home top banner

News

শিশুর হার্ট ভালো রাখতে চাই খেলার মাঠ
29 September,13
Tagged In:  heart news  Child Health   Posted By:   Healthprior21
  Viewed#:   54

হার্টকে রোগমুক্ত রাখতে চাই সুস্থ শরীর, প্রফুল্ল মন। এই সচেতনতা ও শারীরিক শক্তি দরকার শৈশব থেকেই। আর শিশুর হার্ট ভালো রাখতে প্রয়োজন নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা। এ জন্য প্রতিটি স্কুলেই থাকা উচিৎ খেলার মাঠ।

বিশ্ব হার্ট দিবস উপলেক্ষ্য রোববার সকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত এক গণ-সেমিনারে এ পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
 
‘হার্টকে সুস্থ রাখার পথচলা শুরু হোক শৈশব থেকেই’ এ স্লোগান নিয়ে জনসাধারণের মধ্যে হৃদরোগের কারণ ও ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে রোববার পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস।
 
জনসাধারণের মাঝে হৃদরোগ, হৃদরোগের কারণ ও ঝুঁকির বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস উদযাপন করা হয়।
 
মূল প্রবন্ধ উপস্থাপনায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ডা. সিরাজুল ইসলাম বলেন, জীবনাচরণের কিছু সাধারণ নিয়ম, যেমন- স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ, শারীরিকভাবে সক্রিয় হওয়া এবং তামাকজাত দ্রব্য গ্রহণ না করা, নিয়মিত রক্তচাপ ও ডায়াবেটিস পরিমাপ করা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে।
 
তিনি বলেন, শৈশব থেকে স্বাস্থ্যসম্মত জীবন-যাপন শুরু করলে তা সারাজীবন চালিয়ে যাওয়া সম্ভব নয়। আর নিয়মের মধ্যে বেড়ে ওঠা শিশু যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন সে শঙ্কামুক্ত থাকতে পারে। শিশুদের হার্টের সুস্থতা রক্ষার জন্যে জরুরিভাবে পদক্ষেপ নেওয়া উচিত।
 
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব) মুজিবুর রহমান ফকির বলেন, আগের চেয়ে দেশে হৃদরোগের চিকিৎসার অনেক উন্নতি হয়েছে।

স্বাস্থ্যখাতে এ সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও এসময় তুলে ধরেন তিনি।
 
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তথ্য মতে, প্রতিবছর বিশ্বে ১ কোটি ৭৩ লাখ লোক হৃদরোগজনিত কারণে মারা যান। যার শতকরা ৮০ ভাগই স্বল্প ও মধ্য আয়ের দেশে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ৪০ হাজার মানুষের মধ্যে জরিপ চালিয়ে দেখতে পায়, বেশির ভাগ হৃদরোগই নিয়ন্ত্রণ ও নিরাময়যোগ্য।

দিবসটিকে বিশেষ গুরুত্ব দিয়ে পালন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গণে বিনামূল্যে হাটের চেক-আপ করা হয়।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের মহাসচিব বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মালিক জানান, হৃদরোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে তারা দীর্ঘদিন ধরে ধূমপানের কারণে মারাত্মকভাবে এ রোগে আক্রান্ত হচ্ছেন। এতে তারা শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

সূত্র - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Please Login to comment and favorite this News
Next Health News: রাজধানীতে ৫ কোটি টাকার ভেজাল ওষুধ জব্দ
Previous Health News: রোববার বিশ্ব হার্ট দিবস

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')