home top banner

খবর

‘শিশুদের দাঁড় করানোর সঙ্গে আ.লীগের সম্পর্ক নেই’
০২ ফেব্রুয়ারী, ১৪
Tagged In:  child health in Bangladesh   Posted By:   Healthprior21
  Viewed#:   25

জাতীয় সংসদের হুইপ মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনের সাংসদ মো. শাহাব উদ্দিন বলেছেন, সংবর্ধনা জানাতে শিশুদের রাস্তায় দাঁড় করানোর কাজটি শিশু শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক নিজের ইচ্ছাতে করেছেন। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

আজ রোববার দুপুরে জুড়ী উপজেলা সদরের বেলগাঁও এলাকায় অবস্থিত শিশু শিক্ষা একাডেমি পরিদর্শন করে এসব কথা বলেন হুইপ।

জাতীয় সংসদের হুইপ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে সংবর্ধনা বা এ-জাতীয় কোনো কাজে খুদে শিক্ষার্থীদের ব্যবহার বন্ধে সম্প্রতি জারি করা পরিপত্রের ব্যাপারে সতর্ক করে দেন। এ ব্যাপারে ভবিষ্যতে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে সতর্ক থাকতে বলেন। 

হুইপ মো. শাহাব উদ্দিন বলেন, ওই দিন আওয়ামী লীগসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এর সঙ্গে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোর সম্পর্ক ছিল না। এ ব্যাপারে আয়োজকদের পক্ষ থেকেও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে আগে থেকে কিছু বলা হয়নি। তিনি (প্রধান শিক্ষক) সংবর্ধনার জন্য শিশুদের নিজের ইচ্ছায় রাস্তায় দাঁড় করিয়েছিলেন। এর জন্য তিনি (প্রধান শিক্ষক) ভুলও স্বীকার করেছেন।

শিশু শিক্ষা একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক খোরশেদা বেগম বলেন, পরিপত্রের বিষয়টি ভুলে গিয়ে তিনি শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করান।

হুইপ মনোনীত হওয়ায় মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনের সাংসদ মো. শাহাব উদ্দিনকে গতকাল শনিবার জুড়ী উপজেলা সদরের জাঙ্গিরাই চত্বরে সংবর্ধনা দেওয়া হয়। আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে আয়োজন করা হয় ওই সংবর্ধনার। শাহাব উদ্দিনকে স্বাগত জানাতে জুড়ি-কুলাউড়া-বড়লেখা সড়কের এক পাশে দাঁড় করিয়ে রাখা হয় শিশু শিক্ষা একাডেমি নামের একটি প্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীদের। তাদের বয়স তিন থেকে চার বছর। এ নিয়ে প্রথম আলোর ১৭ নম্বর পৃষ্ঠায় ‘এবার হুইপের সংবর্ধনায় রাস্তায় শিশুরা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনপ্রতিনিধিদের সংবর্ধনা জানাতে কোমলমতি শিশুদের রাস্তায় দাঁড় না করাতে একটি পরিপত্র জারি করা হয়।

পরিদর্শনের সময় হুইপের সঙ্গে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি বদরুল হোসেন, যুবলীগের বড়লেখা উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, জুড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস প্রমুখ ছিলেন।

সূত্র -প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: প্রেমে পড়লে ওজন বাড়ে!
Previous Health News: ক্যানসার চিকিত্সা দরিদ্রদের নাগালে নেই

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')