home top banner

Health Tip

শীতের সকালে ঘুম ও অলসতা কাটানোর ১০ টি উপায়!
21 January,14
Tagged In:  better sleep  better sleep  
  Viewed#:   362

wake-up-in-the-morningশীতকাল যে এসেই গেছে তা বোঝার জন্য থার্মোমিটার ব্যবহার করা লাগবে না, সকাল বেলার হিমশীতল বাতাসে একদণ্ড দাঁড়ালেই হয়! সকাল বেলাতেই শীতের দাপট বোঝা যায় সবচাইতে বেশি। আর শীত যত বাড়বে, সকাল বেলায় ঘুম থেকে ওঠা ততই মুশকিল হয়ে দাঁড়াবে। কিন্তু শীতকাল বলেই তো আর সারা সকাল বিছানায় পড়ে পড়ে ঘুমানো যায় না! ঘুম থেকে উঠতেই হয় আর শীতের সকালে নিতান্তই ইচ্ছার বিরুদ্ধে ঘুম থেকে উঠতে গিয়ে অনেকের সকালটাই মাটি হয়ে যায়। আসুন দেখে নেওয়া যাক এমন কয়েকটি উপায় যাতে শীতকালেও আপনি একেবারে সকাল সকালই ঘুম থেকে উঠতে পারবেন আর ঘুম থেকে ওঠার পরে থাকবেন একেবারে তরতাজা!

পানি পান করুন
সকালে ঘুম থেকে ওঠার পর পরই ঘুম কাটানোর জন্য এক গ্লাস পানি পান করুন। শরীরকে সক্রিয় করে তুলতে আপনাকে সাহায্য করবে এই তরল। আর ঘুম কাটাতেও এটা কার্যকরী। আপনার বিছানার পাশের টেবিলেই রাখুন এই পানির গ্লাস যাতে ঘুম ভেঙে যাবার সাথে সাথেই এর দিকে হাত বাড়াতে পারেন।

চা/কফি পান করুন
সম্ভব হলে ঘুম থেকে উঠেই চা/কফি বানাতে লেগে পড়ুন। চুলার কাছে গেলে শরীর যেমন গরম হবে, তেমনি এসব ধোঁয়া ওঠা পানীয়ের গন্ধে আপনার ঘুম পালিয়ে যাবে। বাড়িতে যদি আপনার আগে কারও ঘুম থেকে ওঠার অভ্যাস থাকে তাহলে তাকে অনুরধ করতে পারেন যেন তিনি আপনার ঘুম ভাঙ্গিয়েই এক কাপ চা হাতে ধরিয়ে দেন। বিছানায় বসে চা পান করাতে ক্ষতির কিছু নেই, কারণ এতে আপনার ঘুম চলেই যাবে।

ঘুমানোর আগে কিছু পান করুন
ঘুমানোর আগে কিছু পান করলে (পানি বা জুস) সেটা শরীরের কাজেও লাগবে আবার আরেকটা কাজও করবে। সকাল সকালই আপনার প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে আর ঘুমও ভেঙে যাবে। বিছানা থেকে একবার উঠে পড়ার পর আবার ঘুমাতে যেতে ইচ্ছে করবে না।

নিজের সাথে কোনও সমঝোতায় যাবেন না
আর একটু পরেই উঠবো। আর পাঁচ মিনিট ঘুমিয়ে নেই। নিজের মনকে এই জাতীয় কথা বলে আরও কিছুক্ষণ বিছানায় থাকার অভ্যাসটা ত্যাগ করুন। যত কষ্টই হোক না কেন, অ্যালার্ম ঘড়ি বেজে ওঠার সাথে সাথে বিছানা থেকে উঠে পড়ার অভ্যাস করুন। আরও কিছুক্ষণ ঘুমানোর সুযোগ থাকলেও সেটা নিয়ে চিন্তা করবেন না। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার হাতে বেশ কিছুক্ষণ সময় আছে তবে হালকা ব্যায়াম করে নিন। নিমিষেই শরীর এবং মন ফুরফুরে হয়ে উঠবে।

