home top banner

খবর

আপনার রক্তচাপ কি স্বাভাবিক?
২৭ এপ্রিল, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   250

 স্বাভাবিকের তুলনায় বেশি রক্তচাপকে আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি। তবে স্বাভাবিক রক্তচাপ আসলে কত, তা নিয়ে অনেকের আছে কিছু ভুল ধারণা। অনেকে ভাবেন, বয়স হলে রক্তচাপ বেশি থাকাটাই স্বাভাবিক। একটু বেশি রক্তচাপ ক্ষতিকর কিছু নয়। আবার অনেকে ভাবেন, উচ্চ রক্তচাপের কারণে আমার কোনো সমস্যা হচ্ছে না। তাই ওষুধ খাওয়ার দরকার নেই। তবে পরপর তিন দিন তিন রকমের পরিস্থিতিতে রক্তচাপ স্বাভাবিকের তুলনায় বেশি পাওয়া গেলে আপনাকে উচ্চ রক্তচাপের রোগী হিসেবে ধরে নিতে হবে। আর এ উচ্চ রক্তচাপ আপাতদৃষ্টিতে আপনার কোনো অসুবিধা না করলেও তার চিকিৎসা করতে হবে। কেননা, এটি আপনার হূদেরাগ, পক্ষাঘাত, অন্ধত্ব বা কিডনি বিকলের ঝুঁকি বাড়িয়ে দেবে। 

এবার তবে জেনে নিন আপনার রক্তচাপ কত থাকাটা স্বাভাবিক।
চল্লিশের বেশি বয়স, পরিবারে উচ্চ রক্তচাপের ইতিহাস, মন্দ খাদ্যাভ্যাস ইত্যাদি উচ্চ রক্তচাপের মূল কারণ। ৩৫ বছরের পর থেকে তাই নিয়মিত রক্তচাপ মাপুন। উচ্চ রক্তচাপের কারণে মাথাব্যথা, ঘাড়ব্যথা, চোখে ঝাপসা দেখা বা অস্বস্তি ইত্যাদি বোধ করতে পারেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই কোনো উপসর্গ থাকে না। অনেকের চোখ, কিডনি বা হূদ্যন্ত্রে স্থায়ী ক্ষতি হয়ে যাওয়ার পর বা হঠাৎ করে পক্ষাঘাত হওয়ার পর প্রথম জানা যায় যে তার উচ্চ রক্তচাপ ছিল।  ডা. মৌসুমী মরিয়ম সুলতানা, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, বারডেম হাসপাতাল।
 
 
 
source:http://www.prothom-alo.com/detail/date/2013-04-25/news/347492

Please Login to comment and favorite this News
Next Health News: চেহারা শনাক্তকরণে একটি চুলই যথেষ্ট!
Previous Health News: Eggs, Too, May Provoke Bacteria to Raise Heart Risk

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')