home top banner

Health Tip

ওষুধে অ্যালার্জি কীভাবে বুঝবেন
15 November,13
Tagged In:  medicine care  medication allergies  
  Viewed#:   215

medication-allergies

সব ওষুধেই কমবেশি পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, কিন্তু কোনো কোনো বিশেষওষুধ বা রাসায়নিকের প্রতি ব্যক্তিবিশেষের থাকতে পারে অতিসংবেদনশীলতা। যারফলে দেখা দিতে পারে গুরুতর অ্যালার্জি। এ থেকে জীবন বিপন্নও হতে পারে কখনোকখনো। এ বিষয়ে লিখেছেনডা. নাজমুল কবীর কোরেশী

ঝুঁকিপূর্ণ ওষুধসমূহ
কিছু ওষুধে প্রতিক্রিয়া বেশি ঘটে। যেমন: পেনিসিলিন, সেফালোস্পোরিন-জাতীয় অ্যান্টিবায়োটিক, সালফারযুক্ত ওষুধ, ভ্যাকসিন, এলুপিউরিনল, উচ্চ রক্তচাপের কিছু ওষুধ যেমন এসিই ইনহিবিটর, কিছু খিঁচুনিপ্রতিরোধক ওষুধ ইত্যাদি। তবে ব্যক্তিবিশেষের ওপর নির্ভর করেপার্শ্বপ্রতিক্রিয়ার তীব্রতা।

কারণ কী?
কোনো ধরনের একটি ওষুধে আগে যদি কারও অ্যালার্জি হয়ে থাকে, তবে একই শ্রেণীর বা কাছাকাছি রাসায়নিক গড়নের অন্য ওষুধ ব্যবহারেওঅ্যালার্জির ঝুঁকি থাকে। কিছু ওষুধ যেমন পেনিসিলিনে অ্যালার্জির পারিবারিকইতিহাস থাকতে পারে। স্বল্প সময়ে একই ওষুধ বারবার ব্যবহার এর ঝুঁকিবাড়িয়ে দেয়।

কীভাবে বুঝবেন
ওষুধে অ্যালার্জির সাধারণ লক্ষণ হলো: ত্বকে লালচে দানা বার‌্যাশ, চুলকানি, ত্বক চাকা চাকা হয়ে ওঠা, শ্বাসকষ্ট, মুখ-গলা ফুলে যাওয়াইত্যাদি। জ্বর বা কাঁপুনি হতে পারে। সবচেয়ে গুরুতর ধরনের অ্যালার্জিতেত্বক, মুখগহ্বর ও অন্যান্য স্থানে ফোসকা বা ঘা হতে পারে।

কী করে সতর্ক হবেন
কোনো ওষুধে অ্যালার্জি হয়ে থাকলে তার নাম সংরক্ষণ করুনএবং যখনই আপনি চিকিৎসকের কাছে যাবেন, তা জানিয়ে রাখুন। একই শ্রেণীভুক্ত বাকাছাকাছি শ্রেণীর ওষুধ এড়িয়ে চলতে হবে। কোনো অ্যান্টিবায়োটিক বা ওষুধসেবনের পর চুলকানি, র‌্যাশ দেখা দিলে সঙ্গে সঙ্গে তা বন্ধ করে চিকিৎসককেঅবহিত করুন।


সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: প্রসূতি মায়ের বুক জ্বালাপোড়া
Previous Health Tips: শীতে খুশকি বিহীন চুল

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')