আপনার রক্তচাপ কি স্বাভাবিক?
27 April,13
Posted By: Healthprior21
Viewed#: 249
স্বাভাবিকের তুলনায় বেশি রক্তচাপকে আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি। তবে স্বাভাবিক রক্তচাপ আসলে কত, তা নিয়ে অনেকের আছে কিছু ভুল ধারণা। অনেকে ভাবেন, বয়স হলে রক্তচাপ বেশি থাকাটাই স্বাভাবিক। একটু বেশি রক্তচাপ ক্ষতিকর কিছু নয়। আবার অনেকে ভাবেন, উচ্চ রক্তচাপের কারণে আমার কোনো সমস্যা হচ্ছে না। তাই ওষুধ খাওয়ার দরকার নেই। তবে পরপর তিন দিন তিন রকমের পরিস্থিতিতে রক্তচাপ স্বাভাবিকের তুলনায় বেশি পাওয়া গেলে আপনাকে উচ্চ রক্তচাপের রোগী হিসেবে ধরে নিতে হবে। আর এ উচ্চ রক্তচাপ আপাতদৃষ্টিতে আপনার কোনো অসুবিধা না করলেও তার চিকিৎসা করতে হবে। কেননা, এটি আপনার হূদেরাগ, পক্ষাঘাত, অন্ধত্ব বা কিডনি বিকলের ঝুঁকি বাড়িয়ে দেবে।
এবার তবে জেনে নিন আপনার রক্তচাপ কত থাকাটা স্বাভাবিক।
চল্লিশের বেশি বয়স, পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস, মন্দ খাদ্যাভ্যাস ইত্যাদি উচ্চ রক্তচাপের মূল কারণ। ৩৫ বছরের পর থেকে তাই নিয়মিত রক্তচাপ মাপুন। উচ্চ রক্তচাপের কারণে মাথাব্যথা, ঘাড়ব্যথা, চোখে ঝাপসা দেখা বা অস্বস্তি ইত্যাদি বোধ করতে পারেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই কোনো উপসর্গ থাকে না। অনেকের চোখ, কিডনি বা হূদ্যন্ত্রে স্থায়ী ক্ষতি হয়ে যাওয়ার পর বা হঠাৎ করে পক্ষাঘাত হওয়ার পর প্রথম জানা যায় যে তার উচ্চ রক্তচাপ ছিল। ডা. মৌসুমী মরিয়ম সুলতানা, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, বারডেম হাসপাতাল।
source:http://www.prothom-alo.com/detail/date/2013-04-25/news/347492