home top banner

Health Tip

মেজাজ ঠিক রাখার ৫ উপায়
27 May,14
Tagged In:  keep clam  mind refreshing  
  Viewed#:   210

keep-clamক্ষণিকের দুঃসংবাদে মলিন হতে পারে হাসিমুখ। মন খারাপ হতে পারে। বিষণ্নতা এসে ভর করতে পারে। ক্ষণিকের মধ্যেই মানসিক অবস্থা পরিবর্তনের এই ঘটনায় ভেঙে পড়বেন না। সাধারণত মানসিক বিপর্যয়ের এমন ঘটনা নানা সময়ে অনেকের ক্ষেত্রেই ঘটতে পারে। কিন্তু মন খারাপের এই সময়টুকুর জন্য সারাটা দিন মাটি করার কোনো মানেই হয় না। মেজাজ খারাপের মুহূর্তটিকে সারাদিন চলতে দেওয়া ঠিক নয়। কিছু বিষয় মেনে চললে আপনার মানসিক অবস্থা দ্রুত ভালো হতে পারে এবং আপনার সময় ভালো কাটতে পারে। ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসে প্রকাশিত একটি প্রতিবেদনে এই পরামর্শ দেওয়া হয়েছে।


হাসুন প্রাণ খুলে
মন খারাপ বা মানসিক সমস্যা থাকলে তা ভালো করার সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে হাসি। গবেষকেরা দাবি করেন, প্রাণ খুলে হাসা স্বাস্থ্যের জন্য উপকারী। হাসিতে মন ভালো হয়, রক্তচাপ কমে, রক্তে কোলস্টেরল কমে এবং এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

শারীরিক কসরত
শারীরিক কসরত বা ব্যায়াম করলে আপনার দিন ভালো যেতে পারে। ব্যায়ামে এনডরফিন হরমোন নিঃসৃত হয়, যা মেজাজ ফুরফুরে করে। বিষণ্নতা ও উদ্বেগ দূর করতেও ব্যায়াম ভূমিকা রাখে বলেই গবেষকেরা দাবি করেন।

সূর্যের মুখোমুখি
মন খারাপ লাগলে কিছুক্ষণ সূর্যের আলোয় নিজেকে মেলে ধরুন। সূর্যের আলোয় খোলা মাঠে যেতে পারেন বা ঘরের জানালা খুলে উজ্জ্বল আলোর সামনে দাঁড়ান। শরীরকে সূর্য থেকে ভিটামিন ‘ডি’ সংগ্রহ করতে দিন। গবেষকেরা বলছেন, সূর্য-রশ্মি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়াতে পারে, তেমনি মনও ভালো করে দিতে পারে।

গান শুনুন
গান শুনে আপনি আনন্দিত হয়ে উঠতে পারেন। মেজাজ ফুরফুরে লাগতে পারে। নাচতে ইচ্ছা হতে পারে কিংবা বাঁধ ভেঙে কান্নাও আসতে পারে। মন খারাপের সময় প্রিয় গান শুনলে কয়েক সেকেন্ডের মধ্যেই হয়তো আপনার ভালো লাগা শুরু হয়ে যেতে পারে। গান শোনার সঙ্গে মানসিক অবস্থা পরিবর্তনের প্রমাণ পেয়েছেন গবেষকেরা।

পুরোনো ছবি দেখুন
মন বেশি খারাপ হলে আপনার পুরোনো ছবি বা খেরোখাতা খুলে বসতে পারেন। আপনার পুরোনো মধুর স্মৃতির মুখোমুখি হলে আপনার ভালো লাগা শুরু হবে এবং মন ভালো হয়ে যেতে পারে। আপনার প্রিয় ছবিটিকে কম্পিউটারে আপলোড করতে পারেন এবং স্ক্রিনসেভার হিসেবে সেট করতে পারেন। এতে কাজেও উত্সাহ বাড়তে পারে।

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: চুলের তেলতেলে ভাব দূর করতে
Previous Health Tips: মেদ কমাবে কাঁচা পেঁপে

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')