home top banner

News

মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার বন্ধ দুই বছর
27 December,12
 Posted By:   Healthprior21
  Viewed#:   16

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-সংকট এবং বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট থাকায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। অবেদনবিদ, শল্য ও গাইনি চিকিৎসক না থাকায় দুই বছর ধরে হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এ কারণে জরুরি প্রসূতিসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ইসিজি যন্ত্রটি দুই বছর ও এক্স-রে যন্ত্রটি তিন মাস ধরে বিকল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এই হাসপাতালে ২০ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন পাঁচজন। এর মধ্যে অবেদনবিদ এবং শৈল্য, গাইনি, চক্ষু, মেডিসিন, অর্থোপেডিক, কার্ডিওলজি, নাক-কান-গলা, দন্ত, প্যাথলজি বিভাগে কোনো চিকিৎসক নেই।
দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি দেড় বছর ধরে বিকল। ইসিজি ও এক্স-রে যন্ত্রটি বিকল থাকায় রোগীদের বেসরকারি বিভিন্ন রোগ নির্ণয়কেন্দ্রে যেতে হচ্ছে।
হাসপাতালের এক্স-রে টেকনিশিয়ান রতন হালদার জানান, ৩০ বছরের পুরোনো এক্স-রে যন্ত্রটি বারবার মেরামত করতে হচ্ছে। এটি কিছুদিন ব্যবহার করার পর আবার অকেজো হয়ে পড়ে। ইসিজি যন্ত্রটি বিকল হয়ে দীর্ঘদিন ধরে পড়ে থাকায় নষ্ট হয়ে যাচ্ছে।
গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা হাত-পা ভাঙা রোগীদের পরীক্ষার জন্য বাইরের রোগ নির্ণয়কেন্দ্রে যেতে হচ্ছে।
মানিকখালী গ্রামের মো. আবদুল্লাহ জানান, হাত ভেঙে যাওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে এসে তিনি জানতে পারেন, এক্স-রে যন্ত্রটি নষ্ট। তাই তিনি বাইরের রোগ নির্ণয়কেন্দ্র থেকে ২৫০ টাকায় এক্স-রে করিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, চিকিৎসক না থাকায় প্রসূতিদের অস্ত্রোপচার করা যাচ্ছে না। এক্স-রে, ইসিজি যন্ত্র ও অ্যাম্বুলেন্সের ত্রুটির কথা জানিয়ে কেন্দ্রীয় ঔষধাগার, ভান্ডার ও সরবরাহ কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ঔষধাগার থেকে জানানো হয়েছে, সেখানে এক্স-রে যন্ত্রের সংকট রয়েছে। নতুন এক্স-রে যন্ত্র কেনার পর হাসপাতালগুলোয় সরবরাহ করা হবে।
পিরোজপুরের সিভিল সার্জন আবদুল গনি জানান, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-সংকট এবং এক্স-রে ও ইসিজি যন্ত্রের ত্রুটি সম্পর্কে আমি অবগত। প্রতি মাসের প্রতিবেদনে চিকিৎসক-সংকট ও যন্ত্রপাতির ত্রুটির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।

content aggregation:healthPrior21

source:prothom-alo

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

Please Login to comment and favorite this News
Next Health News: পানির জন্য শিল্পকর্ম
Previous Health News: পাল্টে যাচ্ছে বিজ্ঞান-বিশ্ব

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')