home top banner

Health Tip

কুড়িতেই বুড়ি নয়...
20 August,13
Tagged In:  youth majority  
  Viewed#:   402

আমাদের দেশে এক সময় কথাটি খুব প্রচলিত ছিল, কুড়িতেই বুড়ি। আর শুধু বলার জন্য বলা নয় এটাই বিশ্বাস করাও হতো। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা ছিল ধ্রুব সত্য। কোনো মতে স্কুল না পেরোতেই বিয়ে..তারপর সন্তান...সংসার কতো দায়িত্ব!

স্বামীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া তো দূরের কথা, সাংসারিক কাজের বাইরে কথা বলাও যেন অন্যায়। আর নিজের জন্য সময়, রূপচর্চা, সাজগোজ, ক্যান্ডেল নাইট ডিনার, সিনেমা দেখা অথবা ছুটিতে পরিবারের সবাই মিলে নীলগিরি বা কক্সবাজার এসব তো ছিল দিবাস্বপ্ন...

দিন পাল্টেছে এখন নারীরা অনেক বেশি স্বাধীন, শিক্ষিত আর সচেতন। আমরা পরিবার এবং কাজের জায়গা একসঙ্গে সামলে রাখছি। আমাদের সন্তানরাও ক্লাসে ভালো রেজাল্ট করছে, আত্মীয় স্বজনদের সঙ্গেও থাকছে নিয়মিত যোগাযোগ, মাত্র ১০ মিনিটের নোটিশে তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছি বন্ধুর দাওয়াতে, এতোকিছু দেখে পতীদেবরাও খুশি স্ত্রীর সব সামলে নেওয়ার দক্ষতায়।

সব কিছুর পেছনে রয়েছে শুধুমাত্র মানসিক শক্তি আর উদ্যোম। ভালো থাকার এবং ভালো রাখার মানসিকতা। তবে সবার আগে নিজের বিষয়ে সচেতন হতে হবে। পরিবারের দায়িত্ব আমাদের, সেই সঙ্গে অফিসের গুরুত্বপূর্ণ পদও সামলে যেতে হয় সমান তালে। এজন্য নিতে হবে নিজের যত্ন।

মনে রাখুন, নারীর জীবনে পূর্ণতা এনে দেয় মাতৃত্ব। তাই এবিষয়টিকে অবহেলা না করে গর্ভকালীন প্রতিটি শারীরিক-মানসিক পরিবর্তন আনন্দের সঙ্গে উপভোগ করতে হবে।

সন্তান হয়েছে বলে আমার জীবনের সব চাওয়া পাওয়া শেষ, এটা ভাবার কোনো কারণ নেই। সন্তান অবশ্যই জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে। তবে নিজের চাওয়া স্বামীর সঙ্গ তার সঙ্গে বন্ধুত্ব এগুলো দূরে সরিয়ে রাখলে নিজেদের দাম্পত্য জীবন রোবটের মতো হয়ে যাবে। শুধুমাত্র বাজার করা রান্না করার মধ্যে ‍জীবনটাকে সীমাবদ্ধ করে ফেলবেন না।

সন্তানকে ছোটবেলা থেকেই শেখান সংসারে সবার মধ্যেই বন্ধুত্বের একটি সম্পর্ক থাকে। এটা আপনার জীবন যেমন সুন্দর করবে আপনার সন্তানের মধ্যেও পরিবার সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হতে সাহায্য করবে।

বয়স হয়ে যাচ্ছে এখন আর রূপচর্চা, শরীরচর্চা...এটা ভাবলে চলবে না। শরীরের যত্ন নিতে হবে, থাকতে হবে সুস্থ, সুন্দর, হাসিখুশি এবং একদম ফিট।

 

    সুস্থতার জন্য নিয়মিত ফ্রিহ্যান্ড এক্সারসাইজ করুন, আর অন্য কিছু করার সময় না পেলে বাড়িতে ফেরার সময় গাড়িতে না উঠে হাঁটুন

    ত্বক ও চুল ভালো রাখতে প্রচুর পানি পান করুন এবং তাজা ফল ও সবজি খাওয়ার অভ্যাস করুন

    বাইরে যাওয়ার সময় ভালো মানের সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন

    কাজ তো করতেই হবে সঙ্গে পরিমাণমতো বিশ্রামও নিন

    সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। মাসে দু-একবার পার্লারে গিয়ে ফেসিয়াল, পেডিকিওর-মেনিকিওর ও হেয়ার ট্রিটমেন্ট করাতে পারেন।

 

সারা সপ্তাহ কাজে ব্যস্ত থাকার পর ছুটির দিনে স্বামী সন্তান নিয়ে একবেলা বাইরে ঘোরার প্লান রাখুন, কেনাকাটা, বাইরে খাওয়া, সিনেমা দেখা যে কোনো কিছু...

সব শেষে বলবো, নিজের শখগুলোকে হারিয়ে যেতে দেবেন না প্লিজ। সময় পেলে হারিয়ে যান প্রকৃতির মাঝে। দেখবেন বসন্তের এই দিনে ফুলের সঙ্গে মিতালী আজও আছে আগের মতোই...


সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Massage Therapy Styles and Health Benefits Part -1
Previous Health Tips: ভালো থাকবে টিনএজার

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')