home top banner

স্বাস্থ্য টিপ

প্রতিদিনকার অসহনীয় ধারাবাহিক মাথাব্যাথায় সমাধান
১৯ অগাস্ট, ১৩
View in English

প্রায় প্রত্যেকেই কখনো না কখনো মাথাব্যাথায় ভোগেন। আর কিছু লোকের ক্ষেত্রে এটা প্রতিদিন কিংবা প্রায় প্রতিদিনই হয়ে থাকে। এ সমস্যাটাকে আমরা জানি ‘প্রতিদিনকার অবিরাম মাথাব্যাথা’ হিসাবে। এধরনের মাথাব্যাথায় ভোগেন এমন লোকের সংখ্যা পুরুষের তুলনায় মহিলা প্রায় দ্বিগুন।

এটি একটি দীর্ঘক্ষন ধরে চলতে থাকা বা একটানা মাথাব্যাথা - যা দৈনিক বা প্রায় প্রতিদিনই হয়। সপ্তাহের কমপক্ষে পাঁচদিন দেখা দিতে পারে। আর এই প্রায় সপ্তাহব্যাপি মাথাব্যাথা বছরে একবার বা একাধিকবার হতে পারে। যাদের মাইগ্রেন আছে, টেনশন বেশি করেন বা অন্য কোন প্রকারের মাথাব্যাথা আছে, তাদের ক্ষেত্রে এধরনের অসহনীয় টানা মাথাব্যাথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেকসময় কোন পূর্বলক্ষণ বা সতর্কতা ছাড়াই শুরু হয় তীব্র মাথাব্যাথা।

তবে যেভাবেই যখনই শুরু হোক না কেন এই দুষ্ট মাথাব্যাথার চিকিৎসা কিন্তু বেশ কঠিন। শুধু তা-ই নয় এটি দুশ্চিন্তা আর হতাশা বাড়িয়ে দেয়।

ü  এ ধরনের ক্রোনিক ডেইলি হেডেক থেকে মুক্তি বা আরাম পেতে ব্যাথানাশক ঔষধের উপর নির্ভরশীল না হয়ে কিছু কিছু থেরাপি দিয়ে শুরু করা যেতে পারে। যেমন ঘাড় ও কাঁধে হিটিং প্যাড ব্যবহার করা।

ü  ভাল হয় একজন দক্ষ থেরাপিস্ট এর সহায়তা নেয়া। ম্যাসাজ, আল্ট্রা সাউন্ড, জেন্টল স্ট্রেচিং ইত্যাদি মাংসপেশির টান-খিঁচুনি কমিয়ে মাথাব্যাথার উপশম করে।

ü  কারো কারো জন্য প্রিভেন্টিভ মেডিকেশন ভাল কাজ করে। যার মধ্যে আছে মাসল রিলাক্সেন্ট।

ü  কম্বাইন ড্রাগ হিসাবে ট্রাই-সাইক্লিক এন্টি-ডিপ্রেস্যান্ট সাথে বিটা ব্লকার ব্যবহার করা যেতে পারে।

ü  যদি মাথাব্যাথা তীব্র আর অসহনীয় হয় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অন্য কোন মেডিকেশন ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে প্রতিরোধ ও চিকিৎসা ক্ষেত্রে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: একটুসচেতনতা কমাতে পারে ঝুঁকিটি
Previous Health Tips: মনের স্বাস্থ্য ভালো রাখুন

আরও স্বাস্থ্য টিপ

রক্তের গ্রুপ ও প্রাসঙ্গিক কিছু তথ্য

মানুষের বেঁচে থাকার অন্যতম প্রধান উপাদান রক্ত। শরীরের মোট ওজনের শতকরা ৭ ভাগ রক্ত, যার ৯২ ভাগই জলীয় পদার্থ। ঈষৎক্ষারীয় রক্ত আপাত দৃষ্টিতে একই রকম মনে হলেও আন্তর্জাতিক রক্ত পরিসঞ্চালনসোসাইটির মতে এগুলো ৩২টি ভিন্ন ভিন্ন ভাগে বিভক্ত। এই ভিন্নতার মূল কারণ, রক্তে নানা রকমের এন্টিজেনের... আরও দেখুন

