home top banner

স্বাস্থ্য টিপ

রোদে পোড়া দাগ দূর করে ফেলুন নিমেষেই
২১ জুলাই, ১৪
Tagged In:  sunburn protection  sunlight affect  
  Viewed#:   110

Sunburn-care

আসছে ঈদ। ঈদের সময়টাতে সকলেই চান ত্বক থাকুক সুন্দর। কিন্তু বর্তমানের যে আবহাওয়া এতে করে ত্বক ঠিক রাখার উপায় নেই। রোদ বৃষ্টির খেলায় অতিস্ট হয়ে উঠেছে জনজীবন। এই সময়টায় রোদে পোড়া ত্বক সব চাইতে বেশি দেখা যায়। সকালে সানস্ক্রিন লাগিয়ে বাসা থেকে বের হয়ে থাকলেও বৃষ্টির কারণে সান্সক্রিন প্রোটেকশন দিতে পারে না। এবং বৃষ্টি শেষে ঠিকই ত্বক রোদে পুড়ে যায়।


কিন্তু এই নিয়ে মন খারাপ করে লাভ নেই। খুজতে হবে সমাধান। চিন্তা করবেন না একেবারই কারণ আপনার রান্নাঘরেই রয়েছে কিছু সহজ ও প্রাকৃতিক সমাধান।

আলুর ব্যবহার
পোড়া ত্বক নিমেষে ঠিক করতে সহায়তা করে আলু। কাঁচা আলু পাতলা স্লাইস করে কেটে ত্বকে লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট এতে করে ত্বকের পোড়াভাব দূর হবে। এছাড়াও আলু ছেঁচে নিয়ে রস বের করে ত্বকে লাগিয়ে রাখতে পারেন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এতেও ভালো ফল পাবেন।

শসার ব্যবহার
পোড়া ত্বকের জন্য সব চাইতে ভালো হচ্ছে শসার ব্যবহার। একটি শসা ভালো করে বেটে নিন। এরপর এই বাটা শসা ভালো করে ত্বকে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এতে ত্বকের পোড়াভাব দূর হয়েcare-for-sunburn ত্বকে কোমলতা আসবে। এছাড়াও শসা দিয়ে মাস্ক তৈরি করে ত্বকে লাগাতে পারেন। শসার রস বের করে নিয়ে গ্লিসারিন ও গোলাপজল একসাথে মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ত্বক।

গ্রীন-টির ব্যবহার
গ্রীন টি ত্বকের উপর একটি প্রোটিনের স্তর তৈরী করে যা পোড়া দাগ দূর করার পাশাপাশি ত্বকের জ্বলুনিও দূর করতে সহায়তা করে। একটি কাপড় সাধারণ তাপমাত্রার গ্রীন-টি তে ভিজিয়ে নিন। এরপর কাপড়টি পোড়া ত্বকে চেপে চেপে লাগান। ১৫ থেকে ২০ মিনিট এভাবে করুন। দেখবেন ত্বকের পোড়াভাব একেবারেই চলে গিয়েছে।

টমেটোর ব্যবহার
টমেটো ত্বকের পোড়া দাগ দূর করতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে থাকে। একটি গোটা টমেটো নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। মিহি করে ব্লেন্ড করার প্রয়োজন নেই। এরপর টমেটোর মিশ্রণটি হাতের মাধ্যমে মুখে ম্যাসাজ করে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট পর ত্বক ধুয়ে ফেলুন। টমেটোর সাথে চাইলে সামান্য মধু মিশিয়ে দিতে পারেন। এতে করে ত্বকের পোড়া দাগ দূর হওয়ার পাশাপাশি ত্বক উজ্জ্বল হবে।

সূত্র - প্রিয়.কম

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: সুখের খোঁজে নিজের সাথে অবিচার করছেন না তো?
Previous Health Tips: কলা খোসার অনেক গুণ

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')