ভালো কিছুর প্রত্যাশা রাখুন
এমন কোনও কাজ ঠিক করে রাখুন যার জন্য আপনি আগ্রহী। সেটা হতে পারে আপনার ভালোলাগার কোনও কাজ। যেমনমজার কোনও ব্রেকফাস্ট খাওয়া, প্রিয় সুগন্ধি সাবান দিয়ে গোসল করা, অথবা ঘুম থেকে উঠে নতুন একটা ম্যাগাজিনের পাতা ওলটানো। নিজেকে পুরস্কৃত করারও অভ্যাস গড়ে তুলতে পারেন। যেমন নিজেকে বলতে পারেন, আগামীকাল সময়মত ঘুম থেকে উঠতে পারলে আপনি ওই উপন্যাসটির আরেকটি অধ্যায় পড়ে রাখবেন, অথবা অন্যদিনের চাইতে একটু বেশি মজার নাস্তা করবেন। যেটাই হোক না কেন, সকালে উঠেই যেন মনটা ভালো হয়ে যায় এমন কাজ করার চেষ্টা করুন।

অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে গেলে বিছানায় থাকবেন না
ঘুম ভেঙে যাবার পরে আবার অ্যালার্ম বাজার অপেক্ষায় ঘুমিয়ে পড়লে আপনার শরীর আরও ম্যাজম্যাজ করবে এবং পরে আর ঘুমের ভাব কাটবে না। ঘুম ভেঙে গেলে নিজের শরীরের কথা শুনুন এবং উঠে পড়ুন। অ্যালার্ম বন্ধ করে দিন এবং দিন শুরু করুন।

সক্রিয় থাকুন
সকাল বেলাতেই একেবারে কোমর বেঁধে লম্বা সময় ধরে ব্যায়াম করার সময় হয়ত পাবেন না আপনি। কিন্তু যেভাবেই হোক, শরীরকে চালু রাখুন। নয়তো সকাল সকাল শরীরে ঠাণ্ডা জেঁকে বসবে। বিছানায় শুয়েই কিছুক্ষণ স্ট্রেচিং করুন, যোগ ব্যায়াম করতে পারেন। একটা চটুল সুরের গান ছেড়ে দিয়ে নিজের মতো করে নাচতেও পারেন, মনটাও ভালো হয়ে যাবে। সম্ভব হলে কিছুক্ষণ জগিং করে নিন।

ঘুম থেকে উঠেই গোসল করুন
হালকা গরম পানি দিয়ে গোসল করলে শরীরে রক্ত চলাচল হবে ভালো। সতেজ সুবাসের কোনও সাবান ব্যবহার করুন। এতে মাথা থেকে ঘুমের রেশ কেটে যাবে জলদি।

নিজের কাজের কথা মনে করুন
অনেকে রাতের বেলাতেই আগামি দিনের কাজের কথা মাথায় রেখে ঘুমাতে যান। এতে কিন্তু দুশ্চিন্তা হয় আর ঘুমেরও সমস্যা হতে পারে। এর চাইতে সকালে ঘুম ভাঙ্গার পর একটা একটা করে কাজের কথা মনে করুন আর চিন্তা করুন এগুলো যত দ্রুত করে ফেলা যায় তত ভালো। দরকার হলে একটা ছোট নোটবইতে কাজের তালিকা করে সেটা বিছানার পাশের টেবিলে রেখে দিন।

এই কৌশলগুলোর কোনটাই যদি কাজ না করে তবে কি করবেন? অ্যালার্ম ঘড়িটার শব্দ বেশ বাড়িয়ে দিন এবং তাকে রাখুন বিছানা থেকে বেশ দূরে, ঘরের একেবারে অপর প্রান্তে যাতে সেটা বন্ধ করতে আপনাকে বিছানা থেকে উঠতেই হয়! শীতের সকালে ঘুমিয়ে না থেকে উঠে পড়ুন আর দেখুন, মিষ্টি রোদ ছড়িয়ে সূর্যটা আপনাকেই শুভ সকাল জানাচ্ছে!

তথ্যসূত্র: প্রিয় ডট কম

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: ক্যান্সার প্রতিরোধের উপায়
Previous Health Tips: রাতের বেলার ৩টি কার্যকর ডায়েট প্ল্যানে দ্রুত ওজন কমান

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')