home top banner

স্বাস্থ্য টিপ

জেনে নিন ব্যথাটা কিডনির না কোমরের?
০৭ জুন, ১৪
Tagged In:  pain problem  back pain  
  Viewed#:   126

Careful-With-Back-painআমাদের দেশে অনেক রোগী আছেন যারা আসলে জানেন না যে, কোনটি কোমর ব্যথা আর কোনটি কিডনির ব্যথা। বেশিরভাগ কোমর ব্যথার রোগী মনে করেন তাদের কিডনিতে সমস্যা হয়েছে। তবে কিছু তথ্য বা উপসর্গ জানা থাকলে নিজেই বোঝা যাবে ব্যথাটা কিসের_


কিডনি রোগীদের উপসর্গ : 
কিডনির ব্যথা সাধারণত মেরুদণ্ড থেকে একটু দূরে ডান বা বাম পাশে হয়। যা পেছনের পাজরের নিচের অংশ অনূভত হয়। এবং এই ব্যথা নড়াচড়া করে, কোমরের দুই পাশেও যেতে পারে এবং পেছনের নরম জায়গায় গ্রোয়িনে অনুভূত হতে পারে। রোগী প্রায়ই নিজেকে অসুস্থ এবং দুর্বল বলে মনে করবে, মাঝে মধ্যে বমি বমি ভাব হবে। শরীরে জ্বর জ্বর অনুভব হবে এবং তাপমাত্রা অনেক বেড়ে যাবে। প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে পারে, স্বাভাবিকের চেয়ে বেশি প্রস্রাব।

কিভাবে বুঝবেন এটি কোমর ব্যথা : 
কোমর ব্যথা সাধারণত মাংসপেশি, হাড়, ডিস্ক, জয়েন্ট, নার্ভ বা রগ সম্পর্কিত । এটি নির্দিষ্ট এরিয়াতে থাকে। মেরুদণ্ডের নড়াচড়া যেমন উঠাবসা, সামনে ঝোঁকা, হাঁটা বা দাঁড়ানো একাধারে কাজ বা শুয়ে থাকার সঙ্গে সম্পর্কযুক্ত এবং নড়াচড়ার সঙ্গে কমবে-বাড়বে। এ ব্যথায় জ্বর হয় না। কোনো রোগের কারণে কোমর ব্যথা হলে জ্বর আসতে পারে (যেমন টিউমার) এবং রোগী দুর্বল মনে করে না।

ডা. মো. শাহাদত হোসেন, কনসালটেন্ট, পপুলার মেডিকেল কলেজ হসপিটাল।

সূত্র - সময়ের কন্ঠ 

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: মেছতাকে না বলুন
Previous Health Tips: চোখের পাতা লাফানো মারাত্মক ৭টি বাস্থ্য সমস্যার লক্ষণ !

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')