home top banner

Health Tip

মেসেজ থেরাপি’র বিভিন্ন স্টাইল এবং এর উপকারিতা পর্ব-২
22 August,13
View in English

হেলথ প্রায়র ২১ এর সম্মানিত পাঠকদের সুবিধার্থে ওয়েবএমডি’র আর্টিকেল থেকে কিছু মেসেজ থেরাপি স্টাইল সম্পর্কে আলোচনা তুলে ধরা হলঃ

সুইডিশ মেসেজ

মেসেজ এর ধরনগুলোর মধ্যে সবচেয়ে কমন মেসেজ হল সুইডিশ মেসেজ পদ্ধতি। এই পদ্ধতিতে আছে পেশির উপরিভাগে কোমল হাতে দীর্ঘ সময় ধরে মালিশ, ছন্দময় ভঙ্গিতে হাতের তালু দিয়ে মৃদু আঘাত, বিভিন্ন জয়েন্টের নড়নচড়ন ইত্যাদি। এটা শুধু পেশির টানই দূর করে না শিথিলায়নের সাথে সাথে শক্তিও যোগায়। কোন ধরনের ইনজুরি’র পর এই পদ্ধতির মেসেজ বেশ উপকারী।

সুইডিশ মেসেজ পদ্ধতির ৪টি কমন স্ট্রোক আছে। যথাঃ

এ্যাফ্ল্যুরেইজ – কোমল পেশিকে রিলাক্স করার জন্য ক্রমাগত ছন্দময় মৃদু আঘাত বা স্ট্রোক।

পেট্রিসেইজ – এ্যাফ্ল্যুরেইজ স্ট্রোকের পরবর্তি অংশে স্কুইজিং, রোলিং কিংবা হাতের তালু দিয়ে মৃদু আঘাত হল পেট্রিসেইজ।

ফ্রিকশন – পেশিতে রক্ত প্রবাহ বাড়ানোর জন্য, ক্ষত হওয়া টিস্যুসমূহে রক্তপ্রবাহ বাড়িয়ে ক্ষতচিহ্ন দূর করায় সহায়তার জন্য দলাইমলাই, ঘষামাজা দেয়া।

ট্যাপোটিমেন্ট – দুই হাত একত্র করে আঙ্গুলের অংশ দিয়ে কিংবা একত্র করা দুই তালুর নীচের অংশ দিয়ে দেহের বিভিন্ন অংশে মৃদু আঘাত।

নিউরোমাসকুলার থেরাপি মেসেজ

এটি একধরনের থেরাপি যা পেশি এবং স্নায়ুর বা স্নায়ুতন্ত্রের কোন জটিলতা বা ব্যাথায় খুব উপকারী। বার বার ইনজুরিতে পড়ার ফলে অনেক সময় পেশি, নার্ভ ইত্যাদির বিভিন্ন জটিলতা দেখা দেয়, রক্ত সঞ্চালনে বাধাপ্রাপ্ত হয়, বিভিন্ন ধরনের বায়োকেমিকেল সমস্যা দেখা দেয়। এগুলোর জন্য একজন দক্ষ মেসেজ থেরাপিস্ট এর তত্ত্বাবধানে সফট টিস্যু মেনিপুলেশনের মাধ্যমে নিউরোমাসকুলার থেরাপি মেসেজ করানো হয়।

ডীপ টিস্যু মেসেজ

দেহের ব্যাথাযুক্ত কোন বিশেষ স্থানে বা অংশে কিংবা পেশিতে এই ডীপ টিস্যু মেসেজ করা হয়। এক্ষেত্রে মেসেজ থেরাপিস্ট আস্তে কিন্তু ক্রমাগতভাবে ‘ট্রাবল স্পটে’ মৃদুস্ট্রোক করেন যাতে পেশির বিভিন্ন স্তরে এবং পেশির গভীরে প্রেসার পড়ে। এটা যদিও ততটা ছন্দময় নয় তবে ব্যাথাসহ ইনজুরি সারাতে কিংবা নিরাময়ে দারুন কার্যকর থেরাপি।

