home top banner

Health Tip

ছারপোকার জিনই তাদেরকে কীটনাশক থেকে সুরক্ষা দেয়
16 September,13
View in English
Tagged In:  Defend bugs  

ছারপোকা – এমন অস্বস্তিকর, রক্তচোষা কীট থেকে সবাই চায় রক্ষা পেতে। মানুষের ঘুমানোর জায়গাগুলোতে লুকিয়ে থাকে। সাধারনত রাতে রক্তের সন্ধানে বের হয়। এদের নিধন করা কিন্তু খুব সহজ নয়। তবে বিজ্ঞানীরা দাবী করছেন যে, এই শক্ত রক্তচোষাদের আত্মরক্ষার কৌশল তারা জেনে ফেলেছেন।

আর সেটা হল ছারপোকাদের শরীরে একধরনের জিনের উপস্থিতি। এই জিনই কীটনাশককে অকার্যকর করে দেয়। এবং এগুলো ছারপোকাদের শরীরের বাইরের আবরনে বিদ্যমান। ভিতরে ঢোকার আগেই বিষকে শরীরের বাইরে বের করে দেয়ার কাজ করে এই জিন। আবার কিছু জিন আছে যারা পেস্টিসাইডের মলিকিউলার বন্ড ভেঙ্গে দেয়, যাতে ছারপোকার শরীরে কোন ক্ষতি করতে না পারে।

চার বছর ধরে কেনটাকি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরিচালিত গবেষনায় দেখা যায় যে, বিভিন্ন ধরনের পয়জনের বিরুদ্ধে ছারপোকার শরীরে প্রায় ১৪টি জিন সক্রিয় থাকে। এরা সবচেয়ে শক্তিশালী পয়জন পাইরিথ্রয়েড এর বিরুদ্ধেও দারুন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম।

উল্লেখ্য যে এ পর্যন্ত পাওয়া তথ্য মতে ছারপোকাই হল একমাত্র কীট, যাদের শরীরের বহিরাবরনে এধরনের জিনের উপস্থিতি সনাক্ত করা গেছে। এ বছরের শুরুতে ‘সায়েন্টিফিক রিপোর্ট’ জার্নাল-এ গবেষনাটি প্রকাশিত হয়।

“তারা রাতের বেলা চলে আসে। মাত্র ৫ থেকে ৮ মিনিটের মধ্যে প্রয়োজনীয় রক্ত শুষে নেয়। তারপর তারা তাদের ফাঁটলে, ম্যাট, খাটের বিভিন্ন ফাক-ফোঁকর, বালিশ কিংবা মশারীর কোনায় চলে যায়। কাজেই আপনি যখন পেস্টিসাইড কিংবা ইনসেক্টিসাইড ব্যবহার করবেন, তখন তাদের খুঁজে পাওয়াই মুশকিল হয়ে যায়” – কথাগুলি বলছিলেন ফেডলাফার, আমেরিকার একজন এন্টোমোলজিস্ট।

তাহলে যাদের বাড়িতে ছারপোকার উপদ্রব আছে তাদের করনীয় কী? হ্যাঁ, কিছু কমন সেন্স ব্যবহার করে এদের প্রতিরোধ করা সম্ভব যেমন শোবার ঘরের জিনিসপত্র গাঁদাগাঁদি করে না রেখে সাজিয়ে রাখা, প্রায়শঃই ঘরদোর, বিছানাপত্র যথাযথভাবে পরিস্কার করা, চাদর, বালিশের কভার, মশারী ইত্যাদি গরম পানিতে নিয়মিত ধৌত করা, খাটের আনাচে-কানাচে ড্রায়ার দিয়ে হিট দেয়া, ছারপোকার সম্ভাব্য লুকানোর স্থানগুলো ধংস করা ইত্যাদি।       

ওয়েবএমডি থেকে সংক্ষেপিত

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: World Suicide Prevention Day
Previous Health Tips: সাত রহস্য

