home top banner

খবর

অনলাইনে ১০ কোটি মানুষের জন্মনিবন্ধন
১৭ ফেব্রুয়ারী, ১৪
Tagged In:  public health   Posted By:   Healthprior21
  Viewed#:   39

সন্ধ্যা সোয়া ছয়টা। সময়টির একটি বিশেষ গুরুত্ব আছে। গতকাল রোববার ঠিক এ সময়েই অনলাইনে সংরক্ষিত জন্মনিবন্ধনের সংখ্যা ১০ কোটিতে পৌঁছায়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হিসাবে, এ পর্যন্ত মোট ১৬ কোটি ৯৩ লাখ মানুষ (প্রবাসীসহ) জন্মনিবন্ধনের আওতায় এসেছে। এর মধ্যে অনলাইনে এবং অনলাইনের বাইরে যেসব জন্মনিবন্ধন হয়েছে, সেসব তথ্য অনলাইনে সংরক্ষণের সংখ্যাটিই ১০ কোটিতে পৌঁছাল। অনলাইনে জন্মনিবন্ধন কার্যক্রম শুরু হয় ২০১০ সালের অক্টোবর মাস থেকে।

জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্পের (তৃতীয় পর্যায়) প্রকল্প পরিচালক আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ১০ কোটি মানুষের জন্মনিবন্ধনের তথ্য অনলাইনে সংরক্ষণ করা একটি মাইলফলক কাজ। আশা করা হচ্ছে, চলতি বছরেই সবার জন্মনিবন্ধনের তথ্য অনলাইনে সংরক্ষণ করা সম্ভব হবে।

জননিবন্ধনের সংখ্যা প্রসঙ্গে প্রকল্প পরিচালক বলেন, সর্বশেষ ২০১১ সালে আদমশুমারির পর দেশে জনসংখ্যা বেড়েছে। এ ছাড়া কিছু ক্ষেত্রে নিবন্ধনের পুনরাবৃত্তিও ঘটেছে। কিন্তু অনলাইনে সব তথ্য সংরক্ষিত হলে পুনরাবৃত্তি এড়ানো সম্ভব হবে। স্থানীয় সরকার বিভাগের অধীনে ২০০১ সালে জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্প শুরু হয়। এতে কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: ভালোবাসায় ভালো থাকে হূৎযন্ত্র!
Previous Health News: জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় হোন

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')