home top banner

স্বাস্থ্য টিপ

প্রতিদিন ছোট্ট কিছু নিয়ম মেনে বাড়িয়ে নিন জীবনীশক্তি
২৬ জুন, ১৪
Tagged In:  happily living  
  Viewed#:   199

happily-livingহঠাৎ করেই মনে হচ্ছে শরীরে পূর্বের ন্যায় শক্তি পাচ্ছেন না? অনেকেই চা-কফি এমন কি এনার্জি ড্রিঙ্ক পান করে চাঙা করে নিতে চান নিজেকে। কিন্তু ওগুলো সাময়িক ভাবে আপনাকে শক্তি যোগালেও স্থায়ী কোন সমাধান দিতে ব্যর্থ। অথচ চাইলে প্রাকৃতিক উপায়ে নিজেকে সতেজ রাখতে পারেন প্রতিদিন কমপক্ষে সাতটি নিয়ম মেনে, বাড়িয়ে নিতে পারেন নিজের জীবনীশক্তি। আসুন জেনে নেয়া যাক কীভাবে প্রাকৃতিক ভাবেই বৃদ্ধি করা যায় শারিরীক শক্তি ও মানসিক সতেজতা।


পরিমিত ঘুম নিশ্চিত করুন
প্রতিদিন নিয়ম করে পরিমিত ঘুমান। আর অবশ্যই ঘুম যেন হয় অবিচ্ছেদ্য ভালো একটা ঘুম। রাতের ভালো ঘুম আপনাকে যোগাবে পরদিনের কাজের শক্তি।

খাবার গ্রহণের ক্ষেত্রে হোন সচেতন
সুষম খাদ্য গ্রহণ করুন। ফ্যাটযুক্ত খাবার সুস্বাদু হলেও তা শরীরের জন্য ক্ষতিকর। তাই সবুজ শাকসবজি, ফলমূল আর ছোট মাছ নিয়মিত খাদ্য তালিকায় রাখুন।

পরিমান মতো বিশুদ্ধ পানি পান করুন
প্রতিদিন কমপক্ষে আট গ্লাস বিশুদ্ধ পানি পান করুন। পানি আপনার খাদ্যকে হজম করতে সহায়তা করে। শরীরের তাপমাত্রার ব্যালেন্স রাখতে পানি খুব জরুরি।

কমিয়ে আনুন মানসিক চাপ
মনকে রাখুন চাপ মুক্ত। মানসিক চাপ ক্ষতিকর প্রভাব ফেলে শরীরের উপর। তাই সতেজ থাকতে যতটুকু পারা যায় মানসিক চাপ কমিয়ে ফেলুন।

কাজের পরিবেশ রাখুন পরিচ্ছন্ন
বেঁচে থাকতে হলে কাজ করতেই হবে। তবে খেয়াল রাখবেন আপনার কাজের পরিবেশ যেন অপরিচ্ছন্ন ও কোলাহল পূর্ণ না হয়। কাজের জায়গাটিতে যেন যথেষ্ট আলো-বাতাসের ব্যবস্থা থাকে।

পোশাকের ক্ষেত্রেও সচেতন হোন
পরিধানের পোশাকটি নির্বাচন করুন দিনের আবহাওয়া এবং কাজ করার জন্য সাচ্ছন্দবোধের কথা চিন্তা করে। পরিষ্কার ও স্বস্তিকর পোশাক পরিধানে আপনি হয়ে উঠতে পারেন অনেকটা সতেজ।

হালকা ব্যায়াম করুন
হালকা ব্যায়াম করুন প্রতিদিন। কমপক্ষে ৩০ মিনিট হাঁটুন। এতে আপনার শরীরের পেশি আর হৃৎপিণ্ডের কার্যকারিতা বাড়বে।

একটু নিয়ম মেনে চললেই থাকা যায় সুস্থ, হওয়া যায় আর একটু কর্মক্ষম। প্রতিদিন মেনে চলুন ছোট্ট ৭ টি নিয়ম, দেখবেন আরো উজ্জ্বল হয়ে উঠবে জীবনের রঙ।

তথ্যসূত্র: প্রিয়.কম

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: প্রতিদিন দই খান
Previous Health Tips: ৪ টি উপায়ে খরচ কমান, সঞ্চয় করুন বেশি!

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')