home top banner

News

প্রাণের সন্ধান অব্যাহত, মৃতের সংখ্যা ৩৬৩
28 April,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   134

 ভবনধসের চার দিন পর আজ রোববারও সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের সন্ধান অব্যাহত আছে। ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীরা এখনো বেঁচে থাকা মানুষের ক্ষীণ কণ্ঠের আকুতি শুনছেন। তবে তাঁদের জীবিত উদ্ধার করার সম্ভাবনা প্রায় শেষ হয়ে এসেছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। তার পরও হাল ছাড়ছেন না কেউ।

আজ সকাল ১০টা পর্যন্ত সাভারে ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৩। উদ্ধার করা লাশের মধ্যে ৩৪৬টি হস্তান্তর করা হয়েছে। এ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে দুই হাজার ৪৩৩ জনকে।
ঢাকা জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ থেকে আজ সকাল সাড়ে ১০টার দিকে জানানো হয়, ধসে যাওয়া ভবনের তিন তলায় নয়জনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে। তবে তাঁদের এখনো উদ্ধার করা যায়নি।
আজ সকাল ছয়টার পর যান্ত্রিক ও সাধারণ পদ্ধতিতে ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধান এখনো অব্যাহত আছে। পাশাপাশি ভারী যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু এর ব্যবহার কেবলই পিছিয়ে দেওয়া হচ্ছে।
এদিকে পরবর্তী করণীয় ঠিক করতে আজ সকাল আটটার দিকে উদ্ধার সমন্বয় কমিটির বৈঠক শুরু হয়েছে। সকাল ১০টা পর্যন্ত বৈঠকের সিদ্ধান্ত জানা যায়নি।
গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের অনেকেই অক্ষত থাকলেও পানিশূন্যতা, আতঙ্ক আর অক্সিজেনের অভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। 
উদ্ধারকর্মী ও বেঁচে আসা মানুষেরা জানিয়েছেন, ধ্বংসস্তূপে অনেক লাশ পড়ে আছে। বিশেষ করে, পেছনের সিঁড়িগুলোতে লাশের স্তূপ পড়ে আছে। লাশে পচন ধরায় আশপাশে ব্যাপক দুর্গন্ধ ছড়িয়েছে। গতকাল দুপুরে বৃষ্টি হলে দুর্গন্ধ আরও বেড়ে যায়।
২৪ এপ্রিল বুধবার সকাল পৌনে নয়টার দিকে সাভার বাসস্ট্যান্ড এলাকায় রানা প্লাজা ভবনটি ধসে পড়ে। এর দুই দিন আগে ভবনটির পিলারে ফাটল ধরা পড়েছিল।
 
 
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-04-28/news/348392

Please Login to comment and favorite this News
Next Health News: শিক্ষা ও স্বাস্থ্যের খুদে সৈনিক
Previous Health News: চেহারা শনাক্তকরণে একটি চুলই যথেষ্ট!

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')