home top banner

News

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ উদ্বোধন স্বাস্থ্য খাতের অর্জন আন্তর্জাতিক প্রশংসা পেয়েছে: প্রধানমন্ত্রী
04 October,13
Tagged In:  dhaka medical college   Posted By:   Healthprior21
  Viewed#:   78

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার মানুষের মৌলিক চাহিদা মেটানোর ওপর বেশি গুরুত্ব দিয়েছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। এখন খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে চায়। স্বাস্থ্য খাতের অর্জন আন্তর্জাতিকভাবে প্রশংসা পেয়েছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ঢাকা মেডিকেলের শহীদ ডা. শামসুল আলম খান মিলন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।
প্রধানমন্ত্রী মহাজোট সরকারের আমলে চিকিৎসক ও নার্সদের পদ সৃষ্টি, নিয়োগ ও পদোন্নতির পরিসংখ্যান তুলে ধরে বলেন, আর কোনো সরকারের আমলে এত চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। তিনি বলেন, কোনো কিছু করার আগে নীতিমালা ও দিকনির্দেশনা দরকার। বর্তমান সরকার স্বাস্থ্যনীতি যুগোপযোগী করেছে। দেশে শিশু ও মাতৃমৃত্যু উল্লেখযোগ্য হারে কমেছে। জীবনযাত্রার মানের উন্নতি হয়েছে। মানুষের গড় আয়ু বেড়েছে।
শেখ হাসিনা বলেন, কমিউনিটি ক্লিনিক চালু হওয়ার ফলে মানুষ ঘরের দোরগোড়ায় চিকিৎসাসেবা পাচ্ছে। বিনা মূল্যে ওষুধ পাচ্ছে। তিনি বলেন, ‘বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। কারণ, তারা ভেবেছিল, কমিউনিটি ক্লিনিক চালু থাকলে মানুষ নৌকায় ভোট দেবে।’
এর আগে প্রধানমন্ত্রী ৬০০ শয্যার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ উদ্বোধন করেন। তিনি প্রথম দফায় প্রধানমন্ত্রী থাকাকালে এই হাসপাতাল-২-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ২০০১ সালের এপ্রিল মাসে। অনুষ্ঠানে জানানো হয়, ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে হাসপাতালের কাজ আর এগোয়নি। তত্ত্বাবধায়ক সরকারও কোনো কাজ করেনি। মহাজোট সরকার ক্ষমতায় এসেই হাসপাতাল নির্মাণের কাজে হাত দেয় ২০০৯ সালে। তিনি বলেন, বিশ্বে অর্থনৈতিক মন্দা চলার পরও বাংলাদেশের মানুষের গড় আয় এক হাজার ৪৪ মার্কিন ডলারে পৌঁছেছে। ১৬ বিলিয়ন ডলার মজুত আছে। বিরোধী শক্তির সমালোচনা করে তিনি বলেন, ‘উড়ে এসে যারা জুড়ে বসে, তারা উন্নয়ন চায় না। তারা পরাজয়ের প্রতিশোধ নিতে চায়।’
স্বাস্থ্যসচিব এম এম নিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ঢাকা মেডিকেলের এই বর্ধিত হাসপাতালে বিশেষায়িত চিকিৎসাসেবা থাকবে। দেশে প্রথম অস্থিমজ্জা প্রতিস্থাপন ইউনিট চালু হবে এই হাসপাতালে।
সাংসদ রাশেদ খান মেনন বলেন, ঐতিহ্যবাহী এই হাসপাতালের আধুনিকায়ন ও বিস্তৃতি অপরিহার্য ছিল।
আরও বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েত উল্লাহ ও হাসপাতাল-২-এর প্রকল্প পরিচালক বায়জীদ খুরশীদ।

Please Login to comment and favorite this News
Next Health News: গর্ভপাত করাতে গিয়ে কবিরাজের ওষুধে এক নারীর মৃত্যু
Previous Health News: ফুকুশিমা থেকে ফের তেজস্ক্রিয় পানির নিঃসরণ

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')