home top banner

স্বাস্থ্য টিপ

৭টি বাজে অভ্যাস দাঁত ও মুখের সৌন্দর্য্যহানী ঘটাতে পারে শেষ পর্ব
২৯ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  dental care  care of teeth  

৫। লজেন্স চোষা
গলা ব্যাথা! খুসখুসে কাশি! হ্যাঁ, এগুলো হলে অনেকেই প্রাথমিক উপশম হিসাবে কফ-লজেন্স চুষে খান। জিহবার অগ্রভাগ দিয়ে দাঁত ঠেকিয়ে গালের এক পাশ থেকে আরেক পাশে নেন অথবা জিহবার গোঁড়ার দিকে গলার ভিতরে নিয়ে যান। এমনটি করে চুষতে থাকেন। এতে যেমন দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে তেমনি কফের সাথে সুগার মিশ্রিত হয়ে তা মুখের বিভিন্ন অংশে, দাঁতের ফাঁকে ফাঁকে লেগে থাকতে পারে। আর আমরা সবাই জানি সুগারি ফুড দাঁত ক্ষয়ের অন্যতম কারন। তবে হ্যাঁ, যদি লজেন্স খেতেই হয় তাহলে প্যাকেটের গায়ে উল্লেখিত উপাদানগুলো দেখে নিন চিনি আছে কি-না। আর চোষার ধরণ পালটে ফেলুন।

৬। দাঁতের ব্লিচিং
দাঁতের রঙ নষ্ট হলে কিংবা হলুদ হয়ে গেলে বা হলদেটে ভাব হলে অনেকেই ব্লিচিং বা রাসায়নিক প্রক্রিয়ায় ডেন্টিস্টের সহায়তায় কিংবা ঘরে বসে সাদা করেন। তবে অনেক ক্ষেত্রেই না বুঝে অতিরিক্ত হোয়াইট করতে গিয়ে অনেকে বিপদ ডেকে আনেন। এতে দাঁতে যেমন দাগ পড়ে যেতে পারে তেমনি দাঁতের গোড়ার নার্ভের ক্ষতি হতে পারে। এছাড়া ব্লিচিং করার সময় এবং পরে মাড়িতে সুড়সুড়ি বা চুলকানি, জ্বালা-পোড়া দেখা দিতে পারে। এ রকমটি হলে সাথে সাথে ব্লিচিং করা বন্ধ করে দক্ষ ও অভিজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নিন।

৭। এসিডিক খাবার গ্রহণের পরপরই ব্রাশ করা
জেনে রাখুন, যে কোন এসিডিক খাবার বা পানীয় গ্রহণের সময় দাঁতের স্ট্রাকচার সাময়িক নরম হয়ে পড়ে। কাজেই এসিডিক খাবার বা জ্যুস যেমন লেবু, কমলালেবু,  বা এগুলোর রস বা যে কোন এসিডিক খাবার খাওয়ার পরপর ব্রাশ করলে দাঁতের এনামেল এর ক্ষয় হতে পারে। তাই বিশেষজ্ঞরা বলেন, এ জাতীয় খাবার খাওয়ার অন্ততঃ ৩০ মিনিট পর ব্রাশ করা উচিত। এই সময়ের মধ্যে মুখের লালা এসিডিক খাবারের কণা এবং এসিডিক ভাব দূর করে মুখের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে। আর যদি একান্তই অপেক্ষা করতে না পারেন, তাহলে বিকল্প হিসাবে সুগারলেস বা চিনিবিহীন চুইং গাম চিবাতে পারেন। এতে প্রচুর লালা উৎপাদন হবে এবং বেশ তাড়াতাড়ি মুখের এসিডিক ভাব দূর হবে।    

 

বেস্ট হেলথ ম্যাগাজিন থেকে হেলথ প্রায়র ২১

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: স্বপ্নের ব্যবচ্ছেদ: তাত্ত্বিক বিশ্লেষণ
Previous Health Tips: আত্মহত্যা ও মানসিক রোগ

আরও স্বাস্থ্য টিপ

শিশুর আক্রমণাত্মক আচরণ

শিশুরা মারামারির পরপরই সঙ্গীটির সঙ্গে ঝগড়া মিটিয়েভাব করে নিতে পারে। কিন্তু কিছু শিশুর আক্রমণাত্মক প্রবণতা অভিভাবকদেরজন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। প্রায় নিয়মিত মারামারিতে অংশগ্রহণ করেএমন শিশু একধরনের মানসিক রোগে (কন্ডাক্ট ডিজঅর্ডার) আক্রান্ত হয়ে থাকতেপারে। বিভিন্ন সমস্যা অন্যদের ঠিকমতো... আরও দেখুন

ঈদের আগে চুলের যত্ন

অপেক্ষার দিন শেষ। ঈদ এসে গেল বলে। সারা মাসে নিশ্চয়ই চুলের যত্ন নিয়েছেন। এখন থাকছে শেষ মুহূর্তের যত্ন। আর যাঁরা নানা কাজে পুরো মাস ব্যস্ত ছিলেন, তাঁরা এখনই যত্ন নিতে শুরুকরুন চুলের। তবে তার আগে বুঝে নিন চুলের ধরন। সাধারণত চুল শুষ্ক, তৈলাক্ত ও স্বাভাবিক—এই তিন ধরনের হয়ে থাকে। দেখা... আরও দেখুন

গলা এবং ঘাড়ের ভাজ দূর করতে

আমরা প্রায় সবাই মুখ এবং ত্বকের যত্ন নিয়ে বেশি গুরুত্ব দিতে গিয়ে গলা, ঘাড় এবং তার আশপাশের জায়গা যত্ন থেকে বাদ পরে যায়। যার ফলে সুন্দর মুখ ও ত্বকের সাথে ভাজ পরা মলিন গলা, যা সত্যিই বেমানান। আসুন জেনে নিই সেইসব পরিবর্তন যা গলা এবং ঘাড়ে ভাজ পরা থেকে আপনাকে রক্ষা করবে। ১. গলা এবং... আরও দেখুন

মাথা ব্যথার নাম যখন সাইনুসাইটিস

আমরা অনেকেই কমবেশী সাইনুসাইটিস রোগটির সাথে পরিচিত। সাইনুসাইটিস একটি অতি সাধারণ রোগ। মুখমন্ডল তথা মাখার খুলির চারিদিকে চার জোড়া বায়ুপূর্ণ কুঠুরি থাকে – এগুলিকে বলা হয় -সাইনাস। সাইনাসের প্রদাহ বা ইনফ্লামেশনকে বলা হয় - সাইনুসাইটিস। সাইনাসের  প্রধান কারণ হচ্ছে ঠান্ডা কিংবা... আরও দেখুন

অ্যাজমা অথবা হাঁপানি হলে বুঝবেন কি করে?

অ্যাজমা শ্বাসতন্ত্র এবং ফুসফুস ও শ্বাসনালী জনিত একটি কঠিন সমস্যা। অ্যাজমা হলে মানুষের শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয়।  যতক্ষণ না মারাত্মক আকার ধারন করছে ততক্ষণ পর্যন্ত অনেকেই জানতে পারেন না যে তাদের এই অসুখটি আছে।   লক্ষন সমূহ * নিঃশ্বাস নিতে সমস্যা হয়। * বেশ কাশি থাকে। বিশেষ করে... আরও দেখুন

মলদ্বার ও কোলনের প্রধান কয়েকটি রোগের উপসর্গ

পাইলস : রক্ত পড়া (তাজা এবং অনেক সময় ফিনকি দিয়ে বের হয়ে আসা), মাঝে মধ্যে রক্ত পড়া, সাধারণত ব্যথা থাকে না, মাংসপিণ্ড ঝুলে পড়া, অনেক সময় শুধু মাংস ঝুলে পড়ে ও চুলকানি হয়। অ্যানাল ফিশার : মলত্যাগে প্রচণ্ড ব্যথা, জ্বালা-যন্ত্রণা, পায়খানা গায়ে লেগে রক্ত যাওয়া বা টিস্যু পেপারে রক্ত দেখা এবং হাতে... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')