ফুকুশিমা থেকে ফের তেজস্ক্রিয় পানির নিঃসরণ
০৪ অক্টোবর, ১৩
Viewed#: 38
ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আবার তেজস্ক্রিয়াদুষ্ট পানির নিঃসরণ হয়েছে। এ পানি বিদ্যুৎকেন্দ্রটির কাছে প্রশান্ত মহাসাগরেও মিশেছে।
গত দুই মাসে ফুকুশিমা থেকে তেজস্ক্রিয় পানি নিঃসৃত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা। গত আগস্টে কেন্দ্রের আরেকটি ট্যাংক থেকে ৩০০ টনের বেশি দূষিত পানির নিঃসরণ হলে তা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে।
২০১১ সালের প্রলয়ংকরী সুনামিতে ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক চুল্লিগুলো ক্ষতিগ্রস্ত হয়। অতিরিক্ত গরম হয়ে যাওয়া এবং চূড়ান্ত পর্যায়ের বিরূপ প্রতিক্রিয়া ঠেকাতে কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টেপকো এত দিন ক্ষতিগ্রস্ত চুল্লি ও জলাধারের পানি পাম্প করে আসছিল। বিভিন্ন তেজস্ক্রিয় উপকরণ যুক্ত হয়ে পাম্প করা ওই পানি দূষিত হয়ে পড়েছে। টেপকো এ পানি তড়িঘড়ি করে নির্মিত বেশ কয়েকটি ট্যাংকে মজুত করছিল।
টেপকো বলেছে, ১২ ঘণ্টায় ওই ট্যাংকগুলোর একটির ওপর থেকে প্রায় ৪৩০ লিটার দূষিত পানি নিঃসৃত হয়েছে। অসমতল ভূমির ওপর থাকার কারণে ট্যাংকটি কিছুটা কাত হয়ে গেছে।
প্রতিষ্ঠানটির মুখপাত্র মাসায়ুকি ওনো সাংবাদিকদের বলেন, ট্যাংকটি কী পরিমাণ পানি ধারণ করতে সক্ষম, একজন কর্মী তা হিসাব করায় ভুল করতেই পানি উপচে পড়ার ঘটনা ঘটেছে।
মুখপাত্র আরও বলেন, দূষিত পানির স্থান সংকুলান ক্ষমতা না থাকায় টেপকো ওই ট্যাংকগুলোই এখন কানায় কানায় পূর্ণ করছে। ক্ষতিগ্রস্ত ট্যাংক থেকে প্রায় ৩০০ মিটার দূরে প্রশান্ত মহাসাগর অভিমুখী একটি খাদে তেজস্ক্রিয় পানি সম্ভবত নির্গত হয়েছে বলেও জানান তিনি। টাইমস অব ইন্ডিয়া।
সূত্র - প্রথম আলো
আরও খবর
সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷
কিন্তু...
আরও দেখুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বুধবার ঢাকা...
আরও দেখুন
অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়।
ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে
১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।...
আরও দেখুন
চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে।
এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল...
আরও দেখুন
ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷
বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে...
আরও দেখুন
বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।...
আরও দেখুন