home top banner

স্বাস্থ্য টিপ

ত্বক ও চুলের যত্নে আলুর ব্যবহার
১৮ মে, ১৪
Tagged In:  skin care  hair care  
  Viewed#:   288

potato-skin-careপ্রতিটি রান্নাঘরেই আলু সবচেয়ে বেশী ব্যবহৃত সবজি। আলুতে আছে প্রচুর পরিমাণে তন্তু ও ভিটামিন-এ যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। ত্বক ও চুলের জন্যও এটি অনেক উপকারী। ত্বকের ক্ষেত্রে এটি কালো দাগ,রোদে পোড়া দাগ, বলিরেখা, চোখের নিচে কালো দাগ, চোখের ফোলা ভাব, মুখে ক্লান্তির ভাব, বয়সের ছাপ দূর করে। চুলের ক্ষেত্রে এটি চুল পড়া, চুলের রুক্ষতা, পাকা চুলের ক্ষেত্রেও সাহায্য করে। তাই জেনে নিন কিভাবে আলু ত্বকের ও চুলের জন্য ব্যবহার করবেনঃ

 
ত্বকের জন্য যেভাবে ব্যবহার করবেনঃ
আলুর ঠান্ডা রস বের করে এটি নিয়মিত ত্বকে লাগালে ত্বকের ছোপ ছোপ দাগ, রোদে পোড়া ভাব দূর হয় ও ত্বক উজ্জ্বল হয়।
আলুর রসে তুলা ভিজিয়ে রেখে সেই তুলা চোখের নিচে লাগিয়ে রস শুকানো পর্যন্ত রেখে দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে। এতে চোখের নিচে কালো দাগ কমে যায়।
আলুর রসে তুলা ভিজিয়ে রেখে সেই তুলা মুখে ও চোখে কিছুক্ষণ ঘষে মুখ ধুয়ে ফেললে ত্বকের ও চোখের ক্লান্তি ভাব চলে যায়।
আলুর রসের সাথে লেবুর রস মিশিয়ে শরীরের যেখানে কালো দাগ আছে সেখানে ১০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলতে হবে। কালো দাগ ধীরে ধীরে চলে যাবে।
নিখুঁত ত্বকের জন্য আলুর রস, গোলাপ জল, মুলতানি মাটি ও লেবুর রস মিশিয়ে সপ্তাহে ৪ দিন লাগাতে হবে।
বার্ধক্যের ফলে চোখের কুঁচন দূর করতে আলুর রসের সাথে অলিভ অয়েল মিশিয়ে লাগিয়ে রাখত হবে চোখের নিচে ও কোণায় ৫ মিনিট প্রতিদিন।
বলি রেখা, হাইড্রেশন ও বয়সের ছাপ ঠিক করতে আলুর রসের সাথে দই মিশিয়ে মুখে লাগিয়ে রাখতে হবে ১০ মিনিট।
আলুর রস ও শসার রস একত্রে মিশিয়ে মুখে ও চোখে লাগালে ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবং চোখের ফোলা ভাব কমে যাবে।
শুষ্ক তক অনেক সময় লোশন বা ময়শ্চারাইজারের ডাকে সাড়া দেয় না। এক্ষেত্রে প্রতিদিন এক গ্লাস আলুর রস পান করতে হবে। এই রস শরীরের টক্সিন থেকে আপনাকে রক্ষা করবে।
 
 
চুলের জন্য যেভাবে ব্যবহার করবেনঃ potato-hair-care
চুলের বৃদ্ধি ত্বরান্বিত করতে আলুর রস, ডিমের সাদা অংশ, ১ চা চামচ মধুর সাথে মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন ২ ঘন্টা। পরে শ্যাম্পু করে ফেলতে হবে।
চুল কালো ও পেকে যাওয়া চুলকে আগের অবস্থায় ফিরিয়ে নিতই আলু সিদ্ধ করে নিতে হবে। শ্যাম্পু করার পর এই সিদ্ধ করা পানি দিয়ে চুল ধুয়ে নিতে হবে। নিয়মিত এটি করতে হবে।
২ চা চামচ আলুর রস, ২ চা চামচ অ্যালো-ভেরা জেল, ও ১ চা চামচ মধু মিশিয়ে মাথার ত্বকে ও চুলে লাগাতে হবে। ২ ঘন্টা পর চুলে শ্যাম্পু করতে হবে। সপ্তাহে ২ বার এটি করলে চুল পড়া কমে যাবে।
এছাড়া ওজন কমানোর জন্যও আলুর রস খেতে পারেন। এক্ষেত্রে প্রতি সকালে নাস্তা করার ২-৩ ঘন্টা আগে আলুর রস খালি পেটে খেয়ে নিবেন।

কিছু সতর্কতাঃ
গায়ে ছোপ দাগ ছাড়া ও নতুন আলু ব্যবহার করবেন
পেটে সমস্যা থাকলে আলুর রস পান করা থেকে বিরত থাকবেন
 আলুর রসে স্বাদ বাড়ানোর জন্য এতে পুদিনা পাতা, মধু, লেবুর রস বা গাজরের রস মিশিয়ে নিতে পারেন
আলুর রস খেলে ডায়রিয়া হতে পারে
অনেক সময় আলু ভালো না হলে এর রস ব্যবহারে ত্বকে চুলকানি হতে পারে। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। এরকম হলে কয়েকদিন বিরতি নিয়ে আবার ব্যবহার করতে পারেন ও খেয়াল রাখবেন যে আলু ব্যবহার করছেন তা যেন তাজা হয়।

সূত্র - urboshi.com

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: হাটুন, প্রতিদিন ৬ টি উপায়ে
Previous Health Tips: রোদে পোড়া ত্বকের লাবণ্য ফিরিয়ে আনতে ১০ টি উপায়

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')