home top banner
Please Login or Register

Health Tip

ছারপোকার জিনই তাদেরকে কীটনাশক থেকে সুরক্ষা দেয়
16 September,13
View in English
Tagged In:  Defend bugs  

ছারপোকা – এমন অস্বস্তিকর, রক্তচোষা কীট থেকে সবাই চায় রক্ষা পেতে। মানুষের ঘুমানোর জায়গাগুলোতে লুকিয়ে থাকে। সাধারনত রাতে রক্তের সন্ধানে বের হয়। এদের নিধন করা কিন্তু খুব সহজ নয়। তবে বিজ্ঞানীরা দাবী করছেন যে, এই শক্ত রক্তচোষাদের আত্মরক্ষার কৌশল তারা জেনে ফেলেছেন।

আর সেটা হল ছারপোকাদের শরীরে একধরনের জিনের উপস্থিতি। এই জিনই কীটনাশককে অকার্যকর করে দেয়। এবং এগুলো ছারপোকাদের শরীরের বাইরের আবরনে বিদ্যমান। ভিতরে ঢোকার আগেই বিষকে শরীরের বাইরে বের করে দেয়ার কাজ করে এই জিন। আবার কিছু জিন আছে যারা পেস্টিসাইডের মলিকিউলার বন্ড ভেঙ্গে দেয়, যাতে ছারপোকার শরীরে কোন ক্ষতি করতে না পারে।

চার বছর ধরে কেনটাকি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত গবেষনায় দেখা যায় যে, বিভিন্ন ধরনের পয়জনের বিরুদ্ধে ছারপোকার শরীরে প্রায় ১৪টি জিন সক্রিয় থাকে। এরা সবচেয়ে শক্তিশালী পয়জন পাইরিথ্রয়েড এর বিরুদ্ধেও দারুন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম।

উল্লেখ্য যে এ পর্যন্ত পাওয়া তথ্য মতে ছারপোকাই হল একমাত্র কীট, যাদের শরীরের বহিরাবরনে এধরনের জিনের উপস্থিতি সনাক্ত করা গেছে। এ বছরের শুরুতে ‘সায়েন্টিফিক রিপোর্ট’ জার্নাল-এ গবেষনাটি প্রকাশিত হয়।

“তারা রাতের বেলা চলে আসে। মাত্র ৫ থেকে ৮ মিনিটের মধ্যে প্রয়োজনীয় রক্ত শুষে নেয়। তারপর তারা তাদের ফাঁটলে, ম্যাট, খাটের বিভিন্ন ফাক-ফোঁকর, বালিশ কিংবা মশারীর কোনায় চলে যায়। কাজেই আপনি যখন পেস্টিসাইড কিংবা ইনসেক্টিসাইড ব্যবহার করবেন, তখন তাদের খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায়” – কথাগুলি বলছিলেন ফেডলাফার, আমেরিকার একজন এন্টোমোলজিস্ট।

তাহলে যাদের বাড়িতে ছারপোকার উপদ্রব আছে তাদের করনীয় কী? হ্যাঁ, কিছু কমন সেন্স ব্যবহার করে এদের প্রতিরোধ করা সম্ভব যেমন শোবার ঘরের জিনিসপত্র গাঁদাগাঁদি করে না রেখে সাজিয়ে রাখা, প্রায়শঃই ঘরদোর, বিছানাপত্র যথাযথভাবে পরিস্কার করা, চাদর, বালিশের কভার, মশারী ইত্যাদি গরম পানিতে নিয়মিত ধৌত করা, খাটের আনাচে-কানাচে ড্রায়ার দিয়ে হিট দেয়া, ছারপোকার সম্ভাব্য লুকানোর স্থানগুলো ধংস করা ইত্যাদি।       

ওয়েবএমডি থেকে সংক্ষেপিত

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: World Suicide Prevention Day
Previous Health Tips: সাত রহস্য

More in Health Tip

Curcumin vs. cancer: The scientific evidence continues to flow in

There is definitely no shortage of scientific evidence these days to show that curcumin, the believed-to-be primary active ingredient in the spice turmeric, holds incredible therapeutic value, and just might be the most advisable medicinal spice of our day. And a prominent medical oncologist... See details

আপনার সম্পর্কটি যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে এখনই মেনে চলুন ৫ টি পরামর্শ

বিবাহিত সম্পর্কগুলো এখন একটু ঝামেলাতেই নষ্ট হয়ে যাচ্ছে। সম্পর্কগুলো যেমন খুব সহজ হয়ে গিয়েছে সম্পর্ক বিচ্ছেদও খুব সহজ হয়ে গেছে। ভেবে দেখুন আপনি কি আপনার সম্পর্কটি নিয়ে বেশ চিন্তিত? আসুন জেনে নিই এমন ৫ টি পরামর্শ যা আপনার সম্পর্কটিকে নড়বড়ে অবস্থান থেকে মজবুত অবস্থানে এনে দিতে পারে। ১. ঝামেলার... See details

Narcissistic Personality Disorder

[Personality Disorders A personality disorder is a psychiatric disorder that causes a person to act differently than the social norm and can cause serious problems with socializing or even day-to-day skills. For example, with dissociative identity disorder, or multiple personality disorder, a... See details

চর্বি যাক পুষ্টি থাক

বিভিন্নখাদ্য বিভিন্ন পুষ্টি গুণসম্পন্ন হয়। কিন্তু ওইসব খাবার থেকে সেইপুষ্টিগুণ নাও মিলতে পারে। কারণ রান্নার কৌশল। যেমন- সিদ্ধ করে রান্নাকরলে পানির মধ্যে ভিটামিন-বি, সি ও খনিজ লবণ দ্রবীভূত হয়। সেই পানি পরেফেলে দেয়ার কারণে মূল তরকারিতে ভিটামিন আর তেমন অবশিষ্ট থাকে না। ঝলসানো বা সেঁকে রান্নার... See details

কানে তালা কি, কেন হয়? এবং কিছু করণীয়

শীতে ঠান্ডা লেগে হাঁচি ও সর্দি কাশির সঙ্গে অনেক সময় কানে তালা লাগার ঘটনাও ঘটে। কানে তালা মানে কান বন্ধ হয়ে থাকা, কিছু না শোনা। ব্যথাও হতে পারে। এ বিষয়টি আবার একেবারে হালকাও নয়। এ থেকে মধ্যকর্ণে অর্থাৎ কানের পর্দার ভেতরের দিকে প্রদাহ সৃষ্টি হতে পারে। কাদের এ সমস্যা হতে পারে?  শিশুরা এ... See details

যৌন সক্ষমতা কেড়ে নিতে পারে মোবাইল!

বিশ্বাস করুন আর না করুন, মোবাইল ফোন যৌনজীবনে অশান্তি বয়ে আনে। এমনকি অধিক ব্যবহারে তা আপনার যৌন সক্ষমতা সম্পূর্ণ কেড়েও নিতে পারে।   এই ধরুন, সারাদিনের ক্লান্তি শেষে ঘরে আপনার প্রিয় মানুষটির সঙ্গে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন, এরই মধ্যে বেজে উঠলো বেরসিক মোবাইল ফোন। অথবা ঠিক চরম মুহূর্তেই... See details

healthprior21 (one stop 'Portal Hospital')