home top banner

খবর

'মিথ্যুক আর প্রতারকরা অনেক বেশি সৃজনশীল!'
২৩ ফেব্রুয়ারী, ১৪
Tagged In:  creative people  mental health  human brain   Posted By:   Healthprior21
  Viewed#:   48   Favorites#:   1

সৎ লোকজনের তুলনায় মিথ্যুক আর প্রতারকরা নাকি অনেক বেশি সৃজনশীল হয়। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই অবাক করা তথ্য।

কোনও একটি নির্দিষ্ট বিষয় নিয়ে মিথ্যা কথা বলে অন্যদের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা একধরনের সৃজনশীলতারই প্রকাশ। দাবি করেছেন গবেষকরা। তাদের মতে, যারা সাধারণত মিথ্যে বলে তারা সমাজের বাধা ধরার নিয়মনীতির বিশেষ তোয়াক্কা করেন না।

হার্ভার্ড বিজনেস স্কুলের গবেষক ফ্রান্সেকা জিনো বলেন, সাধারণভাবে আমরা বলে থাকি ভাঙার জন্যই বিভিন্ন নিয়মনীতিগুলোর জন্ম হয়েছে। এই প্রবাদ বাক্যটির সঙ্গেই সৃজনশীল কর্মকাণ্ড ও অসৎ ব্যবহারের গভীর সম্পর্ক আছে। সৃজনশীলতা ও অসততা উভয়ের সঙ্গেই জড়িয়ে আছে নিয়ম ভাঙা।

অসততা ও সৃজনশীলতা মধ্যে সম্পর্ক খুঁজে বার করতে জিনো ও তার সহকারীরা বিবিধ পরীক্ষা-নিরীক্ষা করেছেন। কোনও কোনও সময় লোকজনকে উৎসাহ জুগিয়েছেন যাতে তারা অন্যদের ঠকান। প্রথম পরীক্ষায় কিছু ব্যক্তিকে বিবিধ নম্বর ম্যাট্রিক্সের সিরিজ দেওয়া হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণকারীদের বলা হয়েছিল ২টি নম্বর খুঁজে বার করতে যা প্রতি ম্যাট্রিক্সে ১০ অবধি যোগ করতে পারে।

তাদেরকে বলা হয়েছিল, যতগুলো ম্যাট্রিক্সে সমাধান করতে পারবেন তার ভিত্তিতে তাদের প্রতিদান দেওয়া হবে। এছাড়াও তাদের যত নম্বর তারা ঠিক করবেন তার ভিত্তিতে সেলফ রিপোর্ট তৈরি করতে বলা হয়েছিল।

এই সেটআপে প্রতি অংশগ্রহণকারীরই সুযোগ ছিল সহজেই তাদের নিজ নিজ পারফরম্যান্স ফুলিয়ে ফাঁপিয়ে অন্যদের কাছে বলার। কিন্তু তারা জানতেন না গবেষকরা তাদের গতিবিধির উপর লুকিয়ে নজর রাখছেন।

প্রথমে পরীক্ষায় অংশগ্রহণকারীদের তিনটি শব্দ দেওয়া হয়েছিল (যেমন-sore, shoulder, sweat)। তাদের বলা বলা হয়েছিল ওই তিনটি শব্দের সঙ্গে সম্পর্কযুক্ত ওই সিরিজের চতুর্থ শব্দটি (যেমন- cold) খুঁজে বার করতে। তিনটি শব্দের সঙ্গে তথাকথিত দূরবর্তী সম্পর্কযুক্ত শব্দকে চিহ্নিত করা মানুষের সৃজনশীল মননের পরীক্ষা করার খুব সাধারণ ও চলতি পদ্ধতি।

জিনো ও তার সহযোগীরা দেখলেন, ৫৯% অংশগ্রহণকারীরা ম্যাট্রিক্সে তাদের পারফরম্যান্স ফুলিয়ে ফাঁপিয়ে দিয়েছেন এবং এই ৫৯%-এর অধিকাংশই তিনটি শব্দের সঙ্গে দূরবর্তী সম্পর্কযুক্ত বিভিন্ন চতুর্থ শব্দের যোগান দিয়েছেন। যারা সৎ থেকেছেন ক্ষেত্রে সৃজনশীল মননের প্রকাশ ঘটেছে অপেক্ষাকৃত বেশ কম।

এছাড়াও বেশ কিছু পরীক্ষা করে গবেষকরা দেখেছেন প্রতিবারেই মিথ্যাবাদীরা অনেকবেশি সৃজনশীল মননের পরিচয় দিয়েছেন।

সূত্র - বাংলাদেশ প্রতিদিন

Please Login to comment and favorite this News
Next Health News: প্যারালাইসিস থেকে মুক্তির উপায়
Previous Health News: ভেজাল ওষুধে সয়লাব গ্রামগঞ্জের বাজার

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')