্স সম্পর্কের উষ্ণতা বাড়ার ক্ষেত্রে একটা বড় বিষয় কেননা সঙ্গীরা দ্রুত রেসপন্স অধিকাংশ ক্ষেত্রেই আশা করে।

সুতরাং প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে রিলেশনে যোগাযোগের যে মাধ্যম গুলো ব্যবহার হচ্ছে যেমন মেসেজ আদান প্রদান তা উপকারী এবং অপকারী উভয় ভুমিকাই পালন করছে।সেক্ষেত্রে আমাদের উচিত উপকারী দিকগুলো ব্যবহার করে অপকারী অংশগুলো এড়িয়ে চলা যেন যাতে করে সম্পর্কটি দৃঢ় এবং সুন্দর থাকে।

সূত্র - বিডিপ্রতিদিন.কম

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: বাঁধাকপির বহু গুণ
Previous Health Tips: স্পিরুলিনা’র স্বাস্থ্যের জন্য উপকারী দিকসমূহ

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')