home top banner

Health Tip

ছোট্ট মানুষটির যত্ন চাই
03 October,13
Tagged In:  Baby Care  
  Viewed#:   254

নতুন একটি শিশু এল পরিবারে। সবার খুশির শেষ নেই। কিন্তু এই নবজাতকের জন্য চাই বাড়তি যত্ন। যা খুশির আতিশয্যে অনেক সময় সঠিকভাবে করা হয় না। এতে নবজাতকের অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজের শিশুস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক প্রণব কুমার চৌধুরী জানাচ্ছেন কেমন করে দেখভাল করতে হবে নবজাতক। তিনি বলেন, প্রথমেই শিশুকে তাপমাত্রা থেকে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আর জন্মের প্রথম ঘণ্টার মধ্যেই মায়ের বুকের দুধ পান করাতে হবে। বাচ্চাকে প্রথম তিন দিন গোসল করানো যাবে না। মা ছাড়া বাইরের লোকের সংস্পর্শে কম আনতে হবে। আর যেসব নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকে, তাদের ক্ষেত্রে অবশ্যই সেখানকার সব নিয়ম মেনে চলতে হবে। এ বিষয়ে তিনি দিয়েছেন আরও কিছু পরামর্শ।

নবজাতকের পরিচ্ছন্নতা
পরিষ্কার-পরিচ্ছন্ন জীবাণুমুক্ত পোশাক-পরিচ্ছদ বা ডায়াপার ব্যবহার করতে হবে।
ঈষদুষ্ণ জীবাণুমুক্ত পানির ব্যবহার নিশ্চিত করতে হবে।
প্রতিবার পায়খানা-প্রস্রাবের পর অপরিষ্কার কাপড় বদলে ফেলুন। পায়খানা-প্রস্রাবের স্থান জীবাণুমুক্ত তুলা ঈষদুষ্ণ পানিতে ডুবিয়ে আলতোভাবে পরিষ্কার করে দিন। মেয়ে নবজাতকের বেলায় সামনে থেকে পেছন দিকে নরম স্পর্শে পরিষ্কার করতে হবে। এতে মূত্রতন্ত্রে সংক্রমণ হওয়ার ঝুঁকি কমে আসে। নবজাতকের শরীরে যদি র‌্যাশ দেখা যায় এবং তিন দিনের মধ্যে না সারে, তবে সংক্রমণের আশঙ্কা থাকতে পারে। তাই শিশুবিশেষজ্ঞের পরামর্শ নিন।

বুকের দুধ খাওয়ানো
নবজাতককে ‘যখন চায়, যতক্ষণ চায়’—এ নীতিতে বুকের দুধ পান করাবেন। প্রতিবার বুকের দুধ পানকালে শিশু কিছু না কিছু বাতাস গিলে ফেলে। এ বাতাস বের করে দেওয়ার জন্য দুধপানের পর নবজাতকের মাথা আলতোভাবে কাঁধে রেখে পিঠে হাত বুলিয়ে দিন। দুধপানের পর ১০ থেকে ১৫ মিনিট বসিয়ে রাখার অবস্থায় রাখুন। দুধ খাওয়ানোর পরপরই ওকে শুইয়ে দিলে দুধ উগলে ফেলতে পারে।

গোসল করানো
নবজাতকের নাভি শুকাতে এক থেকে চার সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। এ সময় পর্যন্ত সপ্তাহে দু-তিনবার স্পঞ্জ বাথ দিতে হবে।
এ জন্য যেসব সামগ্রীর প্রয়োজন: পরিষ্কার জীবাণুমুক্ত ঈষদুষ্ণ পানি, অল্প ক্ষারের সাবান, শুকনো ও পরিচ্ছন্ন জীবাণুমুক্ত পোশাক ও তোয়ালে।
নবজাতকের জন্য বিশেষ বাথটাব ব্যবহার করা হলে দু-তিন ইঞ্চির মতো হালকা গরম পানিতে ভর্তি রাখতে হবে। তবে, নিজের কবজি ডুবিয়ে আগেই গরম অনুভব করে নিন। নবজাতকের নাক, কান, কানের পাশ, দেহের ভাঁজ পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হোন।

ঘুমানোর কলাকৌশল
নবজাতক ২৪ ঘণ্টার প্রায় ১৬ ঘণ্টা বা এরও বেশি সময় ঘুমিয়ে কাটায়। প্রতিবার প্রায় তিন-চার ঘণ্টা করে ঘুমোয়। খুব নরম বা তুলতুলে নয়—এমন বিছানার ওপর ওকে শোয়াতে হবে; যাতে উল্টে গিয়ে তার নাকমুখ গুঁজে না যায়।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: বয়স্কদের হাঁটুব্যথা
Previous Health Tips: চর্মরোগ সোরিয়াসিস

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')