home top banner

স্বাস্থ্য টিপ

শরীরে পানিশূন্যতার কারণ ও করণীয়
০২ জুন, ১৪
Tagged In:  Health Care  
  Viewed#:   119

human-body-need-waterগরমে শরীর বেশি ঘামতে থাকে আর ঘামের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায় পানি ও লবণ৷ অতিরিক্ত পানি হারিয়ে কখনো কখনো শরীর হয়ে পড়তে পারে পানিশূন্য৷ প্রচণ্ড গরমে বৈরী আবহাওয়ায় কাজ করতে গেলেও এমন হতে পারে৷ এ প্রসঙ্গে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক খান আবুল কালাম আজাদ৷ তিনি বলেন, গরমে সবচেয়ে বেশি সমস্যা হয় দুপুরে, যখন তাপমাত্রা খুব বেশি থাকে৷ এ সময় স্বাভাবিক কাজকর্ম করতে গিয়েও হঠাৎ পানিশূন্যতা হতে পারে৷ এ সমস্যার কারণে কেউ যে শুধু তৃষ্ণার্ত হবে বা চোখে অন্ধকার দেখবে তা-ই নয়, তাঁর কিডনি-বৈকল্য পর্যন্ত হতে পারে৷


কী করে বুঝবেন?
পানিশূন্যতার লক্ষণের মধ্যে রয়েছে প্রচণ্ড পিপাসা পাওয়া, ঘন ঘন শ্বাস নেওয়া, মাথা ঘোরানো, চোখে অস্পষ্ট দেখা ও প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া৷ মাথা ঘুরে রোগী পড়েও যেতে পারে৷ পানিশূন্যতায় রোগীর হৃৎপিণ্ডের গতিও বেড়ে যেতে পারে৷

পানিশূন্যতার আরও কারণ
প্রচণ্ড ঘাম হওয়া ছাড়াও পানিশূন্যতার অন্যান্য কারণের মধ্যে রয়েছে ডায়রিয়া ও খুব বেশি বমি হওয়া৷

হঠাৎ পানিশূন্যতায় করণীয়
যাদের প্রচণ্ড ঘামের কারণে পানিশূন্যতা হয়, তাদের অবশ্যই লবণসমৃদ্ধ পানি পান করতে হবে৷ এ ক্ষেত্রে শুধু পানি পান করলে আবার লবণ কমে যাওয়ার সমস্যাও হতে পারে৷ তাই লবণসমৃদ্ধ পানিই পান করতে হবে৷ খাওয়ার স্যালাইন দেওয়া যেতে পারে অথবা এক বোতল পানিতে এক চিমটি লবণ ও দুই ফোঁটা লেবুর রস মিশিয়ে সেই পানি পান করানো যেতে পারে৷ তবে পানির ঘাটতি মেটাতে পানি পান করতেই হবে বলে আবার অপরিশোধিত পানি পান করা যাবে না৷ কারণ, এর ফলে জন্ডিস, টাইফয়েডসহ বিভিন্ন পানিবাহিত রোগ হতে পারে৷ এ ছাড়া সঙ্গে বমি বা ডায়রিয়া থাকলে সেটির চিকিৎসারও প্রয়োজন হতে পারে৷

হঠাৎ অজ্ঞান হয়ে গেলে
হঠাৎ কেউ অজ্ঞান হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে শুইয়ে দিতে হবে৷ জ্ঞান ফিরে এলে তাকে পানি এবং লবণ-পানি খাওয়াতে হবে৷

কখন যাবেন চিকিৎসকের কাছে?
কারও যদি প্রস্রাবের পরিমাণ খুবই কমে যায় বা একেবারেই প্রস্রাব না হয়, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে৷ আবার কেউ যদি ঘোরের মধ্যে চলে যায় বা কারও যদি প্রচণ্ড মাথা ঘোরায় অথবা শরীরের তাপমাত্রা যদি খুব বেশি বেড়ে যায়, তাহলেও চিকিৎসকের কাছে যেতে হবে৷

পানিশূন্যতা প্রতিরোধে করণীয়
বাড়ি থেকে বেরোনোর আগে প্রচুর পানি পান করুন৷ বাইরে গেলে ছাতা ব্যবহার করুন৷ দীর্ঘক্ষণ কড়া রোদে থাকবেন না৷ অপেক্ষাকৃত ছায়াযুক্ত স্থানে থাকতে চেষ্টা করুন৷ বাইরে বেশি সময় না থাকতে চেষ্টা করুন৷ কিছুক্ষণ পর পর পানি পান করুন৷ কখনোই প্রস্রাব আটকে রাখবেন না৷ গরমে অনেকেই ছোট হাতার জামা পরেন, তবে এ সময় আসলে ফুলহাতা জামা পরা উচিত৷

পানিশূন্যতা থেকে জটিলতা
পানিশূন্যতার কারণে কেউ হঠাৎ পড়ে গিয়ে আঘাত পেতে পারে৷ এর কারণে জীবননাশের আশঙ্কাও দেখা দিতে পারে৷ এ ছাড়া পানিশূন্যতার কারণে কিডনি-বৈকল্য, এমনকি হৃৎপিণ্ডে সমস্যাও হতে পারে৷

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: সমস্যার নাম বুক জ্বালাপোড়া
Previous Health Tips: সালাদেও ওজন বাড়ে!

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')