home top banner

Health Tip

তেলাপোকায় চুল খেয়ে ফেলা
22 October,13
Tagged In:  hair loss  
  Viewed#:   374

ঘুম থেকে উঠে হঠাৎ দেখা গেল মাথার কোনো কোনো জায়গায় চুল নেই। বুঝতে না পেরে বা ঘাবড়ে গিয়ে বাড়ির অন্যদের জিজ্ঞেস করলে সমস্বরে সবাই বলে উঠবেন তেলাপোকায় চুল খেয়েছে! এ সম্পর্কে এই ধারণাটিই প্রচলিত। এ জাতীয় টাক শুধু মাথার চুলেই হয় না দাড়ি, গোঁফ, ভ্র, ইত্যাদি জায়গাতেও হয়ে থাকে। প্রাথমিক পর্যায়ে সাধারণত এক-দু’টি এবং কয়েক দিনের ভেতর পাঁচ-দশটি জায়গায় হঠাৎ গোলাকার অথবা ডিম্বাকৃতির টাক পড়ে। টাক পড়া জায়গায় কখনো কখনো এক-দু’টি চুল বিদ্যমান থাকলেও সাধারণত কোনো চুলের গোড়াও দেখা যায় না। চকচকে পিচ্ছিল মনে হয়। কখনো কখনো ত্বক একটু ঢালু বা দাবানো থাকতে পারে আবার না-ও থাকতে পারে। ঠিক একই ধরনের গোলাকার টাক ছত্রাকের আক্রমণেও হতে পারে। তবে ছত্রাক কেবল অল্প বয়সীদেরই হয়ে থাকে। প্রাপ্ত বয়স্কদের হয় না। 

কিন্তু এলোপেসিয়া এরিয়েটা যেকোনো বয়সেই হতে পারে, বরং প্রাপ্ত বয়স্কদের বেশি হয়। ছত্রাকের কারণে যে টাক পড়ে তাতে চুলের গোড়া দেখা যায়, কিন্তু এলোপেসিয়া এরিয়েটাতে চুলের গোড়া দেখা যায় না। তবে যাই হোক, পার্থক্য নির্ণয় শুধু চিকিৎসার ধরন নির্ধারণের জন্য প্রয়োজনীয়। এলোপেসিয়া এরিয়েটা বা হঠাৎ এই গোলাকার টাক কেন হয় তা কিন্তু আবিষ্কৃত নয়। এজাতীয় সমস্যা কোনো জীবাণু দ্বারা সঙ্ঘটিত হয় না। তবে বংশগত একটা ব্যাপার থাকতে পারে এবং মানসিক চাপ বৃদ্ধিতে এ জাতীয় সমস্যা হওয়ার সম্ভাবনা বাড়ে। 

তেলাপোকা ঘুমের মধ্যে চুল কেটে নিয়েছে এটা ১০০ ভাগ ভুল ধারণা। একটু সাধারণ বুদ্ধি খাটালেই বোঝা যাবে তেলাপোকা যদি চুল কাটেই তবে অন্তত চুলের গোড়া দেখা যাবে অথবা ধরলে অনুভব করা যাবে। কিন্তু এজাতীয় সমস্যাতে চুলের গোড়াও দেখা যায় না এবং হাত দিয়ে ধরে অনুভবও করা যায় না। তাই তেলাপোকা সম্পর্কিত ধারণাটি ঠিক নয়। চিকিৎসা ব্যবস্থা অল্প বয়সে যদি এজাতীয় সমস্যাটি হয় তবে এমনিতেই ভালো হয়ে যেতে পারে। তবে সব ক্ষেত্রে নয়। কখনো কখনো ভালো না হয়ে আকারে এবং সংখ্যায় বেড়ে গিয়ে মাথার সমস্যা চুল, ভ্র, দাড়ি, গোঁফ ইত্যাদি ধরে যেতে পারে। প্রাথমিক পর্যায়ে ছোট ছোট টাক পড়া জায়গা অর্থাৎ আক্রান্ত স্থানে স্টেরয়েড জাতীয় ইনজেকশন ত্বকের নিচে তিন-চার সপ্তাহ পর পর একবার দিয়ে রোগের বিস্তার রোধ করা সম্ভব। এতে আক্রান্ত স্থানে নতুন করে চুল গজাবে। তবে চিকিৎসা চলাকালীন নতুন জায়গা আক্রান্ত হতে পারে। সে ক্ষেত্রে সেখানেও এই ইনজেকশন দিতে হবে। একটা পর্যায়ে বেশির ভাগ ক্ষেত্রে নিজে নিজেই ঠিক হয়ে যাবে। আবার কখনো যদি সমস্যা দেখা দেয় তাহলে হতাশ না হয়ে আবার চিকিৎসা নিতে হবে। 

সূত্র -দৈনিক নয়া দিগন্ত
 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: গর্ভবতী নারীর জন্য স্বাস্থ্য বার্তা
Previous Health Tips: ১০ টি লক্ষণ যা বোঝায় আপনার জীবন সঠিক পথে চলছে

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')