home top banner

স্বাস্থ্য টিপ

বাদামের নানা গুণ
২৮ মে, ১৪
Tagged In:  various nut  nut benefits  
  Viewed#:   177

various-nuts

বিকেলবেলায় বাদাম চিবুতে চিবুতে তুমুল আড্ডায় মাতেন কতজন! সস্তায় এমন খাবার তো কমই আছে। তবে নানা রান্নাতেও ব্যবহার করতে পারেন বাদাম। সেসব বাদামেরও আছে কত ধরন। জেনে নিন বাদামের নানা উপকারিতা ও ব্যবহার। এসব নিয়ে পরামর্শ দিয়েছেন রান্নাবিদ ফাতিমা আজিজ।


খেতেও বেশ, স্বাস্থ্যের জন্য ভালো৷ বাদামের গুণ কম নয়৷ সালাদ, তরকারি, পোলাও, বিরিয়ানি থেকে শুরু করে নানা রকম মিষ্টান্ন যেমন: পায়েস, সেমাই, জর্দা, কেক, বুন্দিয়া, লাড্ডুতে কাঠবাদাম ব্যবহার করা হয়ে থাকে। কাঠবাদাম দুধের শরবত ও জাফরানি শরবতে দেওয়া হয়।

কাজুবাদাম: কাজুবাদাম ফ্রায়েড রাইস, নানা রকম সবজি, থাই খাবারের নানা পদ, সালাদ, সস, বিরিয়ানি, পাস্তা তৈরিতে ব্যবহার করা যায়।

কাজুবাদাম, বেটে রোস্ট, রেজালায় দেওয়া যেতে পারে। এটি বরফি, হালুয়া, কেক, পায়েস, সেমাই এসবের ওপর দিলে খাবারের স্বাদ ও সৌন্দর্য দুটোই বাড়ে।

পেস্তাবাদাম: এটি বিভিন্ন ধরনের শরবত যেমন জাফরানি শরবত, দুধের শরবতে দেওয়া হয়ে থাকে।

বিভিন্ন ধরনের মিষ্টান্ন যেমন: ডেজার্ট, কেক, আইসক্রিম তৈরিতে দেওয়া হয়ে থাকে। এ ছাড়াও পোলাও, চিকেন কারি, সালাদ তৈরিতেও দিতে পারেন বাদাম। আবার মাঝেমধ্যে রুটিতেও পেস্তাবাদাম ব্যবহার করা হয়ে থাকে।

চিলগজা: চিলগজা ব্যবহার করতে পারেন পাস্তা, সালাদ, পালংশাক, স্প্যাগেটি, কেক, জর্দা, দই এসব খাবার তৈরিতে।

চীনাবাদাম: সালাদ, টার্ট, পিনাট বাটার, সস, টোফু, সবজি এবং চীনা খাবার তৈরিতে দিতে পারেন চীনাবাদাম। ভর্তা ও চাটনিতে চীনাবাদাম দিলে খাবারের স্বাদ-ই বেড়ে যাবে বেশ। মাফিনের ওপর চীনাবাদাম দেওয়া হয়।

আখরোট: কাপকেক, ব্রাউনি, স্যুপ, সালাদ, কেক, ক্যান্ডি, পুডিং, জর্দা, ক্ষীর এগুলোতে দিতে পারেন আখরোট। 

বাদামের যত গুণ:
 কাঠবাদামে ভিটামিন ই, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকায় শরীরের হাড়গুলোকে শক্ত ও মজবুত করে। শরীরের কোলেস্টেরল কমাতেও সাহায্য করে কাঠবাদাম।
 কাঠবাদামে চর্বির পরিমাণ কম। এতে কার্বোহাইড্রেট, প্রোটিন আছে। হৃদ্রোগ যাঁদের আছে, তাঁরা এ থেকে উপকার পাবেন।
 কাজুবাদামে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিংক আছে। কাজুবাদাম শরীরের কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
 পেস্তাবাদামে প্রচুর পরিমাণে চর্বি আছে, এটি শক্তি জোগায়। এতে পটাসিয়াম, আয়রন, কপার, জিংক ইত্যাদি আছে। এ ছাড়াও বেশি পরিমাণে প্রোটিন রয়েছে।
 চীনাবাদামে প্রোটিন বেশি থাকায় এটি হৃদ্রোগীদের জন্য উপকারী। শরীরে রক্ত চলাচল সাহায্য করে।
 আখরোট এতে ওমেগা-৩ এবং ৬ বিদ্যমান আছে। কিন্তু কোলেস্টেরল নেই।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 8 Health Benefits About Pineapple
Previous Health Tips: আপনি কি “একতরফা” প্রেম করছেন? বুঝে নিন ৪ টি লক্ষণে

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')