home top banner

News

পাল্টে যাচ্ছে বিজ্ঞান-বিশ্ব
27 December,12
 Posted By:   Healthprior21
  Viewed#:   21

স্নায়ুবিজ্ঞানী দম্পতি ইউয়াহ নাং জান ও লিলি জান ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ায় গবেষণাগার চালিয়ে আসছেন তিন দশক ধরে। বিজ্ঞান-বিশ্বের পরিবর্তন মূল্যায়নে সময়টা যথেষ্ট। জান দম্পতি ১৯৮০ সালের দিকে প্রথমবারের মতো কর্মী নিয়োগে দেশীয় বিজ্ঞানীদের প্রাধান্য দেন। তখন ১১ জন কর্মীর মধ্যে নয়জন ছিলেন আমেরিকান। বর্তমানে গবেষণাগারটিতে বিজ্ঞানীদের মধ্যে ১৬ জন চীনা, ১২ জন আমেরিকান ও দুজন কোরিয়ান। এ ছাড়া কানাডা, ভারত, সিঙ্গাপুর, তাইওয়ান, তুরস্ক ও জার্মানির একজন করে বিজ্ঞানী রয়েছেন।

এটি একটি খণ্ডচিত্র হলেও তা প্রতিনিধিত্ব করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়াসহ পুরো বিশ্বকে। এ বিষয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ, বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ ও বিশ্বব্যাপী দুই হাজার ৩০০ জন পাঠকের ওপর জরিপ চালিয়েছে বিজ্ঞান সাময়িকী নেচার। এতে বিজ্ঞানীদের দেশান্তর, নেপথ্য কারণ এবং পরিবর্তনের প্রক্রিয়া কেমন, তা শনাক্ত করার চেষ্টা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পাল্টে যাচ্ছে বিজ্ঞান-বিশ্ব। কেউ এ পরিবর্তনকে দেখছেন মেধা পাচার বা মেধা অর্জন হিসেবে, আবার কেউ বলছেন মেধার বিস্তার।
উন্নত দেশে বিদেশি বিজ্ঞানী: গ্লোবাল সায়েন্সের জরিপমতে, সুইজারল্যান্ডে মোট বিজ্ঞানীর মধ্যে ৫৭ শতাংশই বিদেশি; যার মধ্যে ৩৭ শতাংশই জার্মান। কানাডায় ৪৭ শতাংশ বিদেশি বিজ্ঞানীর মধ্যে ব্রিটিশ, মার্কিন ও চীনা যথাক্রমে ১৪, ১৪ ও ১১ শতাংশ। অস্ট্রেলিয়ায় ৪৫ শতাংশ বিদেশি বিজ্ঞানীর মধ্যে ব্রিটিশ ২১ ও চীনা ১৩ শতাংশ। যুক্তরাষ্ট্রে ৩৮ শতাংশ বিদেশি বিজ্ঞানীর মধ্যে চীনা ১৭ ও ভারতীয় ১২ শতাংশ। সুইডেনের ৩৮ শতাংশ বিজ্ঞানী বিদেশি; যার মধ্যে জার্মান ১২ ও রুশ ১০ শতাংশ। যুক্তরাজ্যের ৩৩ শতাংশ বিজ্ঞানী বিদেশি; যার মধ্যে জার্মানির ১৫ ও ইতালির ১০ শতাংশ। ভারতের মতো দেশে এই হার মাত্র ১ শতাংশ। অন্য দেশগুলোর হার উল্লেখ করার মতোও নয়। মূলত এসব দেশের বিজ্ঞানীরা ক্রমবর্ধমানভাবে উন্নত দেশগুলোতে স্থানান্তরিত হচ্ছেন।
চীনাদের আধিক্য: যুক্তরাষ্ট্রে বিজ্ঞানে উচ্চতর গবেষণায় নিয়োজিত শিক্ষার্থীদের বিরাট একটা অংশ চীন থেকে আসা। ২০০৯ সালের সমীক্ষামতে, চীনা বিজ্ঞানীদের ৮৯ শতাংশই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। এর বড় কারণ হতে পারে উচ্চ বেতন-ভাতা।
বিদেশে কর্মক্ষেত্র: নেচার-এর জরিপে অংশগ্রহণকারী ব্যক্তিদের কাছে বিদেশে কর্মক্ষেত্র নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কোন বিষয়ের কতটা গুরুত্ব, তা জানতে চাওয়া হয়। উন্নত জীবনমানের বিষয়ে ৮৮ শতাংশ অংশগ্রহণকারী বলেছেন এটা গুরুত্বপূর্ণ। গবেষণায় অর্থায়নের বিষয়ে ৮৪ শতাংশ এবং উচ্চ বেতনের বিষয়ে ৭৭ শতাংশ গুরুত্বপূর্ণ বলেছেন। ভিনদেশি সংস্কৃতির অভিজ্ঞতা লাভের প্রত্যাশার বিষয়ে ৫৬ শতাংশ বলেছেন গুরুত্বপূর্ণ।
এ ছাড়া অভিবাসনের ক্ষেত্রে কোন বিষয় প্রতিবন্ধকতা বা প্রতিবন্ধকতা নয়, তা-ও জানতে চাওয়া হয় অংশগ্রহণকারী ব্যক্তিদের কাছে। ভিন্ন ভাষায় কথা বলাকে প্রতিবন্ধকতা বলেছেন ৩৮ শতাংশ।

content aggregation:healthPrior21

source:prothom-alo

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

Please Login to comment and favorite this News
Next Health News: মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার বন্ধ দুই বছর
Previous Health News: ২০১২ পেশাগত কারণে ১০১ সাংবাদিক খুন, সাগর-রুনির নাম নেই

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')