home top banner

খবর

নিউইয়র্কে রাস্তায় সন্তান প্রসব
২৮ ফেব্রুয়ারী, ১৪
Tagged In:  pregnancy  maternal health   Posted By:   Healthprior21
  Viewed#:   30

হাসপাতালে পৌঁছার আগেই রাস্তায় সন্তান জন্ম দিলেন নিউইয়র্কের এক নারী। নিউইয়র্কের আপার ইস্ট সাইড এলাকায় এ ঘটনা ঘটে। প্রসববেদনা অনুভুত হলে তিনি নিজ অ্যাপার্টমেন্ট থেকে হাসপাতাল যাবার জন্য ইস্ট সিক্সটি এইটথ স্ট্রিট ও থার্ড অ্যাভিনিউর সংযোগস্থলে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন। যুক্তরাজ্যের ৩৯ বছর বয়সী পলি ম্যাককোর্টে নামে ওই নারী সেখানেই প্রসব করেন ফুটফুটে শিশুকন্যা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস। ঘটনা বুঝতে পেরে পথচারীরা তাৎক্ষণিক নিজেদের পোশাক ও কাপড়চোপড় দিয়ে উষ্ণতার ব্যবস্থা করেন নবজাতক কন্যার। খবর পেয়ে জরুরি সেবা বিভাগের লোকজন ছুটে এসে মা ও শিশুকে লেনক্স হাসপাতালে নিয়ে যান। মা ও শিশু উভয়েই এখন সুস্থ রয়েছে বলে জানা গেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘অন্তঃসত্ত্বা ওই নারীর যখন-তখন সন্তান প্রসবের মতো অবস্থা ছিল। এক পর্যায়ে গর্ভ থেকে শিশুটির মাথা বেরিয়ে আসতে দেখা গেল। আমরা সবাই মিলে তাঁকে রাস্তায় শুইয়ে দিই। ততক্ষণে শিশুটি পৃথিবীর আলোয় চলে এসেছে।’ পলি ম্যাককোর্ট যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারে থাকতেন। তিনি আইরিশ স্বামী সায়ান ম্যাককোর্টের সঙ্গে নিউইয়র্কে থাকেন। বিয়ের পর তাঁরা প্রথমে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন শহরের বাসিন্দা ছিলেন। এই দম্পতির ছয় ও চার বছর বয়সী আরও দুটি সন্তান রয়েছে।

সূত্র - দৈনিক মানবজমিন

Please Login to comment and favorite this News
Next Health News: ২৫ বছর শুধু চিজ পিজা খেয়েই বেঁচে আছেন ড্যান...
Previous Health News: চিকিৎসকদের মফস্বলে ধরে রাখার দায়িত্ব সাংসদদের

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')