home top banner

স্বাস্থ্য টিপ

কিভাবে পেতে পারেন আপনার প্রয়োজনীয় ঘুম?
১০ জুন, ১৩
View in English

মহিলাদের ঘুমের সমস্যাঃ


শতকরা প্রায় ৬০ ভাগের অধিক মহিলারা নিয়মিত ঘুমের সমস্যায় ভোগেন। যা নানান স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি করে যার মধ্যে হৃদরোগ কিংবা ডায়াবেটিসের মত রোগও রয়েছে। তাহলে ভাবুন ঘুম কতটা জরুরী – দিনে অন্ততঃ সাত ঘন্টা... কিন্তু কিভাবে? আসুন চেষ্টা করিঃ

 

[স্লাইড ১] ঘুমের অভয়ারন্য (উপযোগী পরিবেশ) তৈরী করুন

আপনার বেডরুমটিকে শুধুমাত্র ঘুমানো আর অন্তরঙ্গতার জন্য সংরক্ষিত রাখুন। রাখুন উপদ্রবহীন। শোবার ঘর থেকে টেলিভিশন, কম্পিউটার সরিয়ে অন্য ঘরে রাখুন। সেলফোন বা ডিজিটাল কোন যন্ত্র কিংবা অন্য কোন বিনোদনের বস্তু দূরে রাখুন, এগুলো শোবার ঘরে না রাখাই ভাল।

 

[স্লাইড ২] দিনের বেলা হালকা ঘুম বাদ দিন

দুপুরের পর ঘুমে ঢুলু ঢুলু? ঘুমিয়ে নিন এক/দুই ঘন্টা। গতরাতে ঘুম কম হওয়াটা হয়তো একটু পুষিয়ে নিলেন, কিন্তু মনে রাখতে হবে এটা পরবর্তি রাতের ঘুমের জন্য ক্ষতিকর এবং ঘুমের স্বাভাবিক ছন্দকে নষ্ট করে দেয়।

 

[স্লাইড ৩] বাদ দিন বিকেলে চা-কফি-এলকোহল

আপনি জানেন কি ক্যাফেইন শরীরে প্রায় ১২ ঘন্টা অবদি কার্যকর থাকে। আর এলকোহল? যদিও এটা কিছুটা সিডেটিভ হিসাবে কাজ করে কিন্তু ঘুমের ক্ষতি করে তারও বেশি।

 

[স্লাইড ৪] ব্যায়ামটা নিয়মিত চালিয়ে যান

হ্যাঁ! ব্যায়ামটা নিয়মিত চালিয়ে যান, তবে ঘুমাতে যাওয়ার তিন ঘন্টার মধ্যে অবশ্যই নয়। কারন ব্যায়াম স্বল্পকালীন শারীরিক উদ্দীপনা সৃষ্টি করে।

 

[স্লাইড ৫] দীর্ঘদিনের সমস্যাটার প্রতি নজর দিন

আপনি যদি দিনের পর দিন ঘুম থেকে বঞ্ছিত হয়ে থাকেন, তাহলে এখনই সেটা উঁসুল করে নিন। আজই ছুটি নিয়ে বেড়ানোর পরিকল্পনা নিন। তবে সেটা যেন ঝটিকা সফর না হয়। আর সেখানে আলার্ম ঘড়ি বন্ধ করে দিয়ে স্বাভাবিক ঘুমটা ঘুমিয়ে নিন যতক্ষন না আপনি নিজে থেকে জেগে উঠছেন।

 

[স্লাইড ৬] পুরনো অভ্যাসে ফিরে যাওয়া আর নয়

প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া আবার একই সময় ঘুম থেকে জেগে উঠার চেষ্টা করুন। সাপ্তাহিক ছুটির দিনে বিগত সপ্তাহের ক্ষতি হওয়া ঘুম কিছুটা হলেও পুষিয়ে নিতে পারেন।

 

 

সূত্রঃ হেলথবীট, হার্ভার্ড মেডিকেল স্কুল

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: Physiotherapy for treatment and prevention of back pain
Previous Health Tips: DASH Diet for Heart Health

আরও স্বাস্থ্য টিপ

দেহে আয়রনের অভাব কিভাবে বুঝবেন

দেহে যে সকল পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দেয় তার মধ্যে আয়রন অন্যতম। শরীরে আয়রনের ঘাটতিতে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই উপাদানটি দেহে হিমোগ্লোবিন উৎপাদনের অন্যতম উপাদান। গোটা দেহে অক্সিজেন সরবরাহের কাজটি করে হিমোগ্লোবিন। দেহে আয়রনের অভাব ঘটলে কিছু লক্ষণ প্রকাশ পাবে। ১.... আরও দেখুন

Why take pills if you can eat these 11 everyday foods that can help cure most common illnesses?

#1 MUSCLE ACHE The Solution: Tart cherries—one cup, or two glasses of juice, daily, before and during exercise The Science: Contains the same anti-inflammatory enzymes as ibuprofen, without the potential kidney and stomach-relatedside effects. #2 MEMORY LOSS The Solution:... আরও দেখুন

ত্বকের যত্নে পেঁপের বিস্ময়কর উপকারীতা

পেঁপে একমাত্র ফল যা সারা বছরজুড়ে পাওয়া যায়। আকারে নাশপাতির মত দেখতে ফলটি স্বাদে-গন্ধে যেমন তৃপ্তিকর তেমনি মিষ্টি। আর এর ভিতরকার নরম শাঁস – ঠিক যেন মাখন। সাধারনত ফলটি লম্বায় প্রায় ৭ ইঞ্চি আর ওজনে প্রায় এক পাউন্ডের মত হয়। তবে বর্তমানে হাইব্রিড জাতের পেঁপে লম্বায় যেমন অনেক বড় হয়,... আরও দেখুন

পিঠব্যথা সমস্যা

পিঠব্যথা সমস্যা যে কারো জন্যই খুব যন্ত্রণাদায়ক অবস্থা। পিঠব্যথা সম্বন্ধে জানতে হলে প্রথমে মেরুদণ্ড সম্পর্কে জানা প্রয়োজন। মেরুদণ্ড একটি মাত্র হাড় নয়, ৩৩টি হাড়ের সমন্বয়ে এটা তৈরি। প্রতিটি হাড় তরুণাস্থি বা কার্টিলেজের কুশন দিয়ে পৃথক রয়েছে। এই কুশনকে বলে ডিস্ক। এর কারণে মেরুদণ্ড সামনে-পেছনে বাঁকানো... আরও দেখুন

How Can You Find Relief From Seasonal Allergies

Common causes of allergy symptoms include food allergies such as peanut allergy or milk allergy, and seasonal allergies resulting from grass, weed, tree pollen, or various molds. Cat allergies and dog allergies can also cause miserable symptoms such as itchy eyes, sneezing, nasal congestion,... আরও দেখুন

টমেটোর আরো ৫ উপকারিতা

  আমরা সবাই ই টমেটো খেয়ে থাকি এবং পছন্দ করি । কিন্তু এর স্বাদ এবং রঙের বাহার এর বাইরেও অনেক না জানা গুনাগুন আছে । অনেকেই মনে করে এর তেমন কোন গুনাগুন নেই। কিন্তু অবাক করার মত ব্যাপার হল টমেটোয় শুধু ভিটামিন ই আছে তা নয় আছে বহুবিধ উপকারিতা । চলুন একে একে দেখে নেই সবগুলো ১। দরকারি সব... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')