স্পোর্টস মেসেজ

স্পোর্টস মেসেজের ব্যবহার বিভিন্নমুখি অর্থাৎ বিভিন্ন খেলায় মেসেজের ধরনও ভিন্ন ভিন্ন। যেমন এ্যাথলেটিকস, ফুটবল, ক্রিকেট, সাঁতার ইত্যাদি। খেলার পূর্বে, চলাকালীন সময়ে অথবা খেলা শেষে মাসল পুল কিংবা মাসল স্ট্রেইন ইত্যাদি থেকে আরাম দেয়ার জন্য মেসেজ করা হয়। এতে ছোটখাট ইনজুরি থেকে যেমন রক্ষা পাওয়া যায় তেমনি বিভিন্ন স্পোর্টস ইনজুরি থেকে দ্রুত নিরাময় বা আরোগ্য লাভ করা সহজ হয়।

 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Virtual nightmares
Previous Health Tips: বাগদানই ভেঙে গেল...

More in Health Tip

শীতে ত্বক থাকুক প্রাণবন্ত

শীতে ত্বক থাকুক প্রাণবন্ততে শুষ্কতা সব জায়গায়ই 'হামলা' চালায়। আমাদের ত্বকও তা থেকে রক্ষা পায় না। এই সময় যত্ন না নিলে ত্বক হয়ে ওঠে রুক্ষ। তবে কিছু বিষয় খেয়াল রাখলে শীওে ত্বককে সজীব ও প্রাণবন্ত রাখা সম্ভব। ♦শীতে ত্বকের যত্নে প্রথম যে বিষয়টি আসে তা হলো ময়েশ্চারাইজার ব্যবহার করা।... See details

পার্টি পরিকল্পনায় করণীয়

বছরের প্রায়শই বাড়িতে একটা না একটা পার্টি থাকেই। বাচ্চার জন্মদিন থেকে শুরু করে নিজের পদন্নোতি সবকিছুতেই ছোটখাট পার্টির আয়োজন করা হয়ে থাকে বাড়িতে। তবে এসব ক্ষেত্রে বাড়ির লোকেরা একটু হয়ত বিরক্ত হন। কারণ হিসেবে থাকে ব্যাপক কর্মযজ্ঞ। এক্ষেত্রে সহজ পরিকল্পনা কমিয়ে আনতে পারে অহেতুক কাজের... See details

Proper Hydration during Weight Loss

Many people who are trying to lose weight would want to lose it as quickly as possible. Studies have shown that individuals who lose weight steadily and gradually can keep weight off more successfully. The healthy way for weight loss is not just about having a well balanced diet or an... See details

কবজি ব্যথার সহজ সমাধান

স্বল্প পরিচিত রোগ: কারপাল টানেল সিনড্রোম হাতের কবজিতে ব্যথা নিয়ে রোগীএলেন। বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীতে ব্যথাটা বেশি অনুভূত হয়। কখনো কখনো বৃদ্ধাঙ্গুলির পাশ ঘেঁষে খানিকটা ওপরের দিকেও ব্যথা হয়। পাশাপাশি রাতে হাত অবশ হয়ে আসে। অনেক সময় অস্থির অনুভূতির কারণে রাতে ঘুম ভেঙে যায়। চিকিৎসক... See details

টনসিলের প্রদাহ

হাঁ করলে গলার ভেতরে ডান ও বাঁদিকে ছোট্ট বলের মতো যা দেখা যায় তার নামইটনসিল। শিশুদের এই টনসিল দুটো প্রায়ই যন্ত্রণা দিয়ে থাকে। শরীরেরোগ-জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থার অংশ হিসেবে কাজ করে এই টনসিল জোড়া।কিন্তু এই যোদ্ধা যখন নিজেই জীবাণুর শিকার হয় তখন বলা হয় টনসিলাইটিস বাটনসিলের... See details

রমজানে ত্বকের যত্ন

সারাদিন রোজা রাখার ফলে ত্বক শুষ্ক ও পানিশূন্য হয়ে পড়ে। চেহারা ফ্যাকাসে ও নির্জীব মনে হয়। তারওপর এবার রমজানে বেশ গরম পড়ছে। তবে একটুসচেতন হলেই এ অবস্থা থেকে মুক্তি পেতে পারেন।  রমজানে স্বাভাবিক, সতেজ ও প্রাণময়ত্বকের জন্য কিছুসহজ টিপস: ১. ইফতার থেকে সেহেরি পর্যন্ত প্রচুর পানি... See details

healthprior21 (one stop 'Portal Hospital')