home top banner

স্বাস্থ্য টিপ

ত্বকের ভাঁজ দূর করবেন কিভাবে?
২৯ মে, ১৩
View in English

মহিলাদের জন্য

অতীতকে পিছনে ফেলে এগিয়ে যান সামনে

মহিলাদের সবচেয়ে বড় শত্রু - ত্বকের ভাঁজ। ইস! ছোটবেলায় কি সুন্দর ছিলাম! কি কিউট লাগত! আহ! আবার যদি অমন হতে পারতাম! কে না চায় বলুন? যারা আক্ষেপ করেন তাদের জন্য সুখবর হলঃ গবেষনায় ত্বকের যত্নে আরো ভাল এবং কার্যকরী পদ্ধতির কথা বলা হয়েছে। জাস্ট অতি সাধারন কিছু পদ্ধতি অনুসরন করুন। দেখবেন আপনার ত্বক হয়ে উঠবে আরো সুন্দর, কমনীয় আর মোহনীয়।

প্রতিদিন সানস্ক্রীন

সূর্যরশ্মি আপনার ত্বকের নাম্বার ওয়ান শত্রু যা কিনা ত্বকে ভাঁজের সৃষ্টি করে। এমনকি ক্যানসার পর্যন্ত হতে পারে। তাই যতটা সম্ভব সূর্যরশ্মি থেকে দূরে থাকুন। যদিও সেটা খুবই দূরহ কাজ। আর এজন্যই প্রতিদিন বাইরে বেরোনোর আগে সানস্ক্রীন মেখে বের হন। অভিজ্ঞরা বলেন যদি আপনি কোন কিছু মেখে বের হতে চান তা অবশ্যই সানস্ক্রীন। তারা পরামর্শ দেন প্রতিদিন Broad Spectrum SPF 30  জাতীয় সানস্ক্রীন।

ঘুম

যখন আপনার ঘুম কম হবে তখন আপনার দেহে অতিরিক্ত ‘কর্টিসোল’ (এক ধরনের হরমোন) তৈরী হবে যা আপনার ত্বকের কোষ-কলা ভেঙ্গে দিবে। আবার যখন আপনার গাঢ় ঘুম হবে তখন আপনার দেহে HGH (Human Growth Hormone)  তৈরী হবে যা আপনার ত্বককে স্বাস্থ্যবান করে তুলবে। আর শুধু গাঢ় ঘুম হলেই হবে না আপনি কিভাবে ঘুমাচ্ছেন, সেটাও একটা ব্যাপার। আপনি যদি পাশ ফিরে শোন বা উপুড় হয়ে শোন, সেক্ষেত্রে আপনার ত্বকে স্পষ্ট ভাঁজ পড়তে পারে। যা আপনি জেগে ওঠার পরেও অনেকক্ষন থাকে। কাজেই একই দিকে বা একইভাবে প্রতিদিন না শুয়ে চেষ্টা করুন পার্শপরিবর্তন করে শুতে। সবচেয়ে ভাল উপায় হচ্ছে পিঠে ভর করে শোয়া।

খাবার নিয়ন্ত্রণ

ডার্মাটোলজিস্ট লেসলি বওম্যান এর মতে উত্তম পুস্টি হচ্ছে স্বাস্থবান ত্বকের মৌলিক ভিত্তি। প্রাকৃতিক উপাদান সম্মৃদ্ধ খাদ্য কোষের সুস্থতা আনে আর ‘কোলাজেন’কে বাড়িয়ে দেয়। অন্যদিকে অতিরিক্ত শর্করা (সুগার) সম্মৃদ্ধ খাবার ‘কোলাজেন’কে ভেঙ্গে দেয়। নীচে কিছু পুস্টিগুন সম্মৃদ্ধ খাবারের কথা বলা হল যা আপনার ত্বকের সুরক্ষায় প্রয়োজনীয়।

মাছ – ফ্যাটি এসিড যুক্ত মাছ বিশেষ করে স্যলমন জাতীয় মাছ যেমন আপনার ত্বককে করে পরিপুস্ট তেমনি রাখে সুডৌল।

সয়াবীন – ইউরোপিয়ান জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত নিবন্ধে জানা যায় গবেষনায় দেখা গেছে যে সয়াজাতীয় খাবার বা সয়াবীনের তৈরী খাবার খাওয়া শুরুর পর ছয় মাসের মধ্যে আপনার ত্বকের গঠন-গড়নের উন্নতি হয় এবং দৃঢ়তা বাড়ায়।

শাক-সবজী ও ফল - শাক-সবজী ও ফল এ থাকে এন্টি-অক্সিডেন্ট। যা আপনার ত্বকের ক্ষয় রোধ করে। প্রতিদিন ৫-৮ বার ফল এবং শাক-সবজী বা শাক-সবজী দিয়ে তৈরী খাবার খান।

