home top banner

স্বাস্থ্য টিপ

সুইসাইড রিস্ক ফ্যাক্টর
১৫ সেপ্টেম্বর, ১৩
View in English
Tagged In:  motivation  

সুইসাইড বা আত্মহত্যা প্রতিরোধে এর রিস্ক ফ্যাক্টরগুলো এবং সতর্ক সংকেতসমূহ জেনে নেয়া একান্ত প্রয়োজন।

সুইসাইড রিস্ক ফ্যাক্টর
কিছু কিছু অবস্থা কিংবা পরিস্থিতি সুইসাইডের ঝুঁকি বাড়িয়ে দেয়। যার মধ্যে আছেঃ

কোন নিকটজন বা প্রিয়তম বন্ধুর মৃত্যু কিংবা মূমূর্ষু অবস্থা।

ডিভোর্স অথবা সেপারেশন বা সম্পর্ক ভেঙ্গে যাওয়া।

স্বাস্থ্যের মারাত্মক অবনতি (শারীরিক কিংবা মানসিক)।

চাকরি থেকে বরখাস্ত হওয়া, গৃহহীন হওয়া, অর্থ, পদমর্যাদা হানি, নিজের সম্পর্কে নিরাশ হওয়া অথবা ব্যক্তিগত নিরাপত্তা চরমভাবে ক্ষুন্ন হওয়া।

এ্যালকোহল বা ড্রাগে আসক্ত হওয়া।

হতাশায় ডুবে যাওয়া।

এছাড়া যেসব সময়ে মানুষ সুইসাইড এর ভাবনায় নিমগ্ন থাকতে পারে, সেগুলো হলঃ

  • ছুটির দিনগুলি।
  • বিভিন্ন বার্ষিকী যেমন জন্ম, বিয়ে কিংবা মৃত্যু ইত্যাদি।
  • চরম রোগ ভোগের পর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার প্রথম সপ্তাহ।
  • এন্টি-ডিপ্রেসেন্ট ঔষধ গ্রহনের শুরুর দিনগুলি।
  • মারাত্মক কোন রোগ সনাক্ত হওয়ার পর পর।
  • সাজা ঘোষনার পূর্বে এবং চলাকালীন সময়ে।

যেসব কারনে আবেগতাড়িত হয়ে সুইসাইড ভাবনা আসেঃ

  • অসহ্য যন্ত্রণা
  • সম্পূর্ন আশাহত হওয়া
  • পুরোপুরি ক্ষমতাহীন হওয়া
  • অকর্মন্যতা, লজ্জা, দোষী সাব্যস্ত হওয়া, নিজের প্রতি চরম ঘৃনা
  • নিয়ন্ত্রন হারানোর ভয় এবং নিজের বা অন্যের দ্বারা মারাত্মক ক্ষতির সম্ভাবনা

যাদের আচরনগত সমস্যা আছেঃ

বিষন্ন/বিমর্ষ, সামাজিক মেলামেশা বন্ধ করে দেয়া, ক্লান্তি, আগ্রহহীনতা, উদবিগ্নতা, রাগে ফেটে পড়া।

স্কুলে, কাজে কিংবা অন্যান্য কার্যকলাপে যথাযথ পারফর্ম বা নৈপুন্য না করতে পারা।

সামাজিকভাবে একঘরে হয়ে পড়া অথবা ভুল জায়গায় গিয়ে অপমানিত হওয়া।

সেক্স এ আনন্দ না পাওয়া, বন্ধুদের আড্ডা কিংবা অন্য কোন কাজে আনন্দ না পাওয়া।

ব্যক্তিগত কল্যান বা মঙ্গল অবহেলিত হওয়া।

খাওয়া কিংবা ঘুমানোর অভ্যাসে জটিল কোন পরিবর্তন হওয়া।   

 

এ্যাবাউট ডট কম গাইড থেকে সংক্ষেপিত

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: এন্ডোস্কোপি
Previous Health Tips: 10 Mysterious Pain You shouldn’t Ignore Part-2

