home top banner

স্বাস্থ্য টিপ

মেসেজ থেরাপি’র বিভিন্ন স্টাইল এবং এর উপকারিতা পর্ব-২
২২ অগাস্ট, ১৩
View in English

হেলথ প্রায়র ২১ এর সম্মানিত পাঠকদের সুবিধার্থে ওয়েবএমডি’র আর্টিকেল থেকে কিছু মেসেজ থেরাপি স্টাইল সম্পর্কে আলোচনা তুলে ধরা হলঃ

সুইডিশ মেসেজ

মেসেজ এর ধরনগুলোর মধ্যে সবচেয়ে কমন মেসেজ হল সুইডিশ মেসেজ পদ্ধতি। এই পদ্ধতিতে আছে পেশির উপরিভাগে কোমল হাতে দীর্ঘ সময় ধরে মালিশ, ছন্দময় ভঙ্গিতে হাতের তালু দিয়ে মৃদু আঘাত, বিভিন্ন জয়েন্টের নড়নচড়ন ইত্যাদি। এটা শুধু পেশির টানই দূর করে না শিথিলায়নের সাথে সাথে শক্তিও যোগায়। কোন ধরনের ইনজুরি’র পর এই পদ্ধতির মেসেজ বেশ উপকারী।

সুইডিশ মেসেজ পদ্ধতির ৪টি কমন স্ট্রোক আছে। যথাঃ

এ্যাফ্ল্যুরেইজ – কোমল পেশিকে রিলাক্স করার জন্য ক্রমাগত ছন্দময় মৃদু আঘাত বা স্ট্রোক।

পেট্রিসেইজ – এ্যাফ্ল্যুরেইজ স্ট্রোকের পরবর্তি অংশে স্কুইজিং, রোলিং কিংবা হাতের তালু দিয়ে মৃদু আঘাত হল পেট্রিসেইজ।

ফ্রিকশন – পেশিতে রক্ত প্রবাহ বাড়ানোর জন্য, ক্ষত হওয়া টিস্যুসমূহে রক্তপ্রবাহ বাড়িয়ে ক্ষতচিহ্ন দূর করায় সহায়তার জন্য দলাইমলাই, ঘষামাজা দেয়া।

ট্যাপোটিমেন্ট – দুই হাত একত্র করে আঙ্গুলের অংশ দিয়ে কিংবা একত্র করা দুই তালুর নীচের অংশ দিয়ে দেহের বিভিন্ন অংশে মৃদু আঘাত।

নিউরোমাসকুলার থেরাপি মেসেজ

এটি একধরনের থেরাপি যা পেশি এবং স্নায়ুর বা স্নায়ুতন্ত্রের কোন জটিলতা বা ব্যাথায় খুব উপকারী। বার বার ইনজুরিতে পড়ার ফলে অনেক সময় পেশি, নার্ভ ইত্যাদির বিভিন্ন জটিলতা দেখা দেয়, রক্ত সঞ্চালনে বাধাপ্রাপ্ত হয়, বিভিন্ন ধরনের বায়োকেমিকেল সমস্যা দেখা দেয়। এগুলোর জন্য একজন দক্ষ মেসেজ থেরাপিস্ট এর তত্ত্বাবধানে সফট টিস্যু মেনিপুলেশনের মাধ্যমে নিউরোমাসকুলার থেরাপি মেসেজ করানো হয়।

ডীপ টিস্যু মেসেজ

দেহের ব্যাথাযুক্ত কোন বিশেষ স্থানে বা অংশে কিংবা পেশিতে এই ডীপ টিস্যু মেসেজ করা হয়। এক্ষেত্রে মেসেজ থেরাপিস্ট আস্তে কিন্তু ক্রমাগতভাবে ‘ট্রাবল স্পটে’ মৃদুস্ট্রোক করেন যাতে পেশির বিভিন্ন স্তরে এবং পেশির গভীরে প্রেসার পড়ে। এটা যদিও ততটা ছন্দময় নয় তবে ব্যাথাসহ ইনজুরি সারাতে কিংবা নিরাময়ে দারুন কার্যকর থেরাপি।

স্পোর্টস মেসেজ

স্পোর্টস মেসেজের ব্যবহার বিভিন্নমুখি অর্থাৎ বিভিন্ন খেলায় মেসেজের ধরনও ভিন্ন ভিন্ন। যেমন এ্যাথলেটিকস, ফুটবল, ক্রিকেট, সাঁতার ইত্যাদি। খেলার পূর্বে, চলাকালীন সময়ে অথবা খেলা শেষে মাসল পুল কিংবা মাসল স্ট্রেইন ইত্যাদি থেকে আরাম দেয়ার জন্য মেসেজ করা হয়। এতে ছোটখাট ইনজুরি থেকে যেমন রক্ষা পাওয়া যায় তেমনি বিভিন্ন স্পোর্টস ইনজুরি থেকে দ্রুত নিরাময় বা আরোগ্য লাভ করা সহজ হয়।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Virtual nightmares
Previous Health Tips: বাগদানই ভেঙে গেল...