কাজে মনোযোগ দিতে পারছেন না? তাহলে আপনার খাদ্য তালিকায় যোগ করুন দই, ফুলকপির মতো খাবার।

পুষ্টিবিদরা জানান, মানুষের খাদ্যাভাসের ওপর নির্ভর করে মনোযোগ বাড়ার হার। কোনো কোনো খাবার মানুষের মনোযোগ বাড়িয়ে দেয়। দই দইয়ে আছে প্রোবায়োটিকস নামে এক ধরনের ব্যাকটেরিয়া যা মানুষের মস্তিষ্কের কার্য ক্ষমতাকে উদ্দীপ্ত করে। একইসঙ্গে মনোযোগ বাড়াতে সাহায্য করে। শালগম শালগম মস্তিষ্কের... আরও দেখুন

গর্ভকালীন রক্তশূন্যতা

গর্ভাবস্থায় রক্তশূন্যতা হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। গর্ভকালীন শরীরে ক্যালরির সঙ্গে লৌহ বা আয়রনের চাহিদাও বৃদ্ধি পায়। চাহিদামাফিক লৌহ পূরণ না হলে এ সময় রক্তশূন্যতা হয়। স্বাভাবিকভাবেই একজন গর্ভবতী নারীর দেহে রক্তের পরিমাণ ১৫-২০ শতাংশ। রক্তের তরলের পরিমাণ ৩০ শতাংশ বৃদ্ধি পায় এবং শারীরবৃত্তীয়... আরও দেখুন

জেনে নিন ওজন কমানোর সবচাইতে সহজ ও "সুস্বাদু" উপায়!

আমাদের দেশে অত জনপ্রিয় না হলেও পাশ্চাত্যের দেশগুলোতে ওটমিল একটি পরিচিত নাম। বিশেষ করে ব্রেকফাস্ট হিসেবে। তবে স্বাস্থ্য সুরক্ষায় ওটমিলের অনেক অনেক অবদানের জন্য ধীরে ধীরে আমাদের দেশেও এর জনপ্রিয়তা বাড়ছে। রোগা হতে চান? ডায়েট করে ফল পাচ্ছেন না? এদিকে ডায়েট করেও ভালো লাগছে না? বিস্বাদ খাবার খেয়ে খেয়ে... আরও দেখুন

কলা খোসার অনেক গুণ

অনেক সময়েই আমরা ফলের খোসা ফেলে দিই। কিন্তু আপনারা কি জানেন ফলের খোসা সবচেয়ে শক্তিশালী কয়েকটি নিউট্রিয়েন্ট বহন করে? চিকিত্‍‌সাবিজ্ঞানে এবং প্রাত্যহিক জীবনে কমলালেবু এবং কলার খোসার উপযোগিতা অনেক। এর পর ফলের খোসা ফেলার আগে একবার ভেবে দেখবেন। অরগ্যানিক কলার খোসায় যে সামান্য পরিমাণ... আরও দেখুন

ঈদের আগেই পরিষ্কার ঘর

এই ঈদে নতুন পোশাক তো সবাই কিনবেন না। পুরোনো পোশাকই ধুয়ে, শুকিয়েইস্ত্রি করে পরতে পারেন। আবার পর্দা, বিছানার চাদর এসবও ধুয়ে রাখা চাই। এসবকাজে হাতে রাখা চাই অন্তত একটি দিন। ঝামেলা তো আর কম নয়। এই ধরুন, কোনোকাপড়ের প্রয়োজন হবে ড্রাইওয়াশের, আবার কোনোটা ধুয়ে নিতে পারবেন সাবানে, ডিটারজেন্ট অথবা... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')