আরও স্বাস্থ্য টিপ

মেরুদণ্ডের এক আজব ব্যথা

ডিস্কহচ্ছে মেরুদণ্ডের দুটি কশেরুকার মধ্যবর্তী এক বিশেষ পদার্থ, যা মেরুদণ্ডেরএক হাড়কে অপর হাড় থেকে বিভক্ত রাখে। যাতে একটি আরেকটির সঙ্গে ঘর্ষণ নালাগে এবং স্প্রিংয়ের মতো কাজ করে। ডিস্কের ভেতরে থাকে নিউক্লিয়াস পালপোসাস, যা জেলির মতো নরম এবং বাইরের অংশে থাকে অ্যানুলাস ফাইব্রোসাস। জেলির মতোঅংশটি... আরও দেখুন

পিঠব্যথা সমস্যা

পিঠব্যথা সমস্যা যে কারো জন্যই খুব যন্ত্রণাদায়ক অবস্থা। পিঠব্যথা সম্বন্ধে জানতে হলে প্রথমে মেরুদণ্ড সম্পর্কে জানা প্রয়োজন। মেরুদণ্ড একটি মাত্র হাড় নয়, ৩৩টি হাড়ের সমন্বয়ে এটা তৈরি। প্রতিটি হাড় তরুণাস্থি বা কার্টিলেজের কুশন দিয়ে পৃথক রয়েছে। এই কুশনকে বলে ডিস্ক। এর কারণে মেরুদণ্ড সামনে-পেছনে বাঁকানো... আরও দেখুন

কাঁধের জোড়ায় ব্যথা হলে

শরীরের অন্যান্য জোড়া বা জয়েন্ট থেকে কাঁধের জোড়ায় বেশি নড়াচড়া হয়। কাঁধের ত্রিশটি পেশির মধ্যে চারটি খুবই গুরুত্বপূর্ণ এবং এরা বাহুর নড়াচড়ায় সহায়তা করে। এ পেশি কিছু হাড়ের ওপর দিয়ে এবং কিছু হাড় ও লিগামেন্টের নিচ দিয়ে বিস্তৃত। কিছু কারণে এ জোড়ার নড়াচড়ার ক্ষমতা সীমিত হয়ে পড়ে। যেমন- হাড়ের গঠনগত... আরও দেখুন

ত্বক ভালো রাখার জন্যে ৫টি বিশেষ উপাদান

নিয়ম করে প্রতিমাসে বিউটি পার্লারে যেতে ইচ্ছে করে না? কিন্তু একেবারে ঝকঝকে স্কিন পেতেও তো আবার ইচ্ছে করে। তা হলে এখন উপায়? খুবই সহজ... বাড়িতেই করে ফেলুন স্পেশাল রূপচর্চা। এর জন্যে বেশি ছোটাছুটিও করতে হবে না। বাড়িতেই মোটামুটি পেয়ে যাবেন বেশিরভাগ উপকরণই। লেবুর রস:  বাড়িতে লেবু থাকে না... আরও দেখুন

ডিম নিয়ে দশ টিপস

ডিমের পুষ্টি গুণ অনেকেই জানেন। তবে ডিম খাওয়ার কিছু কায়দা-কানুন জানা আবশ্যক। নইলে ডিমের গুণের পুরোটা আপনি পাবেন না। নিচে দশটি টিপস দেয়া হলো। ১. ডিম কড়া সিদ্ধ খাবার চাইতে আধা সিদ্ধ বা পানি পোঁচ খাওয়ান বাচ্চাদের। এতে পুষ্টি বেশি পাওয়া যাবে। তবে জীবাণু যুক্ত ডিমের ব্যাপারে সাবধানতা অবলম্বন করা... আরও দেখুন

খুশকি রোধে লেবু:

• লেবুর রস খুশকি রোধে বেশ উপকারী। নারিকেল তেলে লেবুর রস মিশিয়ে মাথায় তালুতে লাগিয়ে কিছুক্ষণ রেখে শুধু পানি দিয়ে ধুয়ে ফেলে পরদিন শ্যাম্পু করুন।সপ্তাহে দুই বার করুন। খুশকি দূর হবেই। • শ্যাম্পু করার পর এক মগ পানিতে একটি লেবুর রস মিশিয়ে চুল... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')