home top banner

স্বাস্থ্য টিপ

দ্রুত পেটের মেদ হ্রাস করার খাবার
০৪ মার্চ, ১৪
Tagged In:  reduce belly fat  reduce fat  
  Viewed#:   1315   Comments#:   1

ওজন কমানো বা মেদহীন পেটের জন্য বর্তমান সময়ে আমরা অনেক কিছুই করি। সাধারণত আমরা জানি পরিমিত খাদ্য, কিছু ব্যায়াম ইত্যাদি উপকারে আসে। তবে কিছু খাদ্য আছে যেগুলো পেটের মেদ কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। আমাদের অতিপরিচিত খাবার যেগুলো নিয়মিত খেলে পেটের মেদ হ্রাস তরান্বিত হয়। আসুন এরকই কয়েকটি খাবার সম্বন্ধে জেনে নিই।

অ্যালমন্ড বাদাম 
almond-nut
সুস্বাদু এবং পুষ্টিকর এই বাদামে রয়েছে প্রচুর পরিমাণ অত্যাবশ্যকীয় প্রোটিন, ফাইবার, ভিটামিন ই (একটি শক্তিশালী এন্টিঅক্সিডেন্ট)। এর ম্যাগনেসিয়াম পেশি সুগঠিত করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখে। গবেষণায় দেখো গেছে অ্যালমন্ড বাদাম পেটের পেশিগুলোয় চর্বি শোষণ কমিয়ে দেয় এবং আগের চর্বিগুলোকে দূর করে। প্রতিদিন ৮-১০ টি করে অ্যালমন্ড বাদাম খেলে আপনি এই উপকারটি পেতে পারেন।

ডিম
egg
আপনি যদি কোন সুবিধাজনক প্রোটিনের উৎস খুজে না পান, তাহলে ডিম হতে পারে আপনার সেই উৎসটি। অনেকদিন ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, যেসব মানুষ প্রতিদিন সকালের নাস্তায় ডিম খান সারাদিন তাদের তুলনামূলক কম খিদে পায়। এটি আপনাকে অন্যান্য ফ্যাট জাতীয় খাবার খাওয়া থেকে বিরত রাখবে। প্রতিদিন সকালে একটি ডিম খেলেই যথেষ্ট।

সয়াবিন বা সয়া প্রোটিন
Soybeans
সয়াবিন থেকে যেমন ভোজ্য তেল তৈরী হয়, তেমনি সয়াবিন এমনি খেতেও খুবই সুস্বাদু। মেদ কমাতে এবং শরীর ঠিক রাখতে এখন সারা বিশ্বে সয়াবিনের জয়জয়কার চলছে। আমাদের দেশেও সয়াবিন, সয়া প্রোটিন, সয়া নাগেটস্‌ ইত্যাদি বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়। প্রতিদিন প্রায় ২৫ গ্রামের মতো সয়া প্রোটিন খেয়ে নিজেই তফাৎটা দেখে নিন।

আপেল
apple
২০০৩ সালের নিউট্রিশন জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, যেসব মহিলা প্রতিদিন ৩টি করে আপেল তিন মাস খেয়েছেন তাদের ওজন তুলনামূলক অনেক বেশি পরিমাণ কমেছে। আপেলে পানির পরিমাণ বেশি হওয়ায় আপনাকে সতেজ রাখতে সাহায্য করে। এতে কোয়ারসেটিন নামক একটি উপাদান আছে যা ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে।

দই
yogurt-p-2
আমাদের শরীরে প্রচুর ক্যালসিয়াম প্রয়োজন। ক্যালসিয়ামের জন্য আমাদের দুগ্ধ জাতীয় খাবার খেতে হয়। ইন্টারন্যাশনাল জার্নাল অব অবিসিটি এর মতে, যারা ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য বেশি পরিমাণ দই খেয়ে থাকেন তাদের ওজন এবং পেটেরমেদ কমার হার অন্যদের চেয়ে অনেক বেশি।

সূত্র - রূপ কেয়ার

Please Login to comment and favorite this Health Tip

Comments

Dr. Farhana Anwar | Mar 4, 2014

অত্যন্ত কার্যকরী টিপস ........প্রতিদিন কি পরিমান খাওয়া যাবে বললে আরো ভালো হত

Next Health Tips: অবাঞ্ছিত লোম যখন বিব্রতকর
Previous Health Tips: মেনিনজাইটিস লক্ষণ ও কারণ

আরও স্বাস্থ্য টিপ

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... আরও দেখুন

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... আরও দেখুন

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... আরও দেখুন

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... আরও দেখুন

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... আরও দেখুন

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')