More in Health Tip

প্রতিদিন যে ৫টি ভুলে আপনি হারাচ্ছেন আপনার যৌবন

আজকাল বয়স ত্রিশের কোটা পার হতে না হতেই চেহারায় ও শরীরে বয়সের ছাপ পড়তে দেখা যায় অনেকেরই। মুখের চামড়া ঝুলে পড়া কিংবা চোখের নিচের “ব্যাগ” তৈরি হওয়া, অথবা মুখে বয়স জনিত মেছতা, দাগ ও রিংকেল দেখা যায়। বিরূপ আবহাওয়ার পাশাপাশি এই অল্প বয়সে চেহারা বুড়িয়ে যাবার জন্য দায়ী আমাদেরই কিছু অভ্যাস।... See details

বয়সকে আটকে দিন!

তারুণ্য ধরে রাখতে চান না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। তবে, চাইলে কী হবে? সময় চলে তার আপন গতিতে। সময়ের সঙ্গে সম্মুখযুদ্ধে নেমে নিজেকে তরুণ দেখানোর জন্য কত ধরনের পাগলামিই না মানুষ করেন। কেউ খাদ্য তালিকায় যোগ করেন উল্টাপাল্টা খাবার।কেউবা আবার চিকিৎসকের ছুরির নিচে অবলীলায় নিজেকে সঁপে... See details

কোলেস্টেরলের সহজ সমাধান

কোলেস্টেরল মূলত রক্তে মিশ্রিত মেদজাতীয় পদার্থ যা লিভার থেকে উৎপন্ন হয়৷ এটি হরমোন ও ভিটামিন উৎপাদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে৷ তবে শরীরে কোলেস্টেরলের মাত্রা আমরা কি খাচ্ছি তার উপরই নির্ভর করে৷ শরীরে ডমা মেদের পরিমাণের উপরেও কোলেস্টেরলের মাত্রা নির্ভর করে৷ তবে কোলেস্টেরলের... See details

How to Prevent and Remove Pimples/Acne – 21 Effective Methods Part - 3

Natural Remedies: How to Removing Pimples Besides some commonly prescribed over-the-counter pimple treatments, such as products containing salicylic acid, benzyol peroxide, sulfur, and antibacterial agents such as Triclosan; topical antibiotics such as clindamycin, erythromycin, topical... See details

কানের ব্যথায় শিশুর কান্নাকাটি?

তিন বছরের কম বয়সী শিশুর ৩০ শতাংশই কখনো না-কখনো কানব্যথায় কান্নাকাটি করে থাকে। কানব্যথার কারণে স্কুলে অনুপস্থিতির হারও কম নয়। বেশির ভাগ ক্ষেত্রে এই কানব্যথার কারণ হলো মধ্যকর্ণে প্রদাহ বা সংক্রমণ। সাধারণ কানব্যথায় জ্বর তেমন না থাকলেও কানের পর্দা লাল হয়ে যায় এবং শিশুরা প্রচণ্ড কান্নাকাটি... See details

অতিরিক্ত ঔষধ সেবনেও ওজন বাড়ে

কিছু কিছু ঔষধ ওজন বাড়ার জন্য দায়ী চিকিৎসার প্রয়োজনে অনেক ঔষধই আমাদের খেতে হয়। এর মধ্যে কিছু ঔষধ মোটা হওয়ার জন্য দায়ী। যাঁরা মোটা হচ্ছেন, দরকার হলে চিকিৎসকের সঙ্গে আলাপ করে জেনে নিন। স্টেরয়েড ও হরমোন: সম্ভবত সবচেয়ে বেশি এ ঘটনাটি দেখা যায় স্টেরয়েড নিয়ে। স্টেরয়েড একটি ধন্বন্তরি ওষুধ। বিশেষ করে... See details

healthprior21 (one stop 'Portal Hospital')