এন্টি-অক্সিডেন্ট

এন্টি-অক্সিডেন্ট একধরনের যৌগ যাতে ভিটামিন এ, সি, ই, এবং অন্যান্য কালার বা বর্নবাহক যৌগ যেমন ক্যারোটিন থাকে। আর এগুলো একসঙ্গে আপনার ত্বকের সুরক্ষায় মহৌষধ হিসাবে কাজ করে। গ্রীন টি কিংবা ব্লাক টি দু’টোই এন্টি-অক্সিডেন্টপূর্ন এবং এতে সুরক্ষাকারী যৌগ যা ত্বকে অবস্থিত কোলাজেনের ভাঙ্গন রোধ করে। এক্ষেত্রে ডালিম আর আকাই বেরিও বেশ উপকারী। এগুলো খাওয়ার পাশাপাশি এন্টি-অক্সিডেন্ট সম্মৃদ্ধ ক্রীমও আপনার ত্বক ভাল রাখায় সহায়তা করে।

ব্যায়াম

সঠিক নিয়মাবলী মেনে ব্যায়াম করলে তা আপনার ত্বকের পেশিসমূহকে গাঢ় করে যা ত্বকের ঝুঁলে পড়া রোধ করে। যোগ ব্যায়াম চাপ কমায়, উজ্জ্বলতা বাড়ায় এবং আপনাকে করে তোলে তরতাজা তরুনীর মত সুন্দর।

পানি

এটা খুবই সাধারন বিষয়। পানি আপনার শরীরের ময়েশ্চার ধরে রাখে, ত্বককে রাখে নমনীয়। পানি অবশ্য দেহের ক্ষতিকর বিষাক্ত বর্জ্য অপসারনেও সরাসরি কাজ করে যা আপনার ত্বকের অনেক সমস্যা নিরসন করে। তাই প্রতিদিন ৬-৮ গ্লাস পানি করুন সাথে অন্যান্য তরল তো আছেই।

ময়েশ্চারাইজার

পেপটাইড হচ্ছে এমাইনো এসিডের চেইন যা ত্বককে আর্দ্রই রাখে না সাথে সাথে ত্বকের কোলাজেন উৎপাদনেও প্রভাব বিস্তার করে। কাজেই এমন ময়েশ্চারাইজার কিনুন যা পেপ্টাইড সম্মৃদ্ধ। এক্ষেত্রে নামি-দামী কোম্পানীর কোন ব্র্যান্ড কিনতে পারেন কারন তারা এ বিষয়ে প্রচুর গবেষনা করে এবং তাদের প্রোডাক্টের গুনাগুন বজায় রাখার চেষ্টা করে। মুখ ধোয়ার পর বা গোসল শেষে মোছার পর যখন আপনার ত্বক আর্দ্র থাকে তখন ময়েশ্চারাইজার মাখুন-এটা ময়েশ্চারকে ধরে রাখবে।

রেটিনলস

ভিটামিন এ থেকে আসে রেটিনল। এটি ত্বকের মৃত কোষ সরিয়ে নতুন কোষের উৎপাদনে প্রভাব ফেলে, ত্বকের পিগমেন্ট বা বর্ন গ্রন্থির উন্নতি সাধন করে আপনার ত্বককে টানটান করে, ত্বকের দাগ বা বলি রেখা দূর করে।

বদ অভ্যাস দূর করুন

বহু গবাষনায় এটা প্রমানিত যে ধুমপানে ত্বক বুড়িয়ে যায়, কেননা এতে এমন উপাদান থাকে যা আপনার ত্বকের কোলাজেনকে ভেঙ্গে দেয়। এলকোহলের ক্ষেত্রেও একই প্রমান পাওয়া যায়। এলকোহল পান বুড়িয়ে যাওয়াকে ত্বরান্বিত করে, ত্বকে ভাঁজ সৃষ্টি করে, কোলাজেন এর ক্ষতি করে, নমনীয়তা দূর করে, ত্বকে লালছোঁপ ফেলে, পানিশুন্যতা তৈরী করে, জোরে জোরে শ্বাস নেওয়া অর্থাৎ শ্বাসকষ্ট বাড়িয়ে দেয়।

