home top banner

Health Tip

প্রতিদিনকার অসহনীয় ধারাবাহিক মাথাব্যাথায় সমাধান
19 August,13
View in English

প্রায় প্রত্যেকেই কখনো না কখনো মাথাব্যাথায় ভোগেন। আর কিছু লোকের ক্ষেত্রে এটা প্রতিদিন কিংবা প্রায় প্রতিদিনই হয়ে থাকে। এ সমস্যাটাকে আমরা জানি ‘প্রতিদিনকার অবিরাম মাথাব্যাথা’ হিসাবে। এধরনের মাথাব্যাথায় ভোগেন এমন লোকের সংখ্যা পুরুষের তুলনায় মহিলা প্রায় দ্বিগুন।

এটি একটি দীর্ঘক্ষন ধরে চলতে থাকা বা একটানা মাথাব্যাথা - যা দৈনিক বা প্রায় প্রতিদিনই হয়। সপ্তাহের কমপক্ষে পাঁচদিন দেখা দিতে পারে। আর এই প্রায় সপ্তাহব্যাপি মাথাব্যাথা বছরে একবার বা একাধিকবার হতে পারে। যাদের মাইগ্রেন আছে, টেনশন বেশি করেন বা অন্য কোন প্রকারের মাথাব্যাথা আছে, তাদের ক্ষেত্রে এধরনের অসহনীয় টানা মাথাব্যাথা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনেকসময় কোন পূর্বলক্ষণ বা সতর্কতা ছাড়াই শুরু হয় তীব্র মাথাব্যাথা।

তবে যেভাবেই যখনই শুরু হোক না কেন এই দুষ্ট মাথাব্যাথার চিকিৎসা কিন্তু বেশ কঠিন। শুধু তা-ই নয় এটি দুশ্চিন্তা আর হতাশা বাড়িয়ে দেয়।

ü  এ ধরনের ক্রোনিক ডেইলি হেডেক থেকে মুক্তি বা আরাম পেতে ব্যাথানাশক ঔষধের উপর নির্ভরশীল না হয়ে কিছু কিছু থেরাপি দিয়ে শুরু করা যেতে পারে। যেমন ঘাড় ও কাঁধে হিটিং প্যাড ব্যবহার করা।

ü  ভাল হয় একজন দক্ষ থেরাপিস্ট এর সহায়তা নেয়া। ম্যাসাজ, আল্ট্রা সাউন্ড, জেন্টল স্ট্রেচিং ইত্যাদি মাংসপেশির টান-খিঁচুনি কমিয়ে মাথাব্যাথার উপশম করে।

ü  কারো কারো জন্য প্রিভেন্টিভ মেডিকেশন ভাল কাজ করে। যার মধ্যে আছে মাসল রিলাক্সেন্ট।

ü  কম্বাইন ড্রাগ হিসাবে ট্রাই-সাইক্লিক এন্টি-ডিপ্রেস্যান্ট সাথে বিটা ব্লকার ব্যবহার করা যেতে পারে।

ü  যদি মাথাব্যাথা তীব্র আর অসহনীয় হয় সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অন্য কোন মেডিকেশন ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সাথে প্রতিরোধ ও চিকিৎসা ক্ষেত্রে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: একটুসচেতনতা কমাতে পারে ঝুঁকিটি
Previous Health Tips: মনের স্বাস্থ্য ভালো রাখুন

More in Health Tip

ভাল থাকার জন্য কিছু অভ্যাস ত্যাগ করুন এখনই

আপনি চান কিংবা না চান কিছু অভ্যাস আছে যা আপনার সুস্বাস্থ্যের জন্য অন্তরায় এবং যেগুলো ত্যাগ করতে হবে এখন থেকেই। তাই বলে তাড়াহুড়া নয়। কোন একটা অভ্যাস গড়তেও যেমন সময় লাগে তেমনি ছাড়তেও সময় নেয়া প্রয়োজন। জেনে নিন এমনই কিছু অভ্যাস, যা পরিত্যাগ করতে হবে এখন থেকেইঃ অতিরিক্ত পানি পান পর্যাপ্ত পানি... See details

সুন্দর চুল পেতে মেহেদীর ৪টি অসাধারণ ব্যবহার

হাত রাঙানোর কাজটি ছাড়াও চুলের যত্নে মেহেদী পাতার ব্যবহার অনেক প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। চুলের ঘনত্ব বৃদ্ধি, চুল বড় করার জন্য মেহেদী পাতার জুড়ি নেই। সুন্দর, স্বাস্থ্যোউজ্জ্বল চুলের পাশাপাশি মেহেদী মাথা ঠাণ্ডা রাখতেও বেশ কার্যকরী। চুলের জন্য মেহেদী পাতা সকলের কাছেই বেশ জনপ্রিয়। বাজারে এখন পাওয়া... See details

২০ মিনিটেই স্মৃতিশক্তি বাড়ান

যোগ ব্যায়াম মনোবল ও স্মৃতিশক্তি বাড়িয়ে দেয়। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে যে যোগ ব্যায়াম শুধু শারীরিক সুস্থতাই নয় মানসিক সুস্থতার জন্য অনেক বেশি কার্যকর। গবেষণা অনুযায়ী ২০ মিনিট ব্যায়াম করেই একজন মানুষের মানসিক শক্তি বেড়ে যেতে পারে। ৩০ জন শিক্ষার্থীদের উপর এক গবেষণায় দেখা গেছে নিজের... See details

মানবদেহের মারাত্মক ও জটিল ব্যাধি

মানবদেহের মারাত্মক ও জটিল ব্যাধির মধ্যে ক্যান্সার অন্যতম। মানবদেহের কোষগুলোর অতিমাত্রায় বুদ্ধি ও আকৃতিগত পরিবর্তনের কারণেই ক্যান্সার নামক রোগটির সূত্রপাত। স্বাভাবিক ভাবেই ক্যান্সার নামক শব্দটি আমাদের কাছে একটি ভীতিকর শব্দ। মরণ ঘাতক হিসেবে এইডসের পরই ক্যান্সারের অবস্থান। দেহের অন্যান্য স্থানের... See details

চিকেন পক্সের গৃহ চিকিৎসা

চিকেন পক্স (জল বসন্ত) কি? চিকেন পক্স হল একটি সাধারণ অসুস্থতা যার বৈশিষ্ট্য হল সমস্ত শরীরে চুলকানি যুক্ত ফুস্কুড়ি বা লাল দাগ বা ফোস্কা পরে যাওয়া। এটা Varicella zoster ভাইরাসের কারণে হয়ে থাকে। চিকেন পক্স সাধারণত শিশুদের হয়ে থাকে, কিন্তু প্রায় সকলেরই জীবনে অন্তত একবার চিকেন পক্সে আক্রান্ত হয়। এ... See details

আত্মহত্যার আত্মকথা !

আত্মহত্যা বা আত্মহনন (ইংরেজি: Suicide) হচ্ছে একজন নর কিংবা নারী কর্তৃক ইচ্ছাকৃতভাবে নিজের জীবন বিসর্জন দেয়া বা স্বেচ্ছায় নিজের প্রাণনাশের প্রক্রিয়াবিশেষ। ল্যাটিন ভাষায় সুই সেইডেয়ার থেকে আত্মহত্যা শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে নিজেকে হত্যা করা। ক্লিওপেট্রার মতো ক্ষমতাবান সুন্দরী নারীও... See details

healthprior21 (one stop 'Portal Hospital')