home top banner

Health Tip

নাকের দুর্গন্ধও একটি রোগ
23 September,13
  Viewed#:   249

অনেক সময় অনেকেরই নাকের দুর্গন্ধ হয়ে থাকে। নাকের এই দুর্গন্ধ কারও ক্ষেত্রে সাময়িক, কারও ক্ষেত্রে স্থায়ী রূপ লাভ করে। যেসব কারণে সাধারণত নাকে দুর্গন্ধ হয় সেগুলো হচ্ছে- সাইনোসাইটিস, নাকের প্রদাহ বা ইনফেকশন, নাকের মধ্যে কোনো জিনিস ঢুকানো এবং এট্রোফিক রাইনাইটিস, যে রোগে নাকের ঝিলি্ল ধীরে ধীরে মরে যায়। যে রোগের কারণে নাকে দুর্গন্ধের সৃষ্টি হয় তা এট্রোফিক রাইনাইটিস। 

এট্রোফিক রাইনাইটিস : এটি নাসারন্ধ্রের ঝিল্লি এবং নাকের ভেতরের দুই পাশের হাড় বা টারবিনেটগুলোকে আবৃত করে রাখা ঝিল্লির দীর্ঘমেয়াদি এমন একটি রোগ, যাতে ঝিলি্লগুলো ক্রমশ মরে গিয়ে চুপসে যেতে থাকে। ফলে নাকের মধ্যকার জায়গা বাড়ে এবং মরা ঝিল্লি খসে পড়ে পচে তা থেকে দুর্গন্ধ ছড়ায়। এট্রোপিক রাইনাইটিস সাধারণত প্রাইমারি এবং সেকেন্ডারি দুই ধরনের হয়। 

প্রাইমারি এট্রোফিক রাইনাইটিস : প্রাইমারি এট্রোফিক রাইনাইটিসের কারণ এখনো অজানা। তবে কারণ অনুসন্ধানের জন্য কিছু তত্ত্বকে এক্ষেত্রে দায়ী বলে গণ্য করা হয়। যেমন- হরমোনজনিত বিঘ্নতা, অপুষ্টিজনিত কারণ, ইনফেকশন, স্ববিরোধী দেহপ্রতিরক্ষা ইত্যাদি নাকের এই সংবেদনশীল প্রতিক্রিয়াকে উস্কে দেয়। 

রোগে ক্ষতিগ্রস্ত নাসারন্ধ্র : এই রোগে নাকে উঁচু স্তরীভূত স্তরটি ক্ষয় হয়ে অপেক্ষাকৃত পাতলা স্তরে পরিবর্তিত হতে থাকে। সে সঙ্গে পানির মতো তরল (সেরাস) পদার্থ নিঃসরণকারী গ্ল্যান্ড, ব্লাড সাইনোসয়েড, স্নায়ু বা নার্ভ মরে যেতে থাকে। একই রকম পরিবর্তন দেখা 

দেয় রক্তনালীগুলোতে। রক্তনালীর প্রান্তগুলো বন্ধ হয়ে মরে যেতে থাকে। এছাড়া নাসারন্ধ্রের দুই পাশে ঢাকনার মতো হাড়গুলো ক্রমশ ছোট হতে থাকে। ফলে নাসারন্ধ্রের পথ প্রশস্থ হতে থাকে। 

উপসর্গ ও লক্ষণ : সাধারণত মেয়েদের এই সমস্যা বেশি হয়। যৌবনের শুরুতেই এই রোগের লক্ষণ প্রকাশ পেতে থাকে। নাকের ঘ্রাণশক্তি বহনকারী স্নায়ু নষ্ট হওয়ার কারণে রোগী এই দুর্গন্ধের কিছুই অনুভব করে না। রোগীর নাকের মধ্যে মরা চামড়ার অনেক খণ্ড বা বস্টি আটকে থাকে, ফলে নাক বন্ধ মনে হয়। এই বস্টিগুলো টেনে বের করার সময় নাক দিয়ে রক্ত পড়তে পারে। 

চিকিৎসা : শুধু ওষুধে এই রোগ পুরোপুরি সারবে এমনটি নিশ্চিত করে বলা যায় না। তবে টিচকিৎসার উদ্দেশ্য হচ্ছে নাককে পরিষ্কার ও পরিচ্ছন্ন জীবাণুমুক্ত রাখা। এ জন্য নাক পরিষ্কারের ব্যবস্থা করা হয়। একটি বিশেষ সিরিঞ্জের (হিগিনসন্স সিরিঞ্জ) সাহায্যে ক্ষার জাতীয় বিশেষ দ্রবণ দিয়ে নাক দৈনিক ২-৩ বার পরিষ্কার করা যায়। এ ছাড়া গি্লসারিনে ২৫% গ্লুকোজ মেশানো সলিউশন নাক পরিষ্কার করার পর নাকে দিতে হয়। এছাড়া ইয়াংস মাধ্যমে নাকের ছিদ্র অন্ত ছয় মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়। তবে অধিকাংশ ক্ষেত্রেই নাক খুলে দেওয়ার পর ফের একই অবস্থা দেখা দেয়।

সুত্র - বাংলাদেশ প্রতিদিন

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: টনসিল
Previous Health Tips: মাংসপেশির ব্যথা সম্পর্কে

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')