home top banner

স্বাস্থ্য টিপ

মেসেজ থেরাপি’র বিইভিন্ন স্টাইল এবং এর উপকারিতা পর্ব-১
২০ অগাস্ট, ১৩
View in English

হাজার হাজার বছর ধরে মানুষ রোগ থেকে, ব্যাথা থেকে আরাম পেতে মেসেজ থেরাপি’র চর্চা করে আসছে।

মেসেজের নানারকম পদ্ধতি আছে। মেসেজ থেরাপির বিভিন্ন স্টাইল থেকে আপনি আপনার দেহে যা মানিয়ে

নেয় বা যে স্টাইলে আপনি আরাম পান, সেটা বেছে নিতে পারেন। যার মধ্যে আছে বিভিন্ন রকম চাপ

প্রয়োগ, অংগ-প্রত্যংগ বা বডি’র মুভমেন্ট বা নড়াচড়া ইত্যাদি। আছে ঘষা দেয়া, নিপুনভাবে হাত এবং

আঙ্গুলের ব্যবহারের মাধ্যমে মাংসপেশি ও কোমল পেশির মেসেজ করা। কখনো কখনো মেসেজ করার

ক্ষেত্রে হাতের বদলে পুরো বাহু, কনুই কিংবা পা ব্যবহার করা হয়।

হেলথ প্রায়র ২১ এর সম্মানিত পাঠকদের সুবিধার্থে ওয়েবএমডি’র আর্টিকেল থেকে এরকম কিছুমেসেজ

স্টাইল নিয়ে আমরা আলোচনা করব।

কোন মেসেজ স্টাইলটি উত্তম?

হ্যাঁ, আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে, সব সময় সব মেসেজ স্টাইল ভাল লাগে না। ভিন্ন ভিন্ন সময়ে

ভিন্ন ভিন্ন স্টাইল যেমন ভাল লাগে তেমনি আরামদায়ক। মেসেজ থেরাপিতে যেসব স্টাইল ব্যবহার করা হয়

তন্মধ্যে দীর্ঘ থেকে স্বল্প সময়ব্যাপি হাত বোলানো বা হাতের নরম স্পর্শ, আঙ্গুল দিয়ে টোকা মারা

বা যন্ত্র দিয়ে মৃদুআঘাত করা, তেল বা লোশন দিয়ে মালিশ করা ইত্যাদি। কোন কোন মেসেজ থেরাপিস্ট

মেসেজ করার সময় মেসেজ করার স্থানটি অনাবৃত করে থেরাপি দেন। সময়ের হিসাবে স্টাইল অনুযায়ী মেসেজ

৫ মিনিট থেকে ২ ঘন্টা পর্যন্ত চলতে পারে।

কোন মেসেজ স্টাইলটি আপনার জন্য ভাল হবে তা নির্ধারনের পূর্বে আপনি আসলে কী চান? সেটা ভালভাবে

সিদ্ধান্ত নিন। আপনি কি সাধারন মানসিক চাপ কিংবা শরীর ম্যাজম্যাজ করা থেকে আরাম পেতে চান?

না-কি কোন নির্দিষ্ট রোগ থেকে বা কোন নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা থেকে আরাম পেতে চান? মেসেজ

থেরাপি গ্রহনের পূর্বে অবশ্যই থেরাপিস্টকে তা’ জানান। অনেক থেরাপিস্ট একসঙ্গে একের অধিক স্টাইল

ব্যবহার করেন। তবে স্টাইল নির্ভর করে যাকে মেসেজ থেরাপি প্রদান করা হচ্ছে তার বয়স, শারীরিক

অবস্থা, বা কোন বিশেষ চাহিদা কিংবা সে কী চায় তার উপর ভিত্তি করে।

(...এরপর থাকছে সুইডিশ মেসেজ থেরাপি)

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: কম্পিউটার ভিশন সিনড্রোম এবং চোখের যত্ন
Previous Health Tips: কুড়িতেই বুড়ি নয়...

আরও স্বাস্থ্য টিপ

চুলের সমস্যা ও সমাধান

ধুলা, ময়লা, রোদ—এ রকম নানান কারণে চুল সহজেই খারাপ হয়ে যায়। গরমের কারণে চুলের গোড়া বসে যায়। মাথার ত্বকে রোগসংক্রমণ হতে পারে। ফলে চুল পড়া শুরু হয়। রোদে বেশিক্ষণ থাকলে চুল সানবার্ন হয়ে ভঙ্গুর হয়ে যায়। চকচকে স্বাস্থ্যোজ্জ্বল চুল নিষ্প্রাণ হয়ে যেতে থাকে। আবার বেশিক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায়... আরও দেখুন

যখন-তখন ব্যথার ওষুধ নয়

ব্যথার জন্য দোকান থেকে ডাইক্লোফেন, ন্যাপরোক্সেন বা আইবুপ্রোফেন-জাতীয় শক্তিশালী ব্যথানাশক বড়ি দু-একটা খেয়ে নেওয়ার অভ্যাস আছে অনেকেরই। বিশেষ করে বাত, আথ্রাইটিস বা মাইগ্রেনের রোগীরা এ ধরনের অভ্যাসে আক্রান্ত।কিন্তু আপনি কি জানেন, না জেনে, না বুঝে এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যথানাশক বড়ি খেলে... আরও দেখুন

গ্রীষ্মকালে সবচাইতে স্বাস্থ্যকর ও নিরাপদ ৭ পানীয়

এই গরমে একটু পর পরই তৃষ্ণায় গলা শুকিয়ে যায়। আবার তৃষ্ণা সব সময় না পেলেও ঘামের কারণে শরীর থেকে প্রতিনিয়ত বেরিয়ে যাওয়া পানির কারণে শরীরে মারাত্মক পানিশূন্যতা দেখা দিতে পারে। শরীরে পানির ভারসাম্য ঠিক না থাকলে পানিশুন্যতা, হিটস্ট্রোকই নয় বরং দেখা দিতে পারে কিডনির সমস্যাও। কিন্তু এই গরমে আশপাশের,... আরও দেখুন

এন্টিঅক্সিডেন্ট শরবত

"শরীরের বিশ বিনাশ  শরবত " বিভিন্ন ধরনের বেরীজাতীয় ফল               ২ কাপ ডালিমের রস (চিনি মেশানো নয়)             ১ কাপ পানি                ... আরও দেখুন

••আসুন আমরা সবাই এনার্জি ড্রিংক/সফট ড্রিংক বর্জন করি•

সম্প্রতি ফ্রান্সে ১৮ বছর বয়সী এক কিশোর বাস্কেটবল খেলার পর ৪ ক্যান রেড বুল (এনার্জি ড্রিংকস) খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লে ফ্রান্স সরকার সেদেশে রেড বুলকে নিষিদ্ধ করে। ময়নাতদন্ত করে জানা যায়, কিশোরটির মৃত্যুর কারণ হচ্ছে উচ্চরক্তচাপের সঙ্গে এনার্জি ড্রিংকসের উচ্চমাত্রার ক্যাফেইন মিশে... আরও দেখুন

অতিরিক্ত ঔষধ সেবনেও ওজন বাড়ে

কিছু কিছু ঔষধ ওজন বাড়ার জন্য দায়ী চিকিৎসার প্রয়োজনে অনেক ঔষধই আমাদের খেতে হয়। এর মধ্যে কিছু ঔষধ মোটা হওয়ার জন্য দায়ী। যাঁরা মোটা হচ্ছেন, দরকার হলে চিকিৎসকের সঙ্গে আলাপ করে জেনে নিন। স্টেরয়েড ও হরমোন: সম্ভবত সবচেয়ে বেশি এ ঘটনাটি দেখা যায় স্টেরয়েড নিয়ে। স্টেরয়েড একটি ধন্বন্তরি ওষুধ। বিশেষ করে... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')