home top banner

Health Tip

বয়ঃসন্ধিতে ত্বকের যত্ন
24 October,13
Tagged In:  skin care  
  Viewed#:   214

বয়ঃসন্ধিকালের মেয়েদের আবার ত্বকের যত্ন কী। ওদের ত্বক এমনিতেই ভালো থাকে।কিন্তু এ সময়ে শারীরিক ও মানসিক পরিবর্তন হতে শুরু করে। এ কারণে ত্বকে নানার কমের সমস্যা হতে থাকে।

হঠাত্ করে ত্বক তৈলাক্ত হয়ে যাওয়া, ব্রণ ওঠা, কারও কারও ক্ষেত্রে ত্বক রুক্ষ হয়ে ওঠা—কত সমস্যাই হতে পারে। এ বিষয়ে পরামর্শ দিয়েছেন কিউবেলার স্বত্বাধিকারী ফারজানা মুন্নী। তিনি বলেন, স্কুল বা কলেজ তো আছেই, আবার কোচিং বা শিক্ষকের কাছে পড়ার কারণে বারবার বাইরে যেতে হয়। ধুলাবালু সহজে ত্বকে জমে। প্রতিদিন যদি তা ভালো ভাবে পরিষ্কার না করা হয়, তাহলে তা থেকে চর্মরোগ হতে পারে। তাই বাড়িতে ফিরে কিশোরীদের উপযোগী ফেসিয়াল ক্লিনার, ফেসিয়াল জেল বা ফোম দিয়ে ত্বক পরিষ্কার করতে হবে।

যাদের ত্বক তৈলাক্ত হয়, তারা মনে করে, ময়েশ্চারাইজার লোশন বা ক্রিম ব্যবহার করা ঠিক নয়। এ ধারণা ভুল। ত্বকের প্রয়োজনীয় আর্দ্রতা ত্বককে দিতে হবে। সেক্ষেত্রে ভারী কোনো ময়েশ্চারাইজার ব্যবহার না করে পানি যুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। সারা দিন সুযোগ না থাকলে রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারে। আর দিনের বেলা অবশ্যই সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করতে হবে।

১৫ বছর বয়সের পর থেকে সৌন্দর্যচর্চা কেন্দ্রে গিয়ে শুধু ত্বক পরিষ্কার করে আনতে পারে। এ ছাড়া নানা ধরনের ফল দিয়ে ফ্রুট ফেসিয়াল, ত্বক পরিষ্কার করে মুলতানি মাটি ও চন্দনের প্যাক ব্যবহার করা যেতে পারে।

এসব রূপচর্চা চাইলে বাড়িতে বসেও করা যায়।মুলতানি মাটি, চন্দন, কাঁচা হলুদ বা মধু দিয়ে প্যাক তৈরি করা যেতে পারে।বাড়িতে কলা, পেঁপে, তরমুজ বা কমলা থাকলে প্যাক হিসেবে সেসবও ব্যবহার করতে পারেন। সপ্তাহে অন্তত এক দিন এই প্যাক লাগানো প্রয়োজন। বাইরে বের হলে প্রতিদিন মৃদু ক্ষারের শ্যাম্পু ব্যবহার করতে হবে।

বাড়িতে বসেই হালকা গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে তাতে হাত-পা ডুবিয়ে নরম ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করতে পারেন।

আসল কথা হলো, হাত, পা, চুল—সব পরিষ্কার রাখলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের উজ্জ্বলতা আরও বাড়ে।


সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: নীরব ঘাতক স্থূলতা (২)
Previous Health Tips: মুড়ির মতো খাবেন না প্যারাসিটামল

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')