home top banner

News

পেটে সন্তান নিয়েও নারীদের যেখানে অহর্নিশ খাটতে হয়
24 February,14
Tagged In:  pregnancy   Posted By:   Healthprior21
  Viewed#:   39

মার্কিন লেখিকা পার্ল এস বাকের পুলিত্জার পুরস্কার পাওয়া বিখ্যাত উপন্যাস ‘দ্য গুড আর্থ’। সেই উপন্যাসে আমরা ও-লান নামের এক হতদরিদ্র চীনা নারীকে দেখতে পাই, যাঁকে দ্বিতীয় স্বামীর ঘরে ক্রীতদাসীর জীবন যাপন করতে হয়। ঘরের আর সব কাজের পাশাপাশি জমিতেও স্বামীর সঙ্গে হাড়ভাঙা খাটুনি খাটতে হয়। এমনকি গর্ভে সন্তান নিয়েও তাঁকে অবিরাম কাজ করে যেতে হয়।

এই একবিংশ শতাব্দীতে নেপালের গ্রামাঞ্চলে ও-লানের মতো অসংখ্য নারীর দেখা মিলবে যারা গর্ভে সাত মাসের সন্তান নিয়েও উদয়াস্ত পরিশ্রম করে যাচ্ছেন। আজ সোমবার বিবিসি ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে এমনই তথ্য তুলে ধরা হয়েছে।

গর্ভবতী মায়েদের দুঃসহ পরিশ্রম: নেপালের পাওয়াতি গ্রামের বাসিন্দা জানুকা রাসায়েলি। তিনি যখন সাত মাসের অন্তঃসত্ত্বা তখনো তাঁকে রোজ ভোর ছয়টায় ঘুম থেকে উঠতে হয়েছে। কাক ডাকা ভোর থেকে শুরু হতো তাঁর কাজ। তপ্ত সূর্যের নিচে জমিতে ফসল ফলানো, কাঠ কাটা, ছাগল চরানো, ঘরের কাজসহ ইত্যাকার নানা কাজে পুরোটা দিন কীভাবে পার হয়ে যায়, টেরই পেতেন না জানুকা। রাত ১০টার দিকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এক দণ্ড বিশ্রামের সুযোগ হতো না তাঁর।

ফলে যা হওয়ার তাই হয়েছে। নির্দিষ্ট সময়ের আগেই সন্তান জন্ম দেন তিনি। তবে মৃত সন্তান।

জানুকার মতো নেপালের অসংখ্য দরিদ্র কৃষক নারীর এভাবেই দিন কাটে। মৃত সন্তান প্রসবের কিছুদিন আগে জানুকা বিবিসির প্রতিবেদককে বলেছিলেন, ‘অন্যান্য কাজের পাশাপাশি প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা জমিতে কাজ করি আমি। গর্ভের শিশুটি ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত এভাবেই কাজ করে যাব।’

যখন মাঠের কাজ থাকত না, তখনো জানুকাকে রান্না ঘরের ধোয়া ও ছাইয়ের মধ্যে লাকড়ির চুলায় রান্না করতে হতো। ‘সারা দিনের খাটুনির ফাঁকে যদি একটু বিশ্রাম নিতে পারতাম’ এমনটা ভেবে নিজের অজান্তেই দীর্ঘশ্বাস বেরিয়ে আসত জানুকার বুক থেকে।

জানুকা তখন বলেছিলেন, ‘আমার পিঠে ব্যথা করে, পাকস্থলীতেও ব্যথা করে। ধান ও ভুট্টা চাষ করতে গিয়ে আমার পা ফুলে শক্ত হয়ে গেছে। সারা শরীরেও ক্রমাগত ব্যথা করতে থাকে।’

জানুকা যেবার প্রথম গর্ভধারণ করেন, সেবার তাঁর স্বামী মাধব গ্রামের বাইরে দূরে কাজ করতেন। এবার জানুকাকে কাজে সাহায্য করতে তিনি গ্রামে ফিরে আসেন।

মাধব বলেন, ‘আমার স্ত্রী যখন মাঠে কাজ করে তখন তাঁর পাকস্থলীতে ব্যথা হয় শুনে ঘাবড়ে গিয়েছিলাম।’

এত পরিশ্রম সত্ত্বেও জানুকার দাবি, ‘প্রথমবার যখন গর্ভবতী ছিলাম, তখন এর চেয়ে ঢের বেশি কাজ করেছি। এখন তো সে তুলনায় প্রায় কিছুই করি না।’

দিন গড়িয়ে জানুকার সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সময় ঘনিয়ে আসে। সময়ের আগেই প্রসব বেদনা ওঠায় তাঁকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। ঘরেই তাঁর সন্তান ভূমিষ্ঠ হয়। কিন্তু সে সময় কোনো ধাত্রী ছিল না জানুকার পাশে। সন্তানটি নাড়িতে জড়িয়ে পড়ায় শেষ মেষ একটি মৃত সন্তানের জন্ম দেন জানুকা।

জানুকার মতো অসংখ্য নারীর কপালে এমনটা প্রতিদিনই ঘটছে। গর্ভাবস্থায় তাঁদের কাজ করতে হচ্ছে। ফলে গর্ভকালীন মৃত্যুর মুখে পড়তে হচ্ছে তাদের। অনেক সময় জন্ম নেওয়া শিশু প্রতিবন্ধী হয়ে যাচ্ছে।

আরজু রানা দেউবা নামের একজন নারী সাংসদ ও নারী স্বাস্থ্য আন্দোলনকর্মী বিবিসিকে বলেন, অনেকটা সাংস্কৃতিক ঐতিহ্য বা স্থানীয় রেওয়াজ হিসেবে নারীরা স্বামীদের কৃষিকাজে সাহায্য করে থাকেন। অনেক ক্ষেত্রে গর্ভকালেও তাঁদের কাজ করতে হয়। তবে এ অবস্থার পরিবর্তনে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: মেন্থল সিগারেট সাধারণ সিগারেটের থেকেও বেশি ক্ষতিকারক
Previous Health News: বীভৎস চেহারার জন্য দুঃসহ জীবন

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')