আরও স্বাস্থ্য টিপ

নিরাপদে ফর্সা হওয়ার কিছু টিপস:

• ১ টেবিল চামচ গুঁড়ো দুধ,১ টেবিল চামচ মধু,১টেবিল চামচ লেবুর রস এবং আধা টেবিল চামচ বাদামের তেল ভালো ভাবে মিশিয়ে মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন।তারপর পরিষ্কার করুন।এই প্যাকটি মুখে শাইন আনবে আর রোদে পোড়া ভাব দূর করবে। • বেশন,দুধ ২ চা চামচ এবং লেবুর রসের মিশ্রন মুখে,গলায় লাগিয়ে... আরও দেখুন

প্রশ্ন : গাইবান্ধার পলাশবাড়ী থেকে রাহনুমা খানম (৩১) লিখেছেন কয়েকদিন থেকে তারঘন ঘন প্রস্রাব হচ্ছে। ঘন ঘন প্রস্রাবের বেগ পেলেও প্রস্রাব ঠিকমতো হচ্ছেনা। তলপেটে কিছুটা অস্বস্তি বা ব্যথা আছে। সেই সঙ্গে চুলকানিসহ থকথকে সাদাস্রাব যাচ্ছে। এ সমস্যার সমাধান জানতে চ

সমাধান : সম্ভবত আপনার প্রস্রাব ইনফেকশন ও সেই সঙ্গে ক্যানডিডিয়েসিস বাছত্রাকের সংক্রমণ হয়েছে। এ জন্য চিকিৎসকের পরামর্শমতো আপনাকেঅ্যান্টিবায়োটিক বা ছত্রাকের জন্য অ্যান্টিফাংগাল ওষুধ খেতে হবে। মেয়েদেরসাধারণত প্রস্রাব ইনফেকশন বেশি হয়ে থাকে। এ জন্য আপনাকে প্রচুর পরিমাণেপানি জাতীয় খাবার খেতে হবে। টয়লেট... আরও দেখুন

জিভে জল আনা জলপাই

গুণাগুণ: জলপাই খোসা সহ খেতে হয়। খোসায় রয়েছে প্রচুর পরিমাণে আঁশ। এই আঁশ নিয়মিত খাবার হজমে সাহায্য করে। আর পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, কোলনের ক্যানসারের ঝুঁকি কমায় এই মৌসুমের ফল জলপাই। এটি টক জাতীয় ফল।শুধু ফল হিসেবে নয়, এর তেল খুব স্বাস্থ্যকর। রান্না ও আচারের কাঁচা জলপাইয়ে পুষ্টি বেশি।... আরও দেখুন

সাইনাস নিয়ে যত সমস্যা

একটু ঠান্ডা লাগলেই নাক বন্ধ বা নাক দিয়ে অবিরত পানি পড়া, সঙ্গে বিরক্তিকর মাথা ব্যথা বা ভারী লাগা—এটাই সাইনোসাইটিসের সাধারণ উপসর্গ। অনেকেই বলে থাকেন, সাইনাসে সমস্যা আছে বা সাইনোসাইটিস আছে। আমাদের মুখমণ্ডল ও মস্তিষ্কের হাড়ে কিছু ফাঁপা জায়গা বা বায়ু কুঠুরি আছে, যার নাম সাইনাস। এই... আরও দেখুন

Health Benefits of Oranges for many diseases

Every body loves Orange in the world as it tastes good,Besides this Orange is the fruit which is loaded with lot of vitamins. orange fruit contains an impressive list of essential nutrients, vitamins, minerals for normal growth and development and overall well-being and most importantly... আরও দেখুন

ডাউন সিনড্রোমিক শিশুদের টয়লেট ট্রেনিং

ডাউন সিনড্রোম এক ধরণের জেনেটিক্যাল ডিসঅর্ডার। এর কারণে অনেক শিশুই জন্মের পর থেকে বুদ্ধি প্রতিবন্ধী হয়। কিন্তু এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও রয়েছে মৌলিক চাহিদা। তাই তাদেরকে কোন কিছুতে দক্ষ করতে হলে তাদের জন্য নিতে হবে বিশেষ প্রস্তুতি। তাই আজকে হেলথপ্রায়র২১ আপনাদের জানার সুবিধার্থে বিশেষ... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')