home top banner

স্বাস্থ্য টিপ

এনার্জী ড্রিঙ্কে বাড়বে হৃদরোগের ঝুঁকি
২৪ মার্চ, ১৪
Tagged In:  energy drinks  energy drinks effects  
  Viewed#:   151

Energy-drinkএনার্জী ড্রিঙ্ক খেয়ে এনার্জী বাড়াবেন ভাবছেন? তবে ভুলে যান এই গল্প।ক্যাফেইন পরিপূর্ণ শক্তিবর্ধক এই পানীয় হৃদযন্ত্রের কার্যক্রমকে ব্যাহত করতে পারে বলে জানিয়েছেন জার্মানির একদল গবেষক ।

 
জার্মানির বন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ১৭ জন মানুষকে এই এনার্জী ড্রিঙ্ক খাওয়ান।এরপর তাদের হৃদযন্ত্রের ছবি তোলা হয়৷ এই গবেষমায় দেখা গেছে এনার্জী ড্রিঙ্ক খাওয়ার পর প্রত্যেকেরই হৃদস্পন্দনের গতি অনেক বেড়ে গিয়েছে। নর্থ আমেরিকার দ্য রেডিওলজিক্যাল সোসাইটির বার্ষিক সম্মেলনে গবেষকরা জানান, শিশু ও পূর্ণ বয়স্ক মানুষের বেশ কিছু শারীরিক অবস্থায় এই ধরনের পানীয় এড়িয়ে চলা উচিত।

গবেষক ডা. জোনাস ডরেন জানিয়েছেন, কফি বা কোলার তুলনায় এইধরনের এনার্জী ডিঙ্কসে ক্যাফেইনের পরিমাণ প্রায় তিনগুণ বেশি থাকে।তিনি আরও বলেন, তারা এখনও জানতে পারেননি এই জাতীয় পানীয় কিভাবে হৃদযন্ত্রের কার্যক্রমকে প্রভাবিত করে।তবে প্রচলিত আছে উচ্চমাত্রায় ক্যাফেইন যুক্ত খাবারে অনেক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে।এর মধ্যে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, অস্থিরতা, রক্তের চাপ বেড়ে যাওয়া ইত্যাদি পরিলক্ষিত হয়। আবার অনেক ক্ষেত্রে হৃদরোগ বা হঠাৎ মৃত্যু পর্যন্ত হতে পারে।

গবেষণায় প্রত্যেককে এমন পানীয় দেওয়া হয় যার মধ্যে প্রতি ১০০ মিলিলিটারে ৩২ মিলিগ্রাম ক্যাফেইন ও ৪০০ মিলিগ্রাম অন্যান্য রাসায়নিক ও টাউরিন রয়েছে৷ ডা. ডরনে জানান, এই পানীয় পানের ফলে প্রত্যেকের হৃদযন্ত্রে রক্তসঞ্চালনা প্রক্রিয়া অন্প সময়ের জন্য প্রভাবিত হতে দেখা যায়।

যদিও হৃদযন্ত্রের এই সঞ্চালন কার্যক্রম বেড়ে যাওয়ার ঘটনা মানুষের দৈনন্দিন জীবনে বা ক্রীড়াবিদদের প্রদর্শনে কীভাবে প্রভাবে ফেলে তা এখনও গবেষকরা জানতে পারেননি।এছাড়াও এটি কীভাবে হৃদরোগের ঝুঁকি বাড়ায় তাও এখনও অজানা।

তবে গবেষকেরা জানিয়েছে, শিশু ও হৃদসমস্যায় ভুক্তভোগী ব্যক্তিদের এই ধরনের এনার্জী ড্রিঙ্ক এড়িয়ে চলাই ভাল।

সূত্র - বিবার্তা টোয়েন্টিফোর ডটকম

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: কালোজিরা সর্বগুণের সমাহার
Previous Health Tips: যে খাবারগুলো নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করে

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')