হাসুন এবং সুখী হোন

বিবাহিত এবং ছাড়াছাড়ি হয়ে যাওয়া দম্পতিদের মাঝে পরিচালিত এক গবেষনায় দেখা গেছে যারা তাদের সম্পর্ক নিয়ে সুখী এবং যারা জীবন নিয়ে আশাবাদী তাদের ত্বকে সহজে বলি রেখা বা ভাঁজ দেখা দেয় না অন্ততঃ তাদেরকে এই বিষয় নিয়ে চিন্তিত হতে হয় না। Psychology and Aging  এর গবেষনায় দেখা যায় যে, যখন মানুষ তাদের সুখের দিনগুলি স্মরন করে হাসে, তরুন বয়সের সুখী ছবিগুলো দেখে, তারা তখন তাদের মনকে তরুন বয়সে ফিরিয়ে নিয়ে যায়।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: 15 SPECTACULAR TRICKS FOR YOUR BODY !!!!
Previous Health Tips: Reverse your health mistakes

আরও স্বাস্থ্য টিপ

শিশুর মূত্রনালীর সংক্রমণ

প্রায়ই শিশুদের মূত্রনালীর সংক্রমণ হয়ে থাকে। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, ১১ বছরের কম বয়সের ছেলেমেয়েদের মধ্যে এ রোগের হার যথাক্রমে শতকরা ১.১ ও ৩ ভাগ। তার মধ্যে ৪০ শতাংশের মূত্রনালীর সংক্রমণ বারবার হতে পারে। অনেক ক্ষেত্রেই এই রোগের সঠিক চিকিৎসা অবহেলিত হয়। ফলে বারবার সংক্রমণে শিশুর ভবিষ্যতে... আরও দেখুন

নিজের মত বাঁচুন

নিজের মত বাঁচুন আমাদের মন ভালো থাকলেই শরীর ভালো থাকে। দেহের সুস্থতার থেকে মনের সুস্থতা অনেক বেশি জরুরি। কারণ আমাদের মনই যে  কোনো ব্যাপারে প্রথমে সাড়া দেয়। আর তাই শুধু শারীরিক সুস্থতা ও কায়িক পরিশ্রম দিয়েই একজন মানুষ সবসময় ভালো থাকতে পারে না, যদি তার আত্মিক বা মানসিক স্বাস্থ্য ভালো না হয়। মন... আরও দেখুন

পারফেক্ট ফিটনেসের জন্য এনার্জি ডায়েট

আমরা বাঙালিরা অনেকেই না জেনে অনেক ভুলভাবে খাওয়াদাওয়া করছি। কিন্তু একটু জেনে-বুঝে খেলে অনেক সুন্দর স্বাস্থ্য রক্ষা করা যায়। তাই আপনাদের জন্য কিছু ভালো ডায়েট টিপস দেওয়া হলো—এগুলো প্রতিদিন সঠিকভাবে খাবার খাওয়ার জন্য খুবই দরকারি। ডায়েটিং কী? ডায়েটিং মানে আমাদের প্রতিদিনের খাদ্যগুলোকে... আরও দেখুন

প্রথম দেখার রীতি

শুধু প্রেম নয় প্রথম পরিচয় সবক্ষেত্রেই গুরুত্ব বহন করে। কারণ প্রথম সাক্ষাতেই ব্যক্তি সম্পর্কে আমাদের মন একটা ধারণা তৈরি হয়ে যায়।তাই গুরুত্বপূর্ণ এ ধাপে মেনে চলা দরকার কিছু আচরণ। কারণ আমাদের মনে তৈরি হয়ে যাওয়া ধারণার সুদূরপ্রসারী প্রভাব রয়ে যায়। এমনকি এ ধারণাটি খুব সহজে আর পরিবর্তন হয় না।... আরও দেখুন

মেয়েদের স্তনে চাকা বা গোটা

মহিলাদের স্তনে চাকা বা গোটা হওয়া অথবা গোটা ভাব অনুভূত হওয়া খুবই সাধারণ ঘটনা। এসব গোটার বেশির ভাগই ক্ষতিকর কিছু নয় অর্থাৎ এগুলো ক্যান্সার নয়। মাসিকের আগে স্তনে কিছু পরিবর্তন হয়। স্তনের টিস্যু বিভিন্ন হরমোন দ্বারা প্রভাবিত হয়।ফলে স্তনে চাকা অথবা গোটা ভাব বা ব্যথাও অনুভব হতে পারে। নিজেদের স্তনের... আরও দেখুন

দারুণ মজার সজনে ডাঁটার ৬ টি বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা

সজনে ডাঁটা আমরা সকলেই চিনি। অনেকে বেশ পছন্দ করে খেয়ে থাকেন। বসন্তের শেষের দিকে সজনে ডাঁটা বাজারে ওঠে। সজনের ডাল, সজনের তরকারি অনেকের কাছেই বেশ প্রিয় একটি খাদ্য। শুধু সজনের ডাঁটাই নয়, সজনের পাতাও তরকারী হিসেবে পরিচিত। শখের এই সজনে ডাঁটা কেবল খেতেই যে সুস্বাদু তা নয়। এর ভেষজ গুনের জন্য এটি... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')