home top banner

Health Tip

৭টি বাজে অভ্যাস দাঁত ও মুখের সৌন্দর্য্যহানী ঘটাতে পারে শেষ পর্ব
29 September,13
View in English
Tagged In:  dental care  care of teeth  

৫। লজেন্স চোষা
গলা ব্যাথা! খুসখুসে কাশি! হ্যাঁ, এগুলো হলে অনেকেই প্রাথমিক উপশম হিসাবে কফ-লজেন্স চুষে খান। জিহবার অগ্রভাগ দিয়ে দাঁত ঠেকিয়ে গালের এক পাশ থেকে আরেক পাশে নেন অথবা জিহবার গোঁড়ার দিকে গলার ভিতরে নিয়ে যান। এমনটি করে চুষতে থাকেন। এতে যেমন দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে তেমনি কফের সাথে সুগার মিশ্রিত হয়ে তা মুখের বিভিন্ন অংশে, দাঁতের ফাঁকে ফাঁকে লেগে থাকতে পারে। আর আমরা সবাই জানি সুগারি ফুড দাঁত ক্ষয়ের অন্যতম কারন। তবে হ্যাঁ, যদি লজেন্স খেতেই হয় তাহলে প্যাকেটের গায়ে উল্লেখিত উপাদানগুলো দেখে নিন চিনি আছে কি-না। আর চোষার ধরণ পালটে ফেলুন।

৬। দাঁতের ব্লিচিং
দাঁতের রঙ নষ্ট হলে কিংবা হলুদ হয়ে গেলে বা হলদেটে ভাব হলে অনেকেই ব্লিচিং বা রাসায়নিক প্রক্রিয়ায় ডেন্টিস্টের সহায়তায় কিংবা ঘরে বসে সাদা করেন। তবে অনেক ক্ষেত্রেই না বুঝে অতিরিক্ত হোয়াইট করতে গিয়ে অনেকে বিপদ ডেকে আনেন। এতে দাঁতে যেমন দাগ পড়ে যেতে পারে তেমনি দাঁতের গোড়ার নার্ভের ক্ষতি হতে পারে। এছাড়া ব্লিচিং করার সময় এবং পরে মাড়িতে সুড়সুড়ি বা চুলকানি, জ্বালা-পোড়া দেখা দিতে পারে। এ রকমটি হলে সাথে সাথে ব্লিচিং করা বন্ধ করে দক্ষ ও অভিজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নিন।

৭। এসিডিক খাবার গ্রহণের পরপরই ব্রাশ করা
জেনে রাখুন, যে কোন এসিডিক খাবার বা পানীয় গ্রহণের সময় দাঁতের স্ট্রাকচার সাময়িক নরম হয়ে পড়ে। কাজেই এসিডিক খাবার বা জ্যুস যেমন লেবু, কমলালেবু,  বা এগুলোর রস বা যে কোন এসিডিক খাবার খাওয়ার পরপর ব্রাশ করলে দাঁতের এনামেল এর ক্ষয় হতে পারে। তাই বিশেষজ্ঞরা বলেন, এ জাতীয় খাবার খাওয়ার অন্ততঃ ৩০ মিনিট পর ব্রাশ করা উচিত। এই সময়ের মধ্যে মুখের লালা এসিডিক খাবারের কণা এবং এসিডিক ভাব দূর করে মুখের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে। আর যদি একান্তই অপেক্ষা করতে না পারেন, তাহলে বিকল্প হিসাবে সুগারলেস বা চিনিবিহীন চুইং গাম চিবাতে পারেন। এতে প্রচুর লালা উৎপাদন হবে এবং বেশ তাড়াতাড়ি মুখের এসিডিক ভাব দূর হবে।    

 

বেস্ট হেলথ ম্যাগাজিন থেকে হেলথ প্রায়র ২১

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: স্বপ্নের ব্যবচ্ছেদ: তাত্ত্বিক বিশ্লেষণ
Previous Health Tips: আত্মহত্যা ও মানসিক রোগ

More in Health Tip

8 ways to combat mosquitoes naturally

Photo by borganic.netYahoo! Before the mosquito breed, congregate, bite, and drive you indoors, consider these natural ways to combat summer's worst foe.   Photo by vintageindie.typepad.com Turn on a Fan Mosquitoes are lightweights. A fan blowing at a speed of two miles per hour... See details

উচ্চ রক্তচাপের চাপে

হঠাৎ করেই মাথাটা কেমন ঘুরছে। বুক ধড়ফড় করছে কিংবা কয়েকটা নির্ঘুম রাত পার করলেন। সবার জোরাজুরিতে রক্তচাপ পরীক্ষা করলেন। ধরা পড়ল আপনার উচ্চ রক্তচাপের সমস্যা। এটি নিয়ে আবার দুশ্চিন্তায় পড়বেন না। কেননা দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেবে রক্তচাপকে। আসলে রক্তচাপ একটি স্বাভাবিক প্রক্রিয়া।... See details

It is vitally important for us to take good care of our teeth

If we don’t clean our teeth well or allow tooth decay to worsen, this can lead to abscesses in the mouth, severe pain and some bacteria can even lead to serious infections in the heart… Here are some of my tips on how to look after your teeth…   Make... See details

প্রশ্ন: বেশি বেশি চোখের কাজের (যেমন: পড়াশোনা) সঙ্গে দৃষ্টি শক্তি হ্রাসের কোনো সম্পর্ক আছে কি?

উত্তর:দৃষ্টিশক্তি ঠিক থাকলে পড়াশোনার সঙ্গে চোখ খারাপ হওয়ার কোনো সম্পর্ক নেই।তবে কারও মাইনাস পাওয়ার বা প্লাস পাওয়ার থাকলে পড়াশোনা বা কম্পিউটারেঅতিরিক্ত সময় ধরে কাজ করলে চোখে ব্যথা, মাথাব্যথা, ক্লান্তিবোধ ইত্যাদিউপসর্গ দেখা দিতে পারে। এসব ক্ষেত্রে চোখের পাওয়ার পরীক্ষা করে চশমাব্যবহার করে... See details

শিশুর প্রথম দাঁত পড়া

শিশুদের দুধদাঁতকে বলে প্রাইমারি টুথ। সাধারণত ছয় বছরবয়সের দিকে এই দুধদাঁত পড়ে যায় এবং এর জায়গায় নতুন স্থায়ী দাঁত ওঠে।মেয়েদের দাঁত সাধারণত ছেলেদের আগেই পড়ে। আর এই দুধদাঁত ক্রমিক হারে পড়েযে ক্রমে প্রথম উঠেছিল। সাধারণত প্রথমে পড়ে সামনের পাটির নিচের দুটি দাঁত, তারপরসামনের ওপরের দুটি,... See details

স্বাস্থ্য ঠিক রাখার টিপস

ব্যস্ততম জীবনে একটু সচেতন হলে আমাদের ফিগারটাকে ঠিক রাখতে পারি। ফিগার ঠিক রাখার জন্য নিম্নলিখিত হেলথ টিপস মেনে চলতে পারেন। ১. নিয়মিত ও পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তোলেন। খাদ্য তালিকায় অাঁশ যুক্ত খাবার বৃদ্ধি করুন, আমিষ ওচর্বি জাতীয় খাবার কমিয়ে আনুন, ভাজা, পোড়া ও ফাস্টফুড জাতীয় খাবারসম্পূর্ণরূপে বন্ধ... See details

healthprior21 (one stop 'Portal Hospital')