home top banner

Health Tip

মেসেজ থেরাপি’র বিইভিন্ন স্টাইল এবং এর উপকারিতা পর্ব-১
20 August,13
View in English

হাজার হাজার বছর ধরে মানুষ রোগ থেকে, ব্যাথা থেকে আরাম পেতে মেসেজ থেরাপি’র চর্চা করে আসছে।

মেসেজের নানারকম পদ্ধতি আছে। মেসেজ থেরাপির বিভিন্ন স্টাইল থেকে আপনি আপনার দেহে যা মানিয়ে

নেয় বা যে স্টাইলে আপনি আরাম পান, সেটা বেছে নিতে পারেন। যার মধ্যে আছে বিভিন্ন রকম চাপ

প্রয়োগ, অংগ-প্রত্যংগ বা বডি’র মুভমেন্ট বা নড়াচড়া ইত্যাদি। আছে ঘষা দেয়া, নিপুনভাবে হাত এবং

আঙ্গুলের ব্যবহারের মাধ্যমে মাংসপেশি ও কোমল পেশির মেসেজ করা। কখনো কখনো মেসেজ করার

ক্ষেত্রে হাতের বদলে পুরো বাহু, কনুই কিংবা পা ব্যবহার করা হয়।

হেলথ প্রায়র ২১ এর সম্মানিত পাঠকদের সুবিধার্থে ওয়েবএমডি’র আর্টিকেল থেকে এরকম কিছুমেসেজ

স্টাইল নিয়ে আমরা আলোচনা করব।

কোন মেসেজ স্টাইলটি উত্তম?

হ্যাঁ, আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে, সব সময় সব মেসেজ স্টাইল ভাল লাগে না। ভিন্ন ভিন্ন সময়ে

ভিন্ন ভিন্ন স্টাইল যেমন ভাল লাগে তেমনি আরামদায়ক। মেসেজ থেরাপিতে যেসব স্টাইল ব্যবহার করা হয়

তন্মধ্যে দীর্ঘ থেকে স্বল্প সময়ব্যাপি হাত বোলানো বা হাতের নরম স্পর্শ, আঙ্গুল দিয়ে টোকা মারা

বা যন্ত্র দিয়ে মৃদুআঘাত করা, তেল বা লোশন দিয়ে মালিশ করা ইত্যাদি। কোন কোন মেসেজ থেরাপিস্ট

মেসেজ করার সময় মেসেজ করার স্থানটি অনাবৃত করে থেরাপি দেন। সময়ের হিসাবে স্টাইল অনুযায়ী মেসেজ

৫ মিনিট থেকে ২ ঘন্টা পর্যন্ত চলতে পারে।

কোন মেসেজ স্টাইলটি আপনার জন্য ভাল হবে তা নির্ধারনের পূর্বে আপনি আসলে কী চান? সেটা ভালভাবে

সিদ্ধান্ত নিন। আপনি কি সাধারন মানসিক চাপ কিংবা শরীর ম্যাজম্যাজ করা থেকে আরাম পেতে চান?

না-কি কোন নির্দিষ্ট রোগ থেকে বা কোন নির্দিষ্ট স্বাস্থ্য সমস্যা থেকে আরাম পেতে চান? মেসেজ

থেরাপি গ্রহনের পূর্বে অবশ্যই থেরাপিস্টকে তা’ জানান। অনেক থেরাপিস্ট একসঙ্গে একের অধিক স্টাইল

ব্যবহার করেন। তবে স্টাইল নির্ভর করে যাকে মেসেজ থেরাপি প্রদান করা হচ্ছে তার বয়স, শারীরিক

অবস্থা, বা কোন বিশেষ চাহিদা কিংবা সে কী চায় তার উপর ভিত্তি করে।

(...এরপর থাকছে সুইডিশ মেসেজ থেরাপি)

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: কম্পিউটার ভিশন সিনড্রোম এবং চোখের যত্ন
Previous Health Tips: কুড়িতেই বুড়ি নয়...

More in Health Tip

স্কুলে কেমন টিফিন চাই

স্কুলের টিফিন নিয়ে মায়েদের দুশ্চিন্তার অন্ত নেই। বেশির ভাগ শিশু সকালে তাড়াহুড়া করে স্কুলে যাওয়ার সময় তেমন কিছু খেতে পারে না। তাই টিফিনই মূলত তাদের দিনের প্রথম ভাগের মূল খাবার। এর পর দুপুর পর্যন্ত তারা না খেয়েই থাকে। তাই দৈনিক ক্যালরি চাহিদার এক-তৃতীয়াংশ আসা উচিত এই টিফিন থেকে। খাবারটি... See details

নিয়ম মেনে হাত ধোয়া কি হয়?

ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড থেকে শুরুকরে সাধারণ ফ্লু, ভাইরাস জ্বর—এ রকম অনেক রোগবালাই ছড়ায় হাতের মাধ্যমে। হাতের ত্বকে লেগে থাকে জীবাণু। স্বাস্থ্যকর উপায়ে হাত ধুয়ে আমরা এসব মারাত্মক রোগ থেকে অনেকটাই দূরে থাকতে পারি। বিশেষ করে, বাড়িতে শিশুদের সঠিক উপায়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার... See details

৫টি ব্যাপার বলে দেবে আপনার দাম্পত্যের সম্পর্কটি অত্যন্ত সুখের

দাম্পত্য জীবনে অনেকে সুখী হন, অনেকে সুখী হন না। এটা অনেকটা নির্ভর করে ভাগ্য এবং দুজনার মাঝে বোঝাপড়ার উপরে। দাম্পত্য কলহ এমন অনেক পরিবারেই লক্ষ্য করা যায়। কিন্তু তাই বলে কি ফুরিয়ে যায় দাম্পত্য? কিংবা অ-সুখের হয়ে যায়? কীভাবে বুঝবেন আপনার দাম্পত্য সুখের কিনা? এটা বোঝার কিন্তু আছে খুব সহজ কিছু... See details

আনারসের পুষ্টিগুণ

আনারস বিশ্বের অন্যতম সেরা ফল। পৃথিবীতে প্রায় ৯৫ প্রজাতির আনারস চাষ হয়। বাংলাদেশে সাধারণত চার জাতের আনারস চাষ করা হয়। জায়েন্ট কিউ, কুইন, হরিচরণ ভিটা ও বারুইপুর। পুষ্টিগুণে আনারস অতুলনীয়। এতে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। ১০০ গ্রাম আনারসে ০.৬ ভাগ... See details

Getting Pregnant Part 5

Pregnancy and exercise In fact, pregnancy can be a great time to get active. During pregnancy, exercise can help you stay in shape and prepare for labor and delivery. During pregnancy, exercise can: Ease or prevent back pain and other discomforts Boost your energy level ... See details

বক্ষব্যাধি এমফাইসিমা

ফুসফুসহচ্ছে মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অংশ। মানুষের শ্বাস-প্রশ্বাসেরনিশ্চয়তা প্রদান করে এ ফুসফুস। মানুষের শরীরে এই গুরুত্বপূর্ণ অঙ্গটি আবারনানা রকম রোগব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে। ফুসফুসের বিভিন্ন ধরনের ব্যাধিরমধ্যে একটি জটিল ব্যাধি হচ্ছে এমফাইসিমা। এমফাইসিমার ফলে ফুসফুসেমাত্রাতিরিক্ত বাতাস... See details

healthprior21 (one stop 'Portal Hospital')