home top banner

News

চেহারা শনাক্তকরণে একটি চুলই যথেষ্ট!
27 April,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   124

 সন্দেহভাজন অপরাধীর চেহারা কেমন? মাথায় টাক? চিবুকে কাটা দাগ? মুখমণ্ডলে তিল? এসব প্রশ্নের উত্তর মিলবে ঘটনাস্থলে অপরাধীর ফেলে যাওয়া একটি চুল থেকে সংগৃহীত ডিএনএ থেকেই। গবেষকদের আশা, ডিএনএ ফেনোটাইপিং নামের এ প্রযুক্তি শিগগিরই পুলিশের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে। 

অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেনিস ম্যাকনেভিন বলেন, ডিএনএ ব্যবহার করে সন্দেহভাজন অপরাধীর নির্ভুল ছবি বের করার প্রযুক্তি তৈরির কাজ চলছে। অপরাধের ঘটনায় কাউকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত না করার ঘটনা বিরল নয়। আবার কখনো বিপুলসংখ্যক ব্যক্তিকে সন্দেহভাজন অপরাধী হিসেবে ধরে নেওয়া হয়। পুলিশ বা আইন প্রয়োগকারী সংস্থাকে প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি পড়তে হয়। তখন শতাধিক ব্যক্তির ডিএনএ নমুনা সংগ্রহ করে অপরাধী শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে। আর এ জন্যই ডিএনএ ব্যবহারের মাধ্যমে অপরাধী শনাক্তকরণে কার্যকর প্রযুক্তি দরকার।
ম্যাকনেভিনের নেতৃত্বে ‘ফ্রম জেনোটাইপ টু ফেনোটাইপ: মলিকিউলার ফটোফিটিং’ শীর্ষক চার বছরব্যাপী গবেষণাটি আগামী বছরের শেষ নাগাদ শেষ হবে। এ গবেষণায় সহযোগিতা করছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় পুলিশ, কুইন্সল্যান্ড চিকিৎসা গবেষণা ইনস্টিটিউট ও ভিক্টোরিয়া রাজ্যের পুলিশ। সংশ্লিষ্ট পুলিশের কর্মকর্তা রুনা ডেনিয়েল বলেন, অপরাধের প্রত্যক্ষদর্শীর বিবরণ অনুযায়ী অপরাধীর অগোচরে এ নতুন প্রযুক্তি ব্যবহার করা যাবে। ডিএনএ ফেনোটাইপিংয়ের মাধ্যমে পুলিশি তদন্তে সংকটময় পরিস্থিতি (যখন প্রচলিত ডিএনএ প্রোফাইলিং কৌশল কাজে লাগে না) সামাল দেওয়া যেতে পারে। 
ম্যাকনেভিন বলেন, প্রচলিত ডিএনএ পরীক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তির চুল ও চোখের রং নির্ণয় করা যায়। তবে ওই ব্যক্তির ব্যাপারে আরও নিখুঁত ও সূক্ষ্ম বিবরণ উদ্ধারই বর্তমান গবেষণার লক্ষ্য। এ ক্ষেত্রে অপরাধীর কানের লতি ও পূর্বপুরুষের জৈব ও ভৌগোলিক বৈশিষ্ট্য (যেমন: তিনি ইউরোপীয়, আফ্রিকান নাকি এশীয় বংশোদ্ভূত?) প্রভৃতি নির্ণয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পুরুষের টাকের বিভিন্ন ধরন শনাক্তকরণে ইতিমধ্যে সাফল্যের ইঙ্গিত পাওয়া গেছে। ক্যানবেরা টাইমস।
 
 
 
source:http://www.prothom-alo.com/detail/date/2013-04-25/news/347490

Please Login to comment and favorite this News
Next Health News: প্রাণের সন্ধান অব্যাহত, মৃতের সংখ্যা ৩৬৩
Previous Health News: আপনার রক্তচাপ কি স্বাভাবিক?

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')