home top banner

Health Tip

টনসিল
23 September,13
Tagged In:  Health Care  
  Viewed#:   268

টনসিল একধরনের লিমফয়েড টিস্যু, যা মুখগহ্বরের শেষে গলার দুই পাশে অবস্থিত।

কেন টনসিলের সমস্যা হয়?

টনসিলের সমস্যা সাধারণত ইনফেকশনের কারণে হয়। সর্দি-কাশি থাকলে, ঠা-া লাগলে, শ্বাসনালির প্রদাহ থাকলে বা নাকের হাড় বাঁকা থাকলে টনসিলের সমস্যা হয়।

আক্রান্ত হয় বেশি কারা?

টনসিলের সমস্যা সাধারণত বাচ্চাদের বেশি হয়। বিশেষ করে স্কুলপড়ুয়া বাচ্চাদের। এ ছাড়া বড়রাও আক্রান্ত হতে পারে।

ইনফেকশন কী ধরনের হয়?

টনসিলের ইনফেকশন ব্যাকটেরিয়া দিয়ে হয়। আবার ভাইরাসজনিত কোনো রোগের পরও হতে পারে। সাধারণত এ রোগটি হেমোলা স্ট্রেপটোকক্কাস দিয়ে হয়ে থাকে। এ ছাড়া স্ট্যাফাইলোর নিউমোকক্কাই বা এইচইনফ্লুয়েঞ্জা দিয়েও ইনফেকশন হতে পারে।

কী চিকিৎসা টনসিলাইটিসের?

টনসিলাইটিসের চিকিৎসা দুই ভাবে করা যায়_

১. ওষুধ সেবন

২. অপারেশন

কিছু নির্দিষ্ট কারণ ছাড়া অধিকাংশ ক্ষেত্রে ওষুধের টনসিলাইটিস ভালো হয়ে যায়। যেহেতু টনসিলাইটিস সাধারণ ব্যাকটেরিয়ার ইনফেকশন থেকে হয়। তাই উপযুক্ত অ্যান্টিবায়োটিক যথাযথ মাত্রায় প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।

প্রয়োজন হলে কী ধরনের অপারেশন লাগে? এর খরচ কেমন?

যদি কারো অপারেশন লাগে, সে ক্ষেত্রে পুরো অজ্ঞান করে অপারেশন করতে হয়। অপারেশন নানাভাবে করা যায়। ডিসেকশন মেথড, কোবেস্নশন মেথড, লেজারের মাধ্যমেও অপারেশন করা যায়। তবে এখন পর্যন্ত সারা বিশ্বে সর্বজনস্বীকৃত পদ্ধতি হলো ডিসেকশন মেথড। আর খরচ নির্ভর করে কোন পদ্ধতিতে করা হচ্ছে এবং কোথায় করা হচ্ছে এর ওপর।

আইসক্রিম খেলে টনসিলাইটিস হয় কি না?

আইসক্রিম খেলেই যে টনসিলাইটিস হয় তা নয়, তবে অনেকের ক্ষেত্রে হতে পারে। বিশেষ করে যাদের ঠা-াজনিত অ্যালার্জি আছে, তাদের হতে পারে।

টনসিলাইটিস থেকে শিশুদের দূরে রাখার উপায়

শিশুদের টনসিলাইটিস হওয়ার প্রধান কারণ হলো শ্বাসনালির প্রদাহজনিত রোগ। এ জন্য শিশুদের যেন ঠা-া না লাগে সে ব্যাপারে সতর্ক হতে হবে। পুষ্টিকর খাবার দিতে হবে যাতে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

অ্যাডেনয়েড

এটি এক ধরনের নাসিকাগ্রন্থি, যা নাকের পেছনে গলার উপরিভাগে অবস্থান করে। এটি নাক ও গলার ইনফেকশন প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।

কেন হয়? অ্যাডেনয়েডাইটিস কী?

অ্যাডেনয়েডের ইনফেকশনকে অ্যাডেনয়েডাইটিস বলে। যখন কোনো জীবাণু নাক ও গলা দিয়ে প্রবেশ করতে চায় তখন অ্যাডেনয়েডের গ্রন্থিগুলো জীবাণুকে আক্রমণ করে কারণ অ্যাডেনয়েডের গ্রন্থিগুলো রোগপ্রতিরোধক হিসেবে কাজ করে। কিন্তু কাজটি করতে গিয়ে তারা আকারে বড় হয়ে যায়। আবার নাক, গলা ও টনসিলের ইনফেকশন অথবা অ্যালার্জির কারণে অ্যাডেনয়েড বড় হতে পারে।

লক্ষণ কী?

* নাক বন্ধ হয়ে থাকা। * বিনা কারণেই ঘন ঘন সর্দি লাগা। * কানে কম শোনা বা কানে ব্যথা হওয়া এর প্রাথমিক লক্ষণ। দীর্ঘদিন এ রোগে ভুগলে_ * মুখের অবয়ব পরিবর্তিত হতে পারে। * কান পাকা রোগ হতে পারে। * দাঁত উঁচু হয়ে মুখের সৌন্দর্য নষ্ট হতে পারে। * শিশুদের বুদ্ধিমত্তা কমে যাওয়াসহ মারাত্মক হৃদরোগ ও পালমোনারি হাইপারটেনশন হতে পারে।

বেশি কাদের হয়?

৫-১০ বছর বয়সের বাচ্চাদের বেশি হয়। তবে সব বয়সের মানুষই এতে আক্রান্ত হতে পারে। অ্যাডেনয়েডাইটিসের চিকিৎসা প্রাথমিক পর্যায়ে অ্যাডেনয়েডাইটিস নির্ণয় করা গেলে চিকিৎসা খুব সহজ হয়। এ ক্ষেত্রে_ * নাক ও মুখের ইনফেকশন প্রতিরোধ করতে প্রয়োজনে অ্যান্টিবায়োটিক সেবন করতে হয়। * অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখতে হয়। * নাকের ড্রপ ও অ্যান্টিহিস্টামিন ব্যবহার করলে প্রকোপ কমে যায়।

ওষুধে না কমলে অথবা জটিলতা লেখা দিলে অপারেশনের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। অপারেশনটি অ্যাডেনয়েডেকটমি নামে পরিচিত। এ বিষয়ে নাক, কান ও গলা বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা বাঞ্ছনীয়।

কী অসুবিধা হয় অ্যাডেনয়েডেকটমি করলে?

অপারেশন লাগবেই এ ধরনের রোগীকে শনাক্ত করে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে নিলে, অপারেশনের পূর্বপ্রস্তুতি ভালো থাকলে তেমন কোনো অসুবিধা হয় না। সাধারণত অপারেশনের পর এক দিনেই রোগী সেরে ওঠে।


সুত্র - যায়যায়দিন

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: যদি দাঁত ঝকঝকে চান
Previous Health Tips: নাকের দুর্গন্ধও একটি